Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
দাদার নেওয়া লাইব্রেরির বই ৯৯ বছর পর ফেরত দিলেন নিউ জার্সির এক নারী

আন্তর্জাতিক

সিএনএন
14 March, 2025, 05:30 pm
Last modified: 14 March, 2025, 05:51 pm

Related News

  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘সেলফ-হেল্প’ বইগুলো আমাদের সম্পর্কে আসলে কী বলে

দাদার নেওয়া লাইব্রেরির বই ৯৯ বছর পর ফেরত দিলেন নিউ জার্সির এক নারী

এতদিন পর লাইব্রেরি হয়তো বড় অঙ্কের জরিমানা চাইবে ভেবে দুশ্চিন্তায় ছিলেন তিনি। কর্মীরা মজা করে বলেন, পুরোনো নিয়মে জরিমানা থাকলে তার পরিমাণ দাঁড়াত ১৮ হাজার ডলার!  
সিএনএন
14 March, 2025, 05:30 pm
Last modified: 14 March, 2025, 05:51 pm
নিউ জার্সির এক নারী তার দাদার নেয়া বই ৯৯ বছর পরে লাইব্রেরিতে ফেরত দেন। ছবি: সিএনএন

মেরি কুপার তার বাসায় মায়ের রেখে যাওয়া মালপত্র ঘাঁটতে গিয়ে লাইব্রেরি থেকে আনা বিরল একটি বই পান। জানা যায়, বইটি ফেরত দেওয়ার সময়সীমা পার হয়েছে ৯৯ বছর আগে।  

৮১ বছর বয়সী কুপার জানান, তিনি বইগুলোর মধ্যে একটি খেলনা তৈরির বই পান। তার ছেলে বিভিন্ন জিনিস বানাতে ভালোবাসে। তাই তিনি ভাবলেন, তার ছেলের হয়তো এটি ভালো লাগতে পারে।  

তার ছেলের পাশাপাশি এ ধরনের কারিগরি কাজের প্রতি আগ্রহ ছিল তার দাদা চার্লস টিলটনেরও। তিনি ছিলেন একজন নৌকা নির্মাতা ও কাঠমিস্ত্রি। তিনিই একসময় বইটি লাইব্রেরি থেকে নিয়েছিলেন।  

কুপার বইটি খুলে দেখার পর বুঝতে পারলেন এটি ১৯২৬ সালের মার্চ মাসে ওশান কাউন্টি লাইব্রেরি থেকে নেওয়া হয়েছিল। অথচ সেই বছরই তার দাদার মৃত্যু হয়।  

১৯১১ সালে প্রকাশিত 'হোম-মেড টয়স ফর গার্লস অ্যান্ড বয়েজ' বইটিতে কাঠ, ধাতু ও ঘরের অন্যান্য জিনিস দিয়ে খেলনা তৈরির নির্দেশনা ছিল।  

কুপারের মা ছোটবেলায় তার বাবার হাতে তৈরি কাঠের পালতোলা নৌকা পেয়েছিলেন। পরে কুপার সেই নৌকাগুলো নিউ জার্সির বে হেড ঐতিহাসিক সংস্থায় দান করেন।  

বইটি খুঁজে পাওয়ার পর কুপার বুঝতে পারলেন, এটি লাইব্রেরিতে ফেরত দেওয়ার সময় হয়েছে। তিনি ভাবলেন, তার সন্তানরা বড় হয়ে গেছে, নাতি-নাতনিও নেই। তাই বইটি তাদের কাছে রাখার কোনো মানে হয় না।  

এরপর তিনি নিউ জার্সির টমস রিভার লাইব্রেরিতে বইটি ফেরত দিয়ে আসেন। লাইব্রেরির কর্মীরাও বইটি পেয়ে খুবই উচ্ছ্বসিত হন। কারণ বইটি তাদের লাইব্রেরির শতবর্ষপূর্তির সময় পাওয়া গেছে।  

কুপার দুশ্চিন্তায় ছিলেন, এতদিন পর লাইব্রেরি হয়তো বড় অঙ্কের জরিমানা চাইবে। তবে কর্মীরা মজা করে বলেন, পুরনো নিয়মে জরিমানা থাকলে তার পরিমাণ দাঁড়াত ১৮ হাজার ডলার!  

বইটি দেখে এক কর্মী অবাক হয়ে যান এবং বলেন, 'এটি প্রায় ১০০ বছরের পুরোনো!' এরপর আরও অনেকে বইটি দেখতে আসেন।  

কুপার লাইব্রেরির কর্মীদের সঙ্গে বইটির পাতা উল্টে দেখেন এবং তার দাদার পারিবারিক ইতিহাস নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে তারা একটি ছবিতে কাঠের নৌকার নকশা দেখতে পান, যা তার দাদা একসময় তৈরি করেছিলেন এবং তার মা যত্ন করে রেখেছিলেন।  

দর্শনার্থীদের জন্য বইটি এখন লাইব্রেরির একটি কেসে সংরক্ষিত আছে। লাইব্রেরির মুখপাত্র শেরি তালিয়ারসিও বলেন, 'অবশেষে বইটি ঘরে ফিরে এসেছে। এখানে এটি আরও বহু বছর সংরক্ষিত থাকবে।'

Related Topics

টপ নিউজ

বই / বই ফেরত / লাইব্রেরি / নিউ জার্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘সেলফ-হেল্প’ বইগুলো আমাদের সম্পর্কে আসলে কী বলে

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net