Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
রুশ হামলার আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
20 November, 2024, 09:05 pm
Last modified: 21 November, 2024, 08:21 pm

Related News

  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

রুশ হামলার আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন দূতাবাস বুধবার এক জরুরি সতর্কতা জারি করে জানিয়েছে, রাশিয়া ‘একটি উল্লেখযোগ্য বিমান হামলার’ পরিকল্পনা করছে। তাই দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্মীদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস
20 November, 2024, 09:05 pm
Last modified: 21 November, 2024, 08:21 pm
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার ভোরে রুশ ড্রোন হামলার সময় সার্চলাইট। ছবি: গ্লেব গারানিচ/রয়টার্স

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইউক্রেনের কিয়েভে থাকা মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস বুধবার এক জরুরি সতর্কতা জারি করে জানিয়েছে, রাশিয়া 'একটি উল্লেখযোগ্য বিমান হামলার' পরিকল্পনা করছে। তাই দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্মীদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান হামলার সতর্কতা ইউক্রেনের নাগরিকদের জীবনের একটি দৈনন্দিন সত্য। রাজধানী কিয়েভ ঘন ঘন রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। তবে দূতাবাস খুব কমই এই ধরনের সতর্কতা জারি করে।

এর একদিন আগেই ইউক্রেনের সেনাবাহিনী প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) দিয়ে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন।

অন্যদিকে, এ হামলার পর ক্রেমলিন প্রতিশ্রুতি দিয়েছে, এ ধরনের যেকোনো হামলার জন্য তারা 'উপযুক্ত ও কার্যকর জবাব' দেবে।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে নতুন পারমাণবিক নীতি ঘোষণা পুতিনের

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, 'আমরা এটিকে পশ্চিমাদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের একটি নতুন ধাপ হিসেবে বিবেচনা করছি এবং আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাব।'

কিয়েভে মার্কিন দূতাবাস সম্ভাব্য আক্রমণ সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে শহরটিতে মার্কিনিদের বিমান হামলার সতর্কতার ওপর বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকাল ৮টার কিছু আগে রাজধানীতে একটি ড্রোন ভূপাতিত করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

নগর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধে এক হাজার দিনের মধ্যে কিয়েভে প্রায় ১ হাজার ৩৭০টি সতর্কতা জারি করা হয়েছে, যা মোট ১,৫৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।

শহরের সামরিক প্রশাসনের সংগৃহীত তথ্য থেকে জানা গেছে, এ সময়কালে কিয়েভ লক্ষ্য করে আড়াই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে অর্ধেক হামলার ঘটনা ঘটেছে এ বছরই।

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / ক্ষেপণাস্ত্র হামলা / মার্কিন দূতাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net