Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
গ্রেপ্তার না করে নেতানিয়াহুকে অভ্যর্থনা, আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2025, 03:55 pm
Last modified: 03 April, 2025, 03:59 pm

Related News

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • হাঙ্গেরিতে ১৬ বছর পর ট্রাম্প ও পুতিনের ‘বন্ধু’ অরবানের শাসনের অবসান
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়

গ্রেপ্তার না করে নেতানিয়াহুকে অভ্যর্থনা, আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পরও নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করেছেন। হাঙ্গেরি সফর তার ইউরোপের প্রথম রাষ্ট্রীয় সফর। বুধবার রাতে বুদাপেস্ট বিমানবন্দরে হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফ সালাই-বোবরোভনিকজি তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি প্রেসিডেন্সিয়াল প্যালেসে সামরিক অভ্যর্থনা গ্রহণ করবেন এবং বৃহস্পতিবার অরবানের সঙ্গে বৈঠকে বসবেন।
টিবিএস ডেস্ক
03 April, 2025, 03:55 pm
Last modified: 03 April, 2025, 03:59 pm
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। খবর বিবিসির। 

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

আইসিসি গত নভেম্বরে জানায়, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের 'যুক্তিসঙ্গত ভিত্তি' রয়েছে। তবে নেতানিয়াহু এই অভিযোগকে 'অ্যান্টিসেমিটিক' (ইহুদি-বিদ্বেষ) বলে নাকচ করেছেন। 

আন্তর্জাতিক অপরাধ আদালত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত ও বিচারের এখতিয়ার রাখে। ১২৫টি সদস্য দেশের মধ্যে হাঙ্গেরি আইসিসির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তবে এখন দেশটি ইউরোপীয় ইউনিয়নের প্রথম সদস্য হিসেবে আইসিসি থেকে বেরিয়ে যাচ্ছে।

হাঙ্গেরির আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে সরে যেতে জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত নোটিশ পাঠাতে হবে, যার কার্যকারিতা শুরু হবে এক বছর পর।

আইসিসির সদস্য হওয়ায়, হাঙ্গেরির উচিত ছিল নেতানিয়াহুকে গ্রেপ্তার করে দ্য হেগে আদালতে পাঠানো। তবে সদস্য দেশগুলো সবসময় এই পরোয়ানা কার্যকর করে না। ইউরোপের কিছু আইসিসি সদস্য দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেও জার্মানি জানিয়েছে, তারা তা করবে না।

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পরও নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করেছেন। হাঙ্গেরি সফর তার ইউরোপের প্রথম রাষ্ট্রীয় সফর। বুধবার রাতে বুদাপেস্ট বিমানবন্দরে হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফ সালাই-বোবরোভনিকজি তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি প্রেসিডেন্সিয়াল প্যালেসে সামরিক অভ্যর্থনা গ্রহণ করবেন এবং বৃহস্পতিবার অরবানের সঙ্গে বৈঠকে বসবেন।

নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করেছে তেল আবিব। তারা আইসিসির এখতিয়ার এবং পরোয়ানার বৈধতা উভয়ই অস্বীকার করছে। একই মামলায় হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়, তবে ইসরায়েলের দাবি, তিনি মারা গেছেন।

নেতানিয়াহুর এই সফরের মধ্যে ইসরায়েল গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

গত ৭ অক্টোবর ২০২৩ হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে এক হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করা হয়। এরপর থেকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

আইসিসি / আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) / হাঙ্গেরি / বেনিয়ামিন নেতানিয়াহু / ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • হাঙ্গেরিতে ১৬ বছর পর ট্রাম্প ও পুতিনের ‘বন্ধু’ অরবানের শাসনের অবসান
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net