Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক

বিবিসি
02 January, 2025, 10:10 am
Last modified: 02 January, 2025, 10:10 am

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ইরানের সঙ্গে ধীর আলোচনায় ‘বিরক্ত’ ট্রাম্প, আবার শুরু করতে চান হামলা: অ্যাক্সিওস
  • হোয়াইট হাউসের ‘চাপে’ ট্রাম্প প্রশাসনের প্রধান গোয়েন্দা কর্মকর্তার পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড

লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণ, নিহত ১

বিস্ফোরণের ভিডিওতে দেখা যায়, ট্রাকটি হোটেলের প্রবেশপথের সামনে স্থির অবস্থায় ছিল। কয়েক সেকেন্ড পর এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় রঙিন আতশবাজি চারদিকে ছড়িয়ে পড়ে।
বিবিসি
02 January, 2025, 10:10 am
Last modified: 02 January, 2025, 10:10 am
লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও থেকে নেওয়া। ছবি: অ্যালকাইডস এনটিউনস/রয়টার্স

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। হামলার সাথে জড়িত কারও নাম উল্লেখ না করলেও পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর নয়।

পুলিশ জানায়, ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। এটি বুধবার (১ জানুয়ারি) সকালে লাস ভেগাসে পৌঁছায়। বিস্ফোরণের দুই ঘণ্টারও কম সময় আগে ট্রাকটি হোটেলের সামনে পার্ক করা হয়। ধোঁয়া ওঠার পরপরই এটি বিস্ফোরিত হয়।

সন্ধ্যার এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, হোয়াইট হাউস ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, "নিউ অরলিন্সের হামলার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।" নতুন বছরের দিন সকালে নিউ অরলিন্সে এক হামলায় ১৫ জন নিহত হন।

বিকেলের এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশের শেরিফ কেভিন ম্যাকমাহিল বিস্ফোরণের নাটকীয় ভিডিও এবং পরবর্তী অবস্থার ছবি দেখান। সেখানে ট্রাকের পেছনে জ্বালানি ক্যানিস্টার এবং বড় আকারের আতশবাজি পাওয়া গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, "সাইবারট্রাক, ট্রাম্প হোটেল– অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর খুঁজতে হবে।"

বিস্ফোরণের ভিডিওতে দেখা যায়, ট্রাকটি হোটেলের প্রবেশপথের সামনে স্থির অবস্থায় ছিল। কয়েক সেকেন্ড পর এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় রঙিন আতশবাজি চারদিকে ছড়িয়ে পড়ে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, তদন্তকারীরা কালো তাপরোধক কাপড় ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। ট্রাকের পেছনের অংশ পুড়ে গেছে। ঘটনাস্থলে জ্বালানি ক্যানিস্টার, গ্যাসের বোতল এবং এক ডজনেরও বেশি আতশবাজির অবশিষ্টাংশ পাওয়া গেছে।

বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে। এর কয়েক ঘণ্টা আগে নিউ অরলিন্সে একজন ব্যক্তি ইসলামিক স্টেটের (আইএস) পতাকা লাগানো একটি ট্রাক ভিড়ের মধ্যে চালিয়ে দেন। এতে ১৫ জন নিহত হন।

শেরিফ ম্যাকমাহিল জানান, লাস ভেগাসের ঘটনাটি নিউ অরলিন্সের ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এটি নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কি না, তাও তদন্ত করা হচ্ছে।

এফবিআই-এর বিশেষ এজেন্ট জেরেমি শোয়ার্জ বলেন, "আমি জানি সবাই এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলতে চায়। আমরা সেটি নিশ্চিত করার জন্য কাজ করছি।"

তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরিত ট্রাকটি টুরো নামের একটি অ্যাপভিত্তিক গাড়ি ভাড়া সেবা থেকে নেওয়া হয়েছিল। টুরোর এক মুখপাত্র বলেন, "নিউ অরলিন্স ও লাস ভেগাসের সহিংস ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।"

পুলিশ জানিয়েছে, ট্রাকটি কে ভাড়া নিয়েছিল তা জানা গেছে। তবে চালক ওই ব্যক্তি ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

শেরিফ ম্যাকমাহিল বলেন, "লাস ভেগাস বুলেভার্ডে এমন বিস্ফোরণের পর আমরা আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।" তিনি আরও জানান, লাস ভেগাসে আর কোনো হুমকি নেই।

ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি সেবাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হোটেলের অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প হোটেলের আংশিক মালিক। তার ছেলে এরিক ট্রাম্প এক্স-এ লিখেছেন "ট্রাম্প লাস ভেগাসের সামনে একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লেগেছে বলে জানা গেছে। আমাদের অতিথি ও কর্মীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রধান অগ্রাধিকার। লাস ভেগাস ফায়ার ডিপার্টমেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও দ্রুত সাড়া দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।"

ঘটনাস্থলের কাছাকাছি ৫৩ তলা থেকে এটি প্রত্যক্ষ করেন স্টিফেন ফেরল্যান্ডো। তিনি ওয়াশিংটন পোস্ট-কে জানান, "স্পষ্টতই এটি একটি বিস্ফোরণ ছিল।"

ট্রাম্প হোটেল এর ওয়েবসাইট অনুযায়ী, এটি মোট ৬৪ তলা এবং হোটেলটিতে প্রায় ১,৩০০টি স্যুইট রয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প হোটেল / বিস্ফোরণ / ডোনাল্ড ট্রাম্প / লাস ভেগাস / আতশবাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালেন অন্তত ৯০ জন
  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ইরানের সঙ্গে ধীর আলোচনায় ‘বিরক্ত’ ট্রাম্প, আবার শুরু করতে চান হামলা: অ্যাক্সিওস
  • হোয়াইট হাউসের ‘চাপে’ ট্রাম্প প্রশাসনের প্রধান গোয়েন্দা কর্মকর্তার পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net