Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
কর্মীদের মাস্কের ইমেইলের জবাব দিতে নিষেধ করেছে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো

আন্তর্জাতিক

বিবিসি
24 February, 2025, 11:30 am
Last modified: 24 February, 2025, 11:31 am

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

কর্মীদের মাস্কের ইমেইলের জবাব দিতে নিষেধ করেছে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো

বিবিসি
24 February, 2025, 11:30 am
Last modified: 24 February, 2025, 11:31 am
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ মার্কিন সংস্থাগুলো কর্মীদের নির্দেশ দিয়েছে, তারা যেন ইলন মাস্কের ব্যয় সংকোচন উদ্যোগ থেকে পাওয়া শনিবারের ইমেইলের জবাব না দেন। ওই ইমেইলে কর্মীরা গত সপ্তাহে কী কী কাজ করেছেন, তার তালিকা পাঠাতে বলেছিলেন মাস্ক।

এফবিআই, পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনসহ একাধিক সংস্থা তাদের কর্মীদের স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে, তারা যেন ওই বার্তার জবাব না দেন। অন্যদিকে কিছু দপ্তরের প্রধানেরা কর্মীদের ইমেইলের জবাব দিতে পরামর্শ দিয়েছেন, আবার কিছু দপ্তর পরবর্তী গাইডলাইনের জন্য অপেক্ষা করতে বলেছে।

মাস্ক বলেছেন, সোমবার মধ্যরাতের মধ্যে জবাব না দিলে সেটিকে সংশ্লিষ্ট কর্মীর পদত্যাগ বলে ধরে নেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই ইমেইল নিয়ে কোনো মন্তব্য করেননি।

এমন পরস্পরবিরোধী নির্দেশনায় বিভ্রান্তিতে পড়েছেন লাখো সরকারি কর্মকর্তা। কারণ মাস্কের "ডিপার্টমেন্ট অভ গভর্নমেন্ট এফিশিয়েন্সি' টাস্ক ফোর্স আগ্রাসীভাবে সরকারি ব্যয় কমানোর চেষ্টা চালাচ্ছে।

শনিবার সন্ধ্যায় কয়েক লাখ ফেডারেল কর্মচারীর কাছে পাঠানো ইমেইলটি যায়। এর খানিক আগেই মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ পোস্টে লেখেন: 'সরকারি কর্মীরা খুব শিগগিরই একটি ইমেইল পাবেন। তাতে তারা গত সপ্তাহে কী কী কাজ করেছেন, তা জানাতে বলা হবে।'

বিবিসির হাতে আসা ইমেইলের একটি কপিতে দেখা যায়, কর্মীদের পাঁচটি বুলেট পয়েন্টের মাধ্যমে গত সপ্তাহের কাজের হিসাব দিতে বলা হয়েছে। তবে গোপন তথ্য প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে এতে।

ফেডারেল aসরকারের মানবসম্পদ সংস্থা অফিস অভ পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) ইমেইলটির সত্যতা নিশ্চিত করেছে।

মাস্ক তার সোশ্যাল মিডিয়া পোস্টে 'উত্তর না দিলে সেটি পদত্যাগ হিসেবে গণ্য হবে' বললেও ইমেইলের উত্তর না দিলে কর্মীদের চাকরির ওপর কোনো প্রভাব পড়বে কি না, তা উল্লেখ করা হয়নি।

নবনিযুক্ত এফবিআই পরিচালক কাশ প্যাটেল শনিবার রাতে কর্মীদের এক পৃথক ইমেইল পাঠিয়ে জানান, 'কোনো জবাব দেওয়ার আগে' তারা যেন অপেক্ষা করেন।

সিবিএস নিউজ জানিয়েছে, ওই বার্তায় প্যাটেল লেখেন, এফবিআইয়ের যাবতীয় পর্যালোচনা প্রক্রিয়ার দায়িত্ব এফবিআইয়ের পরিচালকের কার্যালয়ের।

পররাষ্ট্র দপ্তরও একই ধরনের বার্তা পাঠিয়ে কর্মীদের জানিয়েছে, সংস্থার পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন।

অ্যাক্টিং আন্ডার সেক্রেটারি ফর ম্যানেজমেন্ট টিবর নাগি কর্মীদের বলেন, 'কেউ তার দপ্তরের চেইন অভ কমান্ডের বাইরে গিয়ে কাজের তথ্য জানাতে বাধ্য নন।'

পেন্টাগন কর্মীদের বলেছে, 'প্রয়োজন হলে ডিপার্টমেন্টই যথাযথ সমন্বয়ের মাধ্যমে ওপিএম থেকে আপনাদের কাছে আসা ইমেইলের জবাব দেবে।'

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিও তাদের কর্মীদের একই ধরনের নির্দেশনা দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা একটি ইমেইল পান। তাতে কর্মীদের আগের সপ্তাহের কাজের হিসাব সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দিতে বলা হয়।

পরিবহন বিভাগ, সিক্রেট সার্ভিস এবং সাইবার নিরাপত্তা ও অবকাঠামো এজেন্সির মতো সংস্থাগুলো কর্মীদের ইমেইলের নির্দেশনা মেনে চলতে উৎসাহিত করেছে। 

অন্যদিকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ইন্টারনাল রেভিনিউজ সার্ভিসসহ আরও কিছু সংস্থা কর্মীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলেছে।

ফেডারেল কর্মীদের সবচেয়ে বড় ইউনিয়ন আমেরিকান ফেডারেশন অভ গভর্নমেন্ট এমপ্লয়িজ এই ইমেইল বার্তাকে 'নিষ্ঠুর ও অসম্মানজনক' বলে নিন্দা জানিয়ে মামলা করার হুমকি দিয়েছে।

এই ইমেইল প্রায় ৩০ লাখ ফেডারেল কর্মীর ওপর কী প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়। 

এদিকে কিছু সরকারি কর্মচারীকে—যেমন ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরোর কর্মকর্তা—গত মাসেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

মাস্ক / যুক্তরাষ্ট্র / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net