Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
যে কারণে ফ্রান্সের ওয়াইন প্রস্তুতকারকরা অ্যালকোহলমুক্ত ওয়াইন নিয়ে এল

আন্তর্জাতিক

বিবিসি
26 December, 2024, 02:00 pm
Last modified: 26 December, 2024, 02:02 pm

Related News

  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!

যে কারণে ফ্রান্সের ওয়াইন প্রস্তুতকারকরা অ্যালকোহলমুক্ত ওয়াইন নিয়ে এল

ফ্রান্সের বোর্দোতে প্রথম যখন অ্যালকোহলমুক্ত মদের দোকান খোলা হয়, তখন অনেককেই চমকে গিয়েছিলেন। মদ প্রস্তুতকারকরা বুঝতে পেরেছিলেন, অ্যালকোহলমুক্ত মদের বাজার ভবিষ্যতে জনপ্রিয় হয়ে উঠবে।
বিবিসি
26 December, 2024, 02:00 pm
Last modified: 26 December, 2024, 02:02 pm
বোর্দোর ওয়াইন বিশেষজ্ঞ ফ্রেডেরিক ব্রোশে ফ্রান্সে অ্যালকোহলমুক্ত ওয়াইন তৈরির অন্যতম কারিগর। ছবি: বিবিসি

ফ্রান্সের বোর্দো অঞ্চলের আঙুর বাগানে তৈরি হচ্ছে অ্যালকোহলমুক্ত ওয়াইন। যা এক সময় অসম্ভব মনে হয়েছিল, তা এখন বাস্তবে পরিণত হয়েছে।

বোর্দোতে প্রথম যখন অ্যালকোহলমুক্ত মদের দোকান খোলা হয়, তখন অনেককেই চমকে গিয়েছিলেন। মদ প্রস্তুতকারকরা বুঝতে পেরেছিলেন, অ্যালকোহলমুক্ত মদের বাজার ভবিষ্যতে জনপ্রিয় হয়ে উঠবে।

বোর্দোর ওয়াইন বিশেষজ্ঞ ফ্রেডেরিক ব্রোশে বলেন, "যখন আমরা কয়েক বছর আগে শুরু করেছিলাম, তখন যা তৈরি করতাম তা সত্যিই খারাপ ছিল। কিন্তু আমরা অনেক অগ্রগতি করেছি। আজ আমরা আমাদের লক্ষ্যকে আরও কাছাকাছি পেয়ে গেছি। আমি মনে করি, এটি মদ শিল্পে এক বিপ্লব আনতে চলেছে।"

বিভিন্ন কারণেই এই সময়টি অ্যালকোহলমুক্ত ওয়াইনের জন্য উপযোগী হয়ে উঠেছে। প্রথমত, ফরাসি মদ শিল্পে সংকট চলছে। দেশীয় ভোক্তা কম মদ খাচ্ছেন এবং চীনা বাজার আগের মতো নেই। ফ্রান্সের পুরানো আঙুর বাগানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

দ্বিতীয়ত, তরুণদের মধ্যে মদ খাওয়ার অভ্যাস কমেছে। তারা বেশি স্বাস্থ্য সচেতন। বর্তমানে ফ্রান্সের বিয়ার বাজারের ১০ শতাংশ অ্যালকোহলমুক্ত, স্পেনে তা ২৫ শতাংশ।

তৃতীয়ত, মদ তৈরির প্রযুক্তি অনেক উন্নত হয়েছে।

অতীতে এবং এখনো বেশিরভাগ সস্তা মদ বানানোর পদ্ধতি ছিল, অ্যালকোহল বাষ্পীভূত করার পরে প্রতিস্থাপনকারী স্বাদ যোগ করা। এর ফলে, রেড ওয়াইনের স্বাদ মোটেও ভালো হতো না। এই ধরনের পানীয়কে মূলত মদ না বলে "অ্যালকোহলমুক্ত মদভিত্তিক পানীয়" বলা যায়।

তবে এখন নতুন পদ্ধতি এসেছে। এর মধ্যে রয়েছে কম তাপমাত্রার ভ্যাকুয়াম ডিস্টিলেশন এবং "অ্যারোমা ক্যাপচার" [ঘ্রাণ ধরে রাখা] করে অ্যালকোহলমুক্ত মদ বানানো। এর ফলে এমন মদ তৈরি হচ্ছে, যা আইনগতভাবে মদ হিসেবে পরিচিত হতে পারে, এগুলো সচেতন ভোক্তাদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে।

মডারেটর সদস্য ফ্যাবিয়েন মার্শান-কাসাগন বলে, "রেড ওয়াইনে আপনাকে এমন একটি অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকতে হবে যা ঐতিহ্যগত মদের মতো হবে না।"

তিনি বলেন, "কিন্তু আপনি যা পাবেন তা হলো একটি প্রকৃত মদের মুহূর্ত। বুগেত, ট্যানিন, ফল, ভারসাম্য– সবকিছুই উপভোগ করার জন্য সেখানে আছে।"

সেন্ট-এমিলিওনের কাছে 'ক্লো দে বুয়ার্দ' খামারের এক-তৃতীয়াংশ বিক্রি এখন অ্যালকোহলমুক্ত ব্র্যান্ডের হচ্ছে। ২০১৯ সালে পিএসজি ফুটবল ক্লাবের কাতারি মালিকদের জন্য একটি অ্যালকোহলমুক্ত মদ তৈরি করতে বলার পর খামারের মালিক করালি দে বুয়ার্দ প্রথম এই সম্ভাবনাটি দেখতে পান।

তিনি বলেন, "আমার পরিবার এক বছর আমার সাথে কথা বলত না। এখনো মদ প্রস্তুতকারকদের কাছ থেকে আমি ঘৃণা ভরা মেইল পাই। তারা বলেন, আমি বাজার নষ্ট করছি।"

করালি আরও বলেন, "কিন্তু এখন আমার বাবা আমাকে অভিনন্দন জানান এবং বলেন, আমি মদের ট্রেনের ইঞ্জিন। এবং আজকের কঠিন সময়ে বেঁচে থাকার কারণ হলো, আমরা অ্যালকোহলমুক্ত বাজারে চলে এসেছি।"

বোর্দো ফ্যামিলিজ কোঅপারেটিভের মদ প্রস্তুতকারক বার্নার্ড রাবু বলেন, "পিউরিস্টদের [বিশুদ্ধতাবাদী] জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু আমাদের বিকশিত হতে হবে। বাস্তবতা হলো, গ্রাহকরা আগের মতো সেখানে নেই। তাই আমাদের তাদের কাছে যেতে হবে, না হলে তারা অন্য কোথাও চলে যাবে।"

অ্যালকোহলমুক্ত মদের প্রচারকরা জানান, এটি মদ পান না করা মানুষদের জন্য একটি সুযোগ।

মদ বিশেষজ্ঞ ফ্রেডেরিক ব্রোশে বলেন, "মদ শিল্প আগে যেমন ছিল এখন তেমনটাই আছে ভাবাটা বোকামি।"

তিনি বলেন, "বিষয়গুলো বিকশিত হয়। একসময় ব্যারেল একটি উদ্ভাবন ছিল। কর্ক ছিল একটি উদ্ভাবন, আঙ্গুরের জাত ছিল একটি উদ্ভাবন। আর এখন এটা একটি নতুন উদ্ভাবন এবং এটি শিল্প ও এর সুন্দর পরিবেশের পাশাপাশি সংস্কৃতি বাঁচাতে সাহায্য করতে পারে।"

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / অ্যালকোহল / মদ / ওয়াইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুহার বেশি
  • ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন এমপিরা
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net