Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে উ.কোরিয়া-রাশিয়ার সঙ্গে তুলনা, জাতিসংঘে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদের ওয়াকআউট

আন্তর্জাতিক

বিবিসি
29 July, 2026, 10:25 am
Last modified: 29 July, 2026, 10:33 am

Related News

  • ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সৌদি-মার্কিন যৌথ হামলা
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচ হলেন জিনেদিন জিদান
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে উ.কোরিয়া-রাশিয়ার সঙ্গে তুলনা, জাতিসংঘে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদের ওয়াকআউট

গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের মেয়াদ বাড়ানোর ভোটাভুটির সময় এই কূটনৈতিক বিবাদের সূত্রপাত হয়। ওই ভোটে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে মিলে টুর্কের মেয়াদ বাড়ানোর বিপক্ষে ভোট দিয়েছিল।
বিবিসি
29 July, 2026, 10:25 am
Last modified: 29 July, 2026, 10:33 am
ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি সভায় বক্তব্য রাখছেন জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট। ছবি: এএফপি

 

ফ্রান্স যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক ভোটিংকে কর্তৃত্ববাদী রাষ্ট্রের সঙ্গে তুলনা করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে ওয়াকআউট করেছে মার্কিন প্রতিনিধিদল। গত সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি ওই সভায় ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা কক্ষ ত্যাগ করেন।

গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের মেয়াদ বাড়ানোর ভোটাভুটির সময় এই কূটনৈতিক বিবাদের সূত্রপাত হয়। ওই ভোটে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে মিলে টুর্কের মেয়াদ বাড়ানোর বিপক্ষে ভোট দিয়েছিল। এই ঘটনার পর জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এবং তাদের উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে তুলনা করে লেখে, 'যুক্তরাষ্ট্র একসময় মানবাধিকারের আলোকবর্তিকা ছিল, কিন্তু এখন আর নেই।' 

এর প্রতিক্রিয়ায় মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফ্রান্সের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি বলেন, ফ্রান্স এমন একজন ব্যক্তির পক্ষে ভোট দিয়েছে, যিনি গণতান্ত্রিক দেশগুলোকে 'লেকচার' দেন, অথচ তিনি নিজেই 'বিশ্বের নিকৃষ্টতম দমনকারী শাসকদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন।' তবে ওয়াল্টজ তার এই বক্তব্যের সপক্ষে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। উল্লেখ্য, ভলকার টুর্ক অতীতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত ড্যান নেগ্রিয়া জানিয়েছেন, ফ্রান্স তাদের 'অহংকারী ও অসম্মানজনক বক্তব্য' প্রত্যাহার না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাবে। টুর্কের দ্বিতীয় মেয়াদের নিয়োগ ১৪৪টি দেশের ভোটে পাস হয়। এর বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ এবং ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে। এই ভোটাভুটি ওয়াশিংটন ও জাতিসংঘের মধ্যে বিরাজমান উত্তেজনাকে আরও স্পষ্ট করেছে। ট্রাম্প প্রশাসন এর আগেও জাতিসংঘের বিভিন্ন সংস্থায় অর্থায়ন কমিয়ে দিয়েছে এবং বহু সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

গত শুক্রবার মার্কিন রাষ্ট্রদূত জেফ বার্টোস টুর্কের পুনর্নিয়োগের সমালোচনা করে বলেন, 'যারা পদ্ধতিগত অনিয়ম, গোপন আঁতাত এবং জাতিসংঘের পদের অপব্যবহার সহ্য করে, তাদের এই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে।' তিনি আরও যোগ করেন, 'যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে তাদের সম্পৃক্ততা এবং তহবিল প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করবে।'

তবে ফরাসি রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট ভলকার টুর্ককে 'বিবেকের কণ্ঠস্বর' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, টুর্ক তার প্রথম মেয়াদে 'দৃঢ়তা ও নিরপেক্ষতা'র পরিচয় দিয়েছেন। এই পুরো ঘটনা নিয়ে জাতিসংঘ উপ-মুখপাত্র ফারহান হক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি কেবল বলেছেন, জাতিসংঘ প্রত্যাশা করে সব সদস্য রাষ্ট্র সংস্থাটির সিদ্ধান্তকে সম্মান জানাবে।

 

Related Topics

টপ নিউজ

ভলকার টুর্ক / যুক্তরাষ্ট্র / ফ্রান্স / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সৌদি-মার্কিন যৌথ হামলা
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচ হলেন জিনেদিন জিদান
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

Most Read

1
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

2
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net