Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
কাক ক্ষমাহীন! ১৭ বছর পর্যন্ত মনে ক্ষোভ পুষে রাখতে পারে

আন্তর্জাতিক

দ্য অস্ট্রেলিয়ান
02 January, 2025, 01:05 pm
Last modified: 04 January, 2025, 03:26 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • কোকিল কেন ডাকে?
  • ঢাকার কাকগুলো সব কোথায় গেল?
  • যে কারণে মস্তিষ্ক কিছু স্মৃতি মনে রাখে, আর কিছু ভুলে যায়
  • চীন যেভাবে ট্রাম্পের সঙ্গে বাণিজ্যযুদ্ধ মোকাবিলা করছে

কাক ক্ষমাহীন! ১৭ বছর পর্যন্ত মনে ক্ষোভ পুষে রাখতে পারে

কাক অত্যন্ত বুদ্ধিমান পাখি ও তার স্মৃতিশক্তিও প্রখর। তাই তারা তাদের সঙ্গে অন্যায়কারীদের মনে রাখে এবং দীর্ঘসময় ধরে তারা অন্যায়কারীদের ওপর ক্ষুব্ধ থাকে।
দ্য অস্ট্রেলিয়ান
02 January, 2025, 01:05 pm
Last modified: 04 January, 2025, 03:26 pm
কাক দীর্ঘসময় তাদের মনে ক্ষোভ পুষে রাখতে পারে। ছবি: দ্য অস্ট্রেলিয়ান।

আপনি কি দ্রুত ক্ষমা করে ভুলে যান? নাকি ছোটখাটো ব্যাপারে কয়েকদশক ক্ষোভ পুষে রাখেন? যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েন, তবে আপনার এবং কাকের মধ্যে মিল থাকতে পারে।

গবেষণায় দেখা গেছে, অত্যন্ত বুদ্ধিমান এই পাখিগুলো ১৭ বছর পর্যন্ত তাদের প্রতি যে কোনো রকম হুমকি বা বিরক্তির ঘটনা মনে রাখতে পারে এবং সেই ক্ষোভ পুষে রাখতে পারে।

তাই যদি কোনো কাক আপনাকে হঠাৎ আক্রমণ করে বা আপনাকে দেখে জোরে জোরে ডাকতে থাকে, তবে ভাবুন তো, গত দুই দশকের মধ্যে আপনি সেই কাকটিকে বা তার কোনো বন্ধু বা আত্মীয়কে বিরক্ত করার মতো কোনো কাজ করেছেন কিনা?

গবেষকদের মতে, কাকেরা হুমকিমূলক আচরণকে হয় ক্ষমা করতে অক্ষম, নয়তো তা করতে অনিচ্ছুক। বরং তারা তাদের বুদ্ধিমত্তার কারণে বিশেষ করে চমৎকার স্মৃতিশক্তি ব্যবহার করে তাদের প্রতি অন্যায়কারীদের খুঁজে বের করে এবং দীর্ঘসময় ধরে বিরক্ত করে। কিছু ক্ষেত্রে এটি এত দীর্ঘস্থায়ী হয় যে কিছু শহরের বাসিন্দারা ক্ষুব্ধ কাকের আক্রমণের ঘটনা লিপিবদ্ধ করতে শুরু করেছেন।

একটি কাক কতদিন তার ক্ষোভ পুষে রাখে তা আবিষ্কার করেছেন গবেষকরা। একসময় আলেকজান্ডার পোপ লিখেছিলেন, ক্ষমা করা ঈশ্বরীয় গুণ, তবে উইলিয়াম কনগ্রিভের কথা সামান্য রূপান্তর করে বলা যেতে পারে, "অপমানিত কাকের ক্রোধের মতো আর কোনো নারকীয় ক্রোধ নেই।"

২০০৬ সালে একটি কাকের দলকে একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার পর ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী জন মার্জলাফ এই বিষয়টি আবিষ্কার করেন।

তিনি একটি দানবের মুখোশ পরে একটি জালের মাধ্যমে সাতটি কাক ধরেন এবং সেগুলোর গায়ে শনাক্তকরণ ব্যান্ড পরিয়ে দেন। যদিও তিনি খুব দ্রুতই কাজটি সারেন। তারপরও ঘটনাটি ধরা পড়া কাক ও যে কাকগুলো ঘটনাটি দেখেছে তাদের জন্য ভীতিকর ছিল বলে জানান অধ্যাপক মার্জলাফ।

পরবর্তী কয়েক বছর ধরে, অধ্যাপক মার্জলাফ এবং তার সহকারী মাঝেমাঝে সেই আগের ব্যবহার করা ভীতিকর মুখোশটি পরে ক্যাম্পাসের চারপাশে ঘোরাঘুরি করতে শুরু করেন। তারা দেখতে থাকেন যে স্থানীয় কাকগুলো তাদের দিকে কোনো আক্রমণের ভঙ্গি করছে কিনা বা বকাঝকা করার মতো কোনো শব্দ করছে কিনা।

একবার একটি ঘটনায়, তিনি ৫৩টি কাকের সামনে দিয়ে গিয়েছিলেন তার মধ্যে ৪৭টি কাকই তাকে ভর্ৎসনা করেছিল। তবে ঘটনার সময় প্রত্যক্ষ করা ও ধরা পড়া কাকের তুলনায় এ সংখ্যা বেশি ছিল।

এই পর্যবেক্ষণ থেকে বোঝা যায় যে কাকেরা তাদের বাবা-মা, আত্মীয়স্বজন এবং দলীয় সঙ্গীদের কাছ থেকে হুমকিস্বরূপ মানুষের চেহারা চিনে নিতে শেখে। এ ঘটনাটি প্রমাণ দেয় যে, কাকের একটি দল যার সদস্যদের গড় আয়ু এক দশকেরও কম কিন্তু তারা দীর্ঘ সময় ধরে ক্ষোভ ধরে রাখতে পারে এবং তাদের ক্রোধ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে।

তবে এ ক্ষুব্ধ কাকের ডাক সাত বছর পর সবচেয়ে বেশি দেখা যায় বলে জানান গবেষক। ২০১৩ সালের পর থেকে এমন আক্রমণাত্মক ডাক ধীরে ধীরে কমতে শুরু করে। শেষ পর্যন্ত, গত বছরের সেপ্টেম্বর মাসে একদিন হাঁটার সময় প্রথমবারের মতো কোনো ভর্ৎসনা বা ক্ষুব্ধ কাকের ডাক শোনা যায়নি বলে জানান তিনি। এই পরীক্ষা শুরু হওয়ার ১৭ বছর পর এটি ঘটল। অধ্যাপক মার্জলাফ এখন তার গবেষণার তথ্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

গবেষণার শুরুতে লেখকরা তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মুখের আদলে তৈরি একটি মুখোশও ব্যবহার করেছিলেন। যারা চেনির মুখোশ পরে কাকের কাছে গিয়েছিলেন কাক তাদের কোনো আক্রমণ করেনি। তাই তারা অনায়াসের তাদের খাবার দিয়েছিলেন। পরবর্তীতে একই মুখোশ পরে আবার কাকের সামনে গেলে কাক তাদের কোনো আক্রমণ বা আক্রমণাত্মক ডাকাডাকি করেনি।

সিয়াটলে আরেকটি পরীক্ষা চালানো হয়। সেখানকার শিক্ষার্থীরা এরকটি ভিন্ন মুখোশ পরে কাক ধরেছিলেন। এরপর স্বেচ্ছাসেবকদের মধ্যে একটি নিরপেক্ষ মুখোশ ও আগের মুখোশটি পরতে দেওয়া হয়। তবে স্বেচ্ছাসেবকরা জানতেনা কোন মুখোশটি পরা বিপজ্জনক।

বিল পচমার্সকি নামে এক স্বেচ্ছাসেবক সেই বিপজ্জনক মুখোশটি পরেছিলেন। সেসময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, "সেদিন কাকগুলো খুবই ডাকাডাকি করছিল। তারা একটানা চিৎকার করেই যাচ্ছিল। আর এটি স্পষ্ট ছিল যে তারা কোনো সাধারণ বিষয়ে বিরক্ত ছিল না। তারা তারা আমার ওপরই ক্ষুব্ধ ছিল।"

Related Topics

টপ নিউজ

কাক / ক্ষোভ / ক্ষুব্ধ / স্মৃতিশক্তি / বুদ্ধিমান পাখি / ১৭ বছর / প্রতিশোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • কোকিল কেন ডাকে?
  • ঢাকার কাকগুলো সব কোথায় গেল?
  • যে কারণে মস্তিষ্ক কিছু স্মৃতি মনে রাখে, আর কিছু ভুলে যায়
  • চীন যেভাবে ট্রাম্পের সঙ্গে বাণিজ্যযুদ্ধ মোকাবিলা করছে

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net