Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ভূমিকম্পের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিলেন থাই নারী

আন্তর্জাতিক

রয়টার্স
30 March, 2025, 11:20 am
Last modified: 30 March, 2025, 11:24 am

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিলেন থাই নারী

৩৬ বছর বয়সী কান্তং সেনমুয়াংশিন সেদিন রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারও প্রসব বেদনা শুরু হয়।
রয়টার্স
30 March, 2025, 11:20 am
Last modified: 30 March, 2025, 11:24 am
ভূমিকম্পের মধ্যেই হাসপাতালের রোলিং বেডে জন্ম নেওয়া শিশু। ছবি: বিবিসি

থাইল্যান্ডে ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই হাসপাতাল খালি করার সময় রোলিং বেডে শুইয়েই এক কন্যা সন্তানের জন্ম দেন এক থাই নারী। 

মিয়ানমারে সৃষ্টি হওয়া ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাংকক, থাইল্যান্ডসহ আশেপাশের অনেক ভবন কেঁপে উঠে। রোগীদের নিরাপত্তার জন্যই ওই হাসপাতাল থেকে রোগীদের নিচতলায় ও ভবনের বাইরে সরিয়ে নেওয়া হচ্ছিল।

৩৬ বছর বয়সী কান্তং সেনমুয়াংশিন সেদিন রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারও প্রসব বেদনা শুরু হয়।

কান্তং যখন পুলিশ জেনারেল হাসপাতালের মেডিকেল স্টাফদের সঙ্গে সিঁড়ি বেয়ে নামছিলেন তখনই তার পানি ভেঙে যায় এবং তিনি চিন্তিত হয়ে পড়েন যে তাকে হয়ত সিঁড়িতেই সন্তান প্রসব করতে হবে।

গতকাল শনিবার কান্তং গণমাধ্যমকে বলেন, "আমি আমার বাচ্চাকে মনে মনে বার বার বলছিলাম যে এখনই বের হয়ো না।"

তিনি আরও বলেন, "এসময় আমাকে একটি বেডে রাখা হলো ও মেডিকেল স্টাফরা আমাকে ঘিরে দাড়ালো। সেখানেই আমি আমার সন্তান জন্ম দিলাম। এটা আমার জন্যও একটি বড় ধাক্কা ছিল।"

সেসময় তার স্বামী কাজের কারণে হাসপাতালে আসতে পারেননি এবং সন্তানের জন্মের সময় উপস্থিত হতে পারেননি।

মেয়েটি পৃথিবীতে আসার পরই যেন কান্তং শান্ত হয়ে পড়েন। তার তখন মনে হচ্ছিল মেয়ের মধ্যেই কান্তংয়ের সব সুখ।

কান্তং ও তার স্বামী মিলে মেয়ের ডাকনাম রাখেন মিঙ্ক। তবে তারা মেয়ের পুরো নাম এখনও ঠিক করেননি। তবে তারা জানান, ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত কোনো নাম রাখার কোনো পরিকল্পনা তাদের নেই।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / ভূমিকম্প / মিয়ানমার / সন্তান প্রসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net