Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
এফ-১৬ বিমান, পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সারাইয়ে ইউক্রেনে কাজ করবে মার্কিন ঠিকাদাররা

আন্তর্জাতিক

দ্য ওয়ার জোন
09 November, 2024, 08:30 pm
Last modified: 10 November, 2024, 04:18 pm

Related News

  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ

এফ-১৬ বিমান, পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সারাইয়ে ইউক্রেনে কাজ করবে মার্কিন ঠিকাদাররা

এবিষয়ে অবহিত একজন কর্তকর্তাকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পেন্টাগনের বেসামরিক ঠিকাদারদেরও ক্ষেত্রেও এ অনুমতি দেওয়া হয়েছে।
দ্য ওয়ার জোন
09 November, 2024, 08:30 pm
Last modified: 10 November, 2024, 04:18 pm
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের হিল বিমানঘাঁটিতে একটি এফ-১৬ বিমান সারাইয়ের কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা ঠিকাদাররা। ছবি: জর্জ ফ্রে/ গেটি ভায়া দ্য ওয়ার জোন

ইউক্রেনকে প্রায় ৬১ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র অনুদান দিয়েছে আমেরিকা। এসব অস্ত্রের একটি বড় অংশের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য দেশটিতে মার্কিন ঠিকাদাররা এখন থেকে অবস্থান করতে পারবে। আনুষ্ঠানিকভাবে এমন অনুমোদন দিতে চলেছে বাইডেন প্রশাসন। মার্কিন ঠিকাদার তথা ভাড়াটে কর্মী ও যোদ্ধারা ইউক্রেন যুদ্ধে অঘোষিতভাবে অংশ নিলেও – এবারই প্রথম প্রকাশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাকে বড় পরিবর্তন বলেছেন বিশেষজ্ঞরা। মার্কিন কর্মীরা যেন ইউক্রেনকে দেওয়া এফ-১৬ যুদ্ধবিমান ও পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলোকে কার্যকর রাখতে পারেন– সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিএনএন।

সাম্প্রতিক এ সিদ্ধান্ত গ্রহণের আগে অল্প সংখ্যক মার্কিন সেনাদের ইউক্রেনে অবস্থানের অনুমতি দেয় বাইডেন প্রশাসন, যাদের কাজ ছিল যুক্তরাষ্ট্রের পাঠানো সরঞ্জামগুলো যেন বেহাত না হয়– সেদিকে খেয়াল রাখা। তবে এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বেসামরিক ঠিকাদারদের ক্ষেত্রে তা দেওয়া হয়নি। যদিও ইউক্রেনের সরকারের হয়ে দেশটিতে বেশকিছু সংখ্যক মার্কিন ঠিকাদার কাজ করছেন।

এবিষয়ে অবহিত একজন কর্তকর্তাকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পেন্টাগনের বেসামরিক ঠিকাদারদেরও ক্ষেত্রেও এ অনুমতি দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেন, 'যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্রদের দেওয়া সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের জন্য ডিওডি (প্রতিরক্ষা দপ্তর) কিছুসংখ্যক ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র দিচ্ছে। ইউক্রেনকে ইতোমধ্যে দেওয়া এসব সরঞ্জাম সচল রাখতে তাঁরা কাজ করবেন।'

তবে এই বিষয়টি স্পর্শকাতরও। কারণ মার্কিন নাগরিকরা ইউক্রেনকে সরাসরি যুদ্ধে সহযোগিতা করছেন। যা মস্কোর ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে, বেসামরিক ঠিকাদাররা যেন ফ্রন্টলাইনের ধারেকাছেও না থাকে – সেদিকে খেয়াল রাখবে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসন এবিষয়ে সজাগ বলে জানান তিনি। বলেন, "লড়াইয়ের সম্মুখভাগ থেকে বহুদূরে অবস্থান করবে এসব ঠিকাদাররা। যুক্তরাষ্ট্রের দেওয়া সরঞ্জাম জলদি সারাই করতে তাঁরা ইউক্রেনীয়দের সহায়তা করবে, যাতে সেগুলো দ্রুততম সময় ফের মোতায়েন করা যায়।' 

পেট্রিয়ট ও এফ-১৬ জঙ্গিবিমানসহ ইউক্রেনকে দেওয়া বিশেষ কিছু অস্ত্র ব্যবস্থা রক্ষণাবেক্ষণে প্রশিক্ষিত ও অভিজ্ঞ জনবলের প্রয়োজন হয়। সেজন্যই এসব ঠিকাদারদের পাঠানো হচ্ছে বলেও জানান প্রতিরক্ষা দপ্তরের ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের এফ-১৬ ফাইটার জেট দেয়নি, তবে মিত্র দেশগুলোকে তাঁদের কাছে থাকা ৮৫টি এফ-১৬ ইউক্রেনকে হস্তান্তরের অনুমতি দিয়েছে। পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি দিয়েছে।

সূত্র জানিয়েছে, টানা তিন বছরের যুদ্ধে ইউক্রেনকে দেওয়া অনেক পশ্চিমা সরঞ্জামই হয় ধ্বংস নয়তো অকেজো হয়ে পড়েছে, এখন সেগুলোর ব্যাপক মেরামত করা দরকার। তবে মার্কিন বেসামরিক ঠিকাদারদের দেশটিতে গিয়ে কাজের অনুমতি না দেওয়ায় – এর আগে এসব সরঞ্জাম প্রতিবেশী রোমানিয়া, পোল্যান্ডসহ অন্যান্য ন্যাটে দেশে এনে ঠিকঠাক করে ফের ইউক্রেনে পাঠাতে হতো। যাতে অনেক সময় লাগতো। 

Related Topics

টপ নিউজ

এফ-১৬ / ইউক্রেন / যুক্তরাষ্ট্র / ঠিকাদার / ভাড়াটে কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার আভাস
  • হরমুজে ট্রাম্পের ইরানবিরোধী অবরোধ, চীনের সামনে কঠিন কূটনৈতিক সমীকরণ
  • আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল 
  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net