Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
এবার নতুন এআই মডেল উন্মোচন করল আলিবাবা, ডিপসিক-ভিথ্রিকে ছাড়িয়ে যাওয়ার দাবি

আন্তর্জাতিক

রয়টার্স
29 January, 2025, 08:20 pm
Last modified: 29 January, 2025, 08:22 pm

Related News

  • শিশুদের আসক্তি রোধে যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের সঙ্গে টিকটকের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা, ব্যবহারে কড়াকড়ি আরোপ
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • শক্তিশালী নতুন এআই মডেল আনল ওপেনএআই; ‘ফাঁকি দিতে পারবে’ মানুষের নজরদারি, নিরাপত্তা উদ্বেগ
  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?
  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল

এবার নতুন এআই মডেল উন্মোচন করল আলিবাবা, ডিপসিক-ভিথ্রিকে ছাড়িয়ে যাওয়ার দাবি

আজ বুধবার (১৯ জানুয়ারি) চীনা নববর্ষের প্রথম দিনে আলিবাবার নতুন এই এআই মডেল উন্মোচন করা হয়।
রয়টার্স
29 January, 2025, 08:20 pm
Last modified: 29 January, 2025, 08:22 pm
২০২৩ সালের ৬ জুলাই চীনের সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে (ডব্লিউএআইসি) আলিবাবা গ্রুপের সাইনবোর্ড দেখা যায়। ফাইল ছবি: রয়টার্স/অ্যালি সং

এবার নতুন কুয়েন ২.৫-ম্যাক্স এআই মডেল উন্মোচন করেছে চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা (৯৯৮৮.এইচকে)। তাদের দাবি, নতুন মডেলটি বহুল আলোচিত ডিপসিক-ভি৩সহ অন্যান্য জনপ্রিয় এআই মডেলগুলোর চেয়ে অনেক বেশি উন্নত।

আজ বুধবার (১৯ জানুয়ারি) চীনা নববর্ষের প্রথম দিনে আলিবাবার নতুন এই এআই মডেল উন্মোচন করা হয়।

নববর্ষের প্রথম দিনে এই ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, যখন বেশিরভাগ চীনা পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, গত তিন সপ্তাহে ডিপসিকের ব্যবহারকারী সংখ্যা বেড়ে যাওয়ার ফলে শুধু আন্তর্জাতিক প্রযুক্তি বাজারেই নয়, চীনের অভ্যন্তরীণ প্রতিযোগিতাতেও ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

আলিবাবার ক্লাউড ইউনিট তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা এক ঘোষণায় ওপেনএআই এবং মেটার সবচেয়ে উন্নত ওপেন-সোর্স এআই মডেলের কথা উল্লেখ করে বলেছে, কুয়েন ২.৫-ম্যাক্স প্রায় সব ক্ষেত্রেই জিপিটি-৪, ডিপসিক-ভি৩ এবং লামা-৩.১-৪০৫বি থেকে উন্নত।

আরও বলা হয়েছে, ১০ জানুয়ারি তাদের ডিপসিক-ভি৩ মডেলের ওপর ভিত্তি করে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট এবং ২০ জানুয়ারি তাদের আর ওয়ান মডেল প্রকাশ করেছে ডিপসিক। এই দুটি মডেল সিলিকন ভ্যালিকে হতবাক করেছে এবং প্রযুক্তি শেয়ারের বাজারে ধস নামিয়েছে। 

মাত্র তিন সপ্তাহের মধ্যেই এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে।

ডিপসিকের দ্রুত উত্থান মোকাবিলায় চীনের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তারাও নিজেদের এআই মডেলগুলো আপডেট করতে দ্রুত কাজ শুরু করেছে।

ডিপসিক-আর ওয়ান প্রকাশের দুদিন পরই ২২ জানুয়ারি টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের উন্নত এআই মডেল প্রকাশ করেছে। 

বাইটড্যান্সের দাবি, তাদের এআই মডেল ওপেনএআই-এর ও১ মডেলের চেয়েও কার্যকর।
 
Related Topics

টপ নিউজ

আলিবাবা / এআই মডেল / ডিপসিক / কুয়েন ২.৫-ম্যাক্স / ডিপসিক-ভি৩ / টিকটক / বাইটড্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • শিশুদের আসক্তি রোধে যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের সঙ্গে টিকটকের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা, ব্যবহারে কড়াকড়ি আরোপ
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • শক্তিশালী নতুন এআই মডেল আনল ওপেনএআই; ‘ফাঁকি দিতে পারবে’ মানুষের নজরদারি, নিরাপত্তা উদ্বেগ
  • এআই কি শিশুদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে?
  • আলিবাবার সহায়তায় চীনের জন্য নিজস্ব এআই মডেল তৈরি করছে অ্যাপল

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net