Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
অস্ত্র জমা না দিলে কুর্দি ওয়াইপিজে যোদ্ধাদের সিরিয়ার মাটিতে ‘পুঁতে ফেলা হবে’: এরদোয়ান

আন্তর্জাতিক

আল জাজিরা
26 December, 2024, 10:25 am
Last modified: 26 December, 2024, 10:29 am

Related News

  • কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে প্রবেশ করিয়ে যুদ্ধ করাতে চায় সিআইএ; এই কুর্দিরা কারা?
  • নির্বাচনের আগে জমা পড়েছে ২৮ হাজার লাইসেন্সকৃত অস্ত্র, এখনো বাকি ২০ হাজার
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম, ঢাকায় ফিরছেন শনিবার

অস্ত্র জমা না দিলে কুর্দি ওয়াইপিজে যোদ্ধাদের সিরিয়ার মাটিতে ‘পুঁতে ফেলা হবে’: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "বিচ্ছিন্নতাবাদী খুনিরা অস্ত্র জমা দেবে, অথবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।"
আল জাজিরা
26 December, 2024, 10:25 am
Last modified: 26 December, 2024, 10:29 am
রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার কুর্দি যোদ্ধারা অস্ত্র জমা দেবে অথবা তাদের মাটিতে "পুঁতে ফেলা হবে।"

তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। গত ৮ ডিসেম্বর সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই সংঘাত আরও বেড়েছে।

আঙ্কারা বারবার বলেছে, কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে ভেঙে দিতে হবে। তুরস্ক মনে করে, ভবিষ্যতের সিরিয়ায় এই গোষ্ঠীর জন্য কোনো জায়গা নেই।

সিরিয়ার নেতৃত্ব পরিবর্তনের ফলে দেশটির প্রধান কুর্দি গোষ্ঠীগুলো বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। এরদোয়ান বুধবার (২৫ ডিসেম্বর) ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "বিচ্ছিন্নতাবাদী খুনিরা অস্ত্র জমা দেবে, অথবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।"

তিনি আরও বলেন, "আমাদের কুর্দি ভাইবোনদের সঙ্গে রক্তের দেয়াল তৈরি করতে চাওয়া এই সন্ত্রাসী সংগঠনকে আমরা সম্পূর্ণ নির্মূল করব।"

তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রধান অংশ এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র একটি শাখা হিসেবে দেখে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।

পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আঙ্কারা বারবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজি-কে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ইস্তাম্বুল থেকে আলজাজিরার সাংবাদিক সিনেম কোসেওগ্লু বলেছেন, এরদোয়ানের এই বক্তব্য আশ্চর্যের নয়। এটি তুর্কি সরকারের আনুষ্ঠানিক নীতি।

তিনি জানান, ওয়াইপিজি পিকেকে-র "সিরীয় শাখা" হওয়ায় আঙ্কারা মনে করে, তারা হয় অস্ত্র ত্যাগ করবে, না হলে তারা লড়াই করবে এবং পরাজিত হবে।

এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার উত্তর এবং ইরাকে ২১ জন ওয়াইপিজি-পিকেকে যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

এসডিএফ কমান্ডার মজলুম আবদি প্রথমবারের মতো স্বীকার করেছেন, পিকেকে যোদ্ধারা সিরিয়ায় অবস্থান করছে।

তিনি বলেন, তারা আইএসআইএল-এর (আইএসআইএস নামেও পরিচিত) বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছে এবং তুরস্কের সঙ্গে পূর্ণ যুদ্ধবিরতি হলে তারা নিজ দেশে ফিরে যাবে। তবে তিনি পিকেকে-র সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।

এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক দ্রুত আলেপ্পোতে কনসুলেট খুলবে। তিনি জানান, আগামী গ্রীষ্মে সীমান্ত দিয়ে যাতায়াত বাড়বে বলে আশা করা হচ্ছে। তুরস্কে আশ্রিত কয়েক মিলিয়ন সিরীয় শরণার্থী তখন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করবেন।
 
Related Topics

টপ নিউজ

রিসেপ তাইয়েপ এরদোয়ান / কুর্দি যোদ্ধা / সিরিয়া / পুঁতে ফেলা / অস্ত্র জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে প্রবেশ করিয়ে যুদ্ধ করাতে চায় সিআইএ; এই কুর্দিরা কারা?
  • নির্বাচনের আগে জমা পড়েছে ২৮ হাজার লাইসেন্সকৃত অস্ত্র, এখনো বাকি ২০ হাজার
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম, ঢাকায় ফিরছেন শনিবার

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net