Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
পণ্যের ওপর ট্রাম্প শুল্ক বসালে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
03 February, 2025, 10:05 am
Last modified: 03 February, 2025, 10:06 am

Related News

  • কূটনীতির বিষয়ে ট্রাম্পের দাবি ‘বিশ্বাসযোগ্য নয়’: ইরানের কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, 'আমাদের কখনো বনিবনা হবে না': ইরানের সামরিক মুখপাত্র
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ
  • ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

পণ্যের ওপর ট্রাম্প শুল্ক বসালে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি “নিশ্চিতভাবেই” ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করবেন।
ব্লুমবার্গ
03 February, 2025, 10:05 am
Last modified: 03 February, 2025, 10:06 am
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপ করলে "কড়া জবাব" দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইইউ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিশ্বব্যাপী অস্থিরতা বাড়ার মধ্যেই এ সতর্কবার্তা এল।

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি "নিশ্চিতভাবেই" ইইউর ওপর শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে করণীয় নির্ধারণে ইউরোপীয় কমিশন ও সদস্য রাষ্ট্রগুলো মঙ্গলবার ওয়ারশতে এক বৈঠকে আলোচনা করবে।

ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, ইইউর পণ্যের ওপর নতুন কোনো শুল্ক আরোপ করা হচ্ছে কি না, সে বিষয়ে ২৭ সদস্যের জোটটি এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক সম্পর্ক।

শুল্ক আরোপের বিষয়ে তিনি বলেন, এটি "সকল পক্ষের জন্য ক্ষতিকর"। ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়ায় ইইউ দুঃখ প্রকাশ করেছে।

মুখপাত্র বলেন, "যেকোনো বাণিজ্য অংশীদার অন্যায্য বা স্বেচ্ছাচারীভাবে ইইউর পণ্যের ওপর শুল্ক আরোপ করলে ইইউ কঠোর প্রতিক্রিয়া জানাবে।" তিনি আরও বলেন, "এখানে অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে।"

ট্রাম্পের ঘোষিত কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক মঙ্গলবার কার্যকর হবে, যা গাড়িসহ বিভিন্ন পণ্যের ওপর প্রভাব ফেলবে।

কানাডা ও মেক্সিকো পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, অটোয়া ১০৬ বিলিয়ন ডলার (১৫৫ বিলিয়ন কানাডীয় ডলার) মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। বেইজিংও পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইইউর উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের পর। ডেনমার্ক স্পষ্ট জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ইইউ মিত্রদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

Related Topics

টপ নিউজ

ইউরোপীয় ইউনিয়ন / ট্রাম্প / শুল্ক / হুঁশিয়ারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • কূটনীতির বিষয়ে ট্রাম্পের দাবি ‘বিশ্বাসযোগ্য নয়’: ইরানের কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, 'আমাদের কখনো বনিবনা হবে না': ইরানের সামরিক মুখপাত্র
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান, ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ
  • ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net