Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ট্রাম্প-পুতিনের শান্তি আলোচনাকে স্বাগত সৌদি আরবের

আন্তর্জাতিক

সৌদি গেজেট
14 February, 2025, 10:15 pm
Last modified: 16 February, 2025, 05:36 pm

Related News

  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য তার মানসিক সুস্থতা নিয়ে তুলেছে প্রশ্ন
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা
  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

ট্রাম্প-পুতিনের শান্তি আলোচনাকে স্বাগত সৌদি আরবের

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে। যুদ্ধ বন্ধের জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০২২ সালের মার্চে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকও করেন।
সৌদি গেজেট
14 February, 2025, 10:15 pm
Last modified: 16 February, 2025, 05:36 pm
মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত/ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেকার ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যে আলোচনা হয়েছে, তার প্রশংসা করেছে সৌদি আরব। 

এ ফোনালাপে সৌদি আরবে শীর্ষ পর্যায়ের একটি বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

আজ শুক্রবার এক বিবৃতিতে, সৌদি আরব শীর্ষ এই বৈঠক আয়োজনের প্রস্তুতির বিষয়ে জানিয়েছে। সেইসঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তাদের অব্যাহত প্রচেষ্টার কথাও উল্লেখ করেছে। 

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে। যুদ্ধ বন্ধের জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০২২ সালের মার্চে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন।

গত তিন বছর ধরে সৌদি আরব এ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই সময়ের মধ্যে দুপক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য সম্মত করতে এবং সৃষ্ট উত্তেজনা কমাতে একাধিক বৈঠকেরও আয়োজন করেছে।

এদিকে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখে এমন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব।

এর আগে গত বুধবার ট্রাম্প জানান যে তিনি সৌদি আরবে তাদের প্রথম বৈঠকে পুতিনকে দেখতে পাবেন বলে আশা করছেন।

এদিন ট্রাম্প আরও জানান, তিনি পুতিনের সঙ্গে এক 'দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ' ফোনালাপে অংশ নিয়েছেন। উভয় নেতা ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে উল্লেখ করেন, তিনি এবং রুশ প্রেসিডেন্ট তাদের নিজ দলকে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দিতে সম্মত হয়েছেন এবং একে অপরকে নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / রাশিয়া / ইউক্রেন / যুদ্ধ / ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য তার মানসিক সুস্থতা নিয়ে তুলেছে প্রশ্ন
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা
  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net