Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে ভারতের চেয়ে একটু এগিয়ে পাকিস্তান, যুক্তরাষ্ট্র কততে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 March, 2025, 10:05 pm
Last modified: 28 March, 2025, 10:15 pm

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে ভারতের চেয়ে একটু এগিয়ে পাকিস্তান, যুক্তরাষ্ট্র কততে?

গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ সত্ত্বেও ফিলিস্তিন ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে; দেশটি তালিকায় ৬১তম স্থান দখল করেছে।
টিবিএস ডেস্ক
28 March, 2025, 10:05 pm
Last modified: 28 March, 2025, 10:15 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

বুধবার (২৬ মার্চ) প্রকাশিত একটি নতুন র‍্যাঙ্কিং প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে ভ্রমণের জন্য বিশ্বের ৬৬তম নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে ভারত। তবে প্রতিবেশী দেশ পাকিস্তান এক ধাপ এগিয়ে থেকে ৬৫তম স্থানে রয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান উভয় দেশের নিরাপত্তা সূচক স্কোরই মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো।

সার্বিয়ান ক্রাউডসোর্সড ডেটা প্ল্যাটফর্ম নুম্বেও প্রকাশিত জরিপ প্রতিবেদনে ভারতের নিরাপত্তা সূচক স্কোর ৫৫.৭ নির্ধারণ করা হয়েছে। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ৮৯তম স্থানে রয়েছে।

পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের তুলনায় সামান্য ভালো অবস্থানে থাকলেও পার্থক্য খুব বেশি নয়। দেশটির নিরাপত্তা সূচক স্কোর ৫৬.৩।

গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ সত্ত্বেও ফিলিস্তিন ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে; দেশটি তালিকায় ৬১তম স্থান দখল করেছে।

নুম্বেও তাদের ওয়েবসাইটে দর্শকদের পরিচালিত জরিপের ভিত্তিতে '২০২৫ সালের জন্য দেশভিত্তিক নিরাপত্তা সূচক' তৈরি করেছে। এতে ১৪৬টি দেশের অপরাধের সামগ্রিক স্তরের ভিত্তিতে র‍্যাঙ্ক নির্ধারণ করা হয়েছে।

সূচকে ৮৪.৭ স্কোর নিয়ে অ্যান্ডোরা বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে। শীর্ষ পাঁচে আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, তাইওয়ান এবং ওমান।

অপরদিকে, ১৯.৩ সূচক স্কোর নিয়ে ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে। এর পরেই রয়েছে পাপুয়া নিউ গিনি, হাইতি, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

নুম্বেও র‍্যাঙ্কিং সিস্টেম কীভাবে কাজ করে?

নুম্বেও তাদের ওয়েবসাইটে দর্শকদের পরিচালিত জরিপ থেকে তথ্য সংগ্রহ করে। এই জরিপ কেবল সংশ্লিষ্ট দেশের অপরাধের স্তরের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। প্ল্যাটফর্মটি বছরে দুবার অপরাধ সূচক ও নিরাপত্তা সূচক প্রকাশ করে।

তালিকা তৈরিতে ব্যবহৃত তথ্য ৩৬ মাসের বেশি পুরনো নয়। এতে অন্তর্ভুক্ত দেশগুলো নির্দিষ্ট সংখ্যক অংশগ্রহণকারীর প্রতিক্রিয়ার ভিত্তিতে নির্বাচিত হয়।

জরিপে অপরাধের মাত্রা সম্পর্কে সাধারণ ধারণা, ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা অনুভূতি এবং নির্দিষ্ট অপরাধ সংক্রান্ত উদ্বেগের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া, অংশগ্রহণকারীদের কাছে সম্পদ ও সহিংস অপরাধ সম্পর্কেও মতামত নেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

নিরাপদ দেশ / নিরাপত্তা / নুম্বেও / ভ্রমণ / ভ্রমণ নিরাপত্তা / বৈশ্বিক পর্যটন / ভারত / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net