Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
07 April, 2026, 10:15 am
Last modified: 07 April, 2026, 10:16 am

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ব্যাংকিং খাতে নারীদের ঋণ নেওয়া ও আমানত দুটিই বেড়েছে
  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ঋণ খারাপ হওয়ার আগেই প্রভিশন রাখা নিয়ে উদ্বেগ, কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চাইল বিএবি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

শাখাওয়াত প্রিন্স
07 April, 2026, 10:15 am
Last modified: 07 April, 2026, 10:16 am

দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে মূলধন ঘাটতি বেড়ে ২.৮২ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। খেলাপি ঋণের ব্যাপক বৃদ্ধি এবং সুশাসনের অভাব ও ঋণ বিতরণে দীর্ঘদিনের অনিয়ম এই পরিস্থিতির পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে।

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে তৈরি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২৩টি সরকারি ও বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিবেদনটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর হাতে এসেছে। 

পরিস্থিতির এই চরম অবনতি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, বছরের পর বছর ধরে চলা লাগামহীন ঋণ বিতরণ, দুর্বল তদারকি ও রাজনৈতিক প্রভাবে ঋণ অনুমোদনের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলধনের এই বিশাল ঘাটতিতে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অর্থায়নেও চাপ তৈরি হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য বাড়তি ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ২৪টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি ছিল ১.৫৫ লাখ কোটি টাকা।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, ব্যাংকিং খাতের আর্থিক সক্ষমতা মাপার প্রধান সূচক—মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত (সিআরএআর)—গত সেপ্টেম্বরের শেষে কমে ঋণাত্মক ২.৯০ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্যাংকগুলোকে কমপক্ষে ১২.৫ শতাংশ সিআরএআর বজায় রাখতে হয়।

এর বিপরীতে ২০২৫ সালের জুন শেষে এই খাতের সামগ্রিক সিআরএআর ছিল ৪.৪৭ শতাংশ।

সিআরএআর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত, যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এই সংকটের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাগামহীন ঋণ বিতরণ—বিশেষ করে 'অ্যাগ্রেসিভ লেন্ডিং' এবং পরিচালকদের প্রভাবিত ঋণ প্রদান । 

তিনি আরও বলেন, 'দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা খেলাপি ঋণ এখন প্রকাশ্যে আসায় পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে।' 

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬.৪৪ লাখ কোটি টাকা, যা ব্যাংকিং খাতের আর্থিক ভিত্তিকে আরও দুর্বল করছে।

বিভিন্ন ব্যাংকের ঘাটতি পরিস্থিতি

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, মূলধন সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট ঘাটতি দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৯৮ কোটি টাকা।

এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, যার পরিমাণ ১৯ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপরে অগ্রণী ব্যাংকের ৮ হাজার ১২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৫ হাজার ৬৫৫ কোটি টাকা ও বেসিক ব্যাংকের ৩ হাজার ৯৪৫ কোটি টাকা।

এদিকে গত সেপ্টেম্বর পর্যন্ত নয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মোট মূলধন ঘাটতি রেকর্ড করা হয়েছে ৩৬ হাজার ৬০৭ কোটি টাকা।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের। এ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫১ কোটি টাকা। এছাড়া এবি ব্যাংকের ঘাটতি ৭ হাজার ২০৫ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ৫ হাজার ৮৩৭ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৪ হাজার ৭৩৩ কোটি টাকা ও আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি ৪ হাজার ৪৫৫ কোটি টাকা। 

ব্যাংকিং খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ইসলামী ধারার ব্যাংকগুলোতে। গত সেপ্টম্বর শেষে এ খাতের ব্যাংকগুলোর ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১.৭৫ লাখ কোটি টাকা। 

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। সেপ্টেম্বর শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৬৫ হাজার ৯০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ইউনিয়ন ব্যাংকের—২৭ হাজার ১০৩ কোটি টাকা। 

অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মূলধন ঘাটতি ২২ হাজার ৯৮২ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ২২ হাজার ৬২৫ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২২ হাজার ১১৪ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৩ হাজার ৭৫৮ কোটি টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের ২ হাজার ১২ কোটি টাকা ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঘাটতি ১৩৮ কোটি টাকা।

দুই বিশেষায়িত ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩২ হাজার কোটি টাকা। 

বিশেষায়িত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি বাংলাদেশ কৃষি ব্যাংকের। সেপ্টেম্বর শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২৯ হাজার ৮০৪ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৩ কোটি টাকা। 

ব্যাংকিং খাতে 'কাঠামোগত সংকট'

ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, মূলধন ঘাটতি এ খাতের কাঠামোগত সমস্যারই প্রতিফলন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংকিং খাতের এই পরিস্থিতিকে মৌলিক ও কাঠামোগত সংকট হিসেবে দেখছেন। তিনি বলেন, 'মূলধন হলো ব্যাংকের মেরুদণ্ড। এটি দুর্বল হলে ব্যাংক স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না।' 

তিই আরও বলেন, ব্যাংকের মূলধন দুর্বল হলে বড় অঙ্কের ঋণ বা একক গ্রাহককে ঋণ প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিদেশি ব্যাংক থেকে অর্থায়ন পাওয়ার ক্ষেত্রেও মূলধনের শক্তি গুরুত্বপূর্ণ, কারণ বিদেশি অংশীদাররা ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই করেই বিনিয়োগ করে। 

এই ব্যাংকার বলেন, অনেক ক্ষেত্রে ব্যাংকের স্পন্সর বা পরিচালকদের মধ্যে মূলধনের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণার অভাব রয়েছে। 'তারা মনে করেন কেবল আমানত বা তারল্য থাকলেই চলবে, অথচ দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য শক্তিশালী মূলধন অপরিহার্য।' 

তিনি আরও উল্লেখ করেন, যেসব ব্যাংকে সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনা রয়েছে, তারা এখনো তুলনামূলক ভালো অবস্থানে আছে এবং তাদের মূলধন অনুপাত প্রায় ১৩–১৪ শতাংশের মধ্যে রয়েছে। 

এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি 'ক্যাপিটাল ইনজেকশন'-এর ওপর জোর দেন। অর্থাৎ ব্যাংকগুলোকে নতুন করে মূলধন সংগ্রহ করতে হবে—হয় মুনাফা থেকে সংরক্ষণ করে, নয়তো নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন তিনি, কারণ ব্যবসায়িক মুনাফা কম এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা দুর্বল। 

অন্যদিকে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এই পরিস্থিতিকে একটি 'সিস্টেমিক রিস্ক' হিসেবে আখ্যা দিয়েছেন। 

তার মতে, মূলধন সংকটের কারণে ব্যাংকগুলো ঝুঁকি নিতে অনাগ্রহী হয়ে পড়েছে, যার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক ব্যাংক এখন কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার ওপর নির্ভর করে টিকে আছে। 

এই অর্থনীতিবিদ আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রেডিট রিস্ক বেড়ে যাওয়ায় বিদেশি ব্যাংকগুলো সরাসরি ব্যবসায় আগ্রহ হারাচ্ছে, ফলে দেশের অর্থায়ন ব্যয় বাড়ছে। 

এই সংকট মোকাবিলায় তিনি 'জম্বি' প্রতিষ্ঠানগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি, কার্যকর ব্যাংক রেজোল্যুশন ব্যবস্থা চালু এবং ঝুঁকিভিত্তিক সুপারভিশন জোরদারের পরামর্শ দেন। 

পাশাপাশি খেলাপিদের তালিকা প্রকাশ এবং কঠোর শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন জাহিদ হোসেন। 

বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতের এই গভীর মূলধন সংকট শুধু আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পুরো অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকির বার্তা বহন করছে। দ্রুত কাঠামোগত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর নীতিমালা প্রয়োগ ছাড়া এই সংকট থেকে উত্তরণ কঠিন হয়ে পড়বে।

Related Topics

টপ নিউজ

মূলধন ঘাটতি / ব্যাংকিং / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ব্যাংকিং খাতে নারীদের ঋণ নেওয়া ও আমানত দুটিই বেড়েছে
  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • ঋণ খারাপ হওয়ার আগেই প্রভিশন রাখা নিয়ে উদ্বেগ, কর্মকর্তাদের বোনাসে শিথিলতা চাইল বিএবি

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net