Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের প্রোপাগান্ডা-ইন-চিফ; কে এই মার্গারিটা সিমোনিয়ান?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 September, 2024, 10:00 am
Last modified: 07 September, 2024, 02:20 pm

Related News

  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের প্রোপাগান্ডা-ইন-চিফ; কে এই মার্গারিটা সিমোনিয়ান?

৪৪ বছর বয়সি এই সাংবাদিককে ক্রেমলিনের শীর্ষ প্রচারক এবং আদর্শবাদী হিসেবে ধরা হয়। বলা হয়ে থাকে, তিনি নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থেকেও বেশি পুতিনবাদী। 
টিবিএস ডেস্ক
06 September, 2024, 10:00 am
Last modified: 07 September, 2024, 02:20 pm
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন (বামে) ও মার্গারিটা সিমোনিয়ান। ছবি: ইপিএ

রাশিয়ান রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি)-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমেনিয়ানের ওপর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি'র।

৪৪ বছর বয়সি এই সাংবাদিককে ক্রেমলিনের শীর্ষ প্রচারক এবং আদর্শবাদী হিসেবে ধরা হয়। বলা হয়ে থাকে তিনি নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থেকেও বেশি পুতিনবাদী। 

চলতি সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় তার নাম উঠে আসে। নিষেধাজ্ঞার তালিকায় নিজের নাম দেখে মার্গারিটা তার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন, "ওহ, তারা জেগে উঠেছে"। তালিকায় থাকা আরটি'র অন্য কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, "ওয়েল ডান, টিম"।

অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মার্গারিটা তার নেতিবাচক মনোভাব আগেও প্রকাশ করেছেন। গত মাসে প্রেসিডেন্ট পুতিন যখন পঞ্চম মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হতে যাচ্ছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, পুতিন বাদে রাশিয়ায় যোগ্য কোনো প্রতিদ্বন্দ্বীর প্রয়োজন আছে কিনা। উত্তরে তিনি বলেছিলেন, "প্রয়োজন কী? আমরা তোমাদের মতো নই। এবং সত্যি বলতে, তোমাদের খুব একটা পছন্দ করি না।"

মার্গারিটার জন্ম রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলে, একটি আর্মেনিয়ান পরিবারে। ১৯৯৫ সালে তিনি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পড়াশুনা করতে যান, কিন্তু পরে রাশিয়ায় ফিরে টিভি সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে বেসলান স্কুল অবরোধ নিয়ে তার রিপোর্টের পর তিনি আলোচনায় আসেন। চেচেন যোদ্ধাদের এই অবরোধ তিন দিন পর রক্তাক্তভাবে শেষ হয়, যেখানে ১৮৬ জন শিশুসহ শত শত মানুষ মারা যায়। এই ঘটনার পর মার্গারিটার দ্রুত পদোন্নতি হয় এবং মাত্র ২৫ বছর বয়সেই আরটি-এর প্রধান নিযুক্ত হন।

এরপর থেকে দুই দশকের মধ্যে তিনি পশ্চিমাদের কঠোর সমালোচক এবং প্রেসিডেন্ট পুতিনের একজন দৃঢ় সমর্থক হয়ে ওঠেন। তার নেতৃত্বে আরটি রাশিয়ার একটি আন্তর্জাতিক প্রোপাগান্ডা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এজন্য তাকে পুতিনের 'প্রোপাগান্ডা-ইন-চিফ' বলে সম্বোধন করে পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই সংবাদমাধ্যমে তাদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করে।

২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে আরটি ইউক্রেন এবং পশ্চিমাদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে 'কিয়েভ শাসন' বলে উল্লেখ করতে থাকে এবং পশ্চিমাদের ২০১৪ সালের বিপ্লব উসকে দেওয়ার এবং রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করার অভিযোগ তোলে।

তবে মার্গারিটা শুধু রাশিয়ার বৈদেশিক প্রোপাগান্ডার নেতৃত্বই দেননি, তিনি দেশের অভ্যন্তরীণ প্রচারণাতেও সরাসরি যুক্ত ছিলেন। নিয়মিত রুশ রাজনৈতিক টিভি টক শোতে অংশ নেন তিনি। 

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের পর, বহু বছর ধরে হুমকি দেওয়ার পর অবশেষে যুক্তরাজ্য আরটি নিষিদ্ধ করে। 

এদিকে, রাশিয়ায় যুদ্ধের বিরোধিতা করে অনেক শীর্ষ সাংবাদিক ও সম্পাদক পদত্যাগ করেন। আরটি প্রধান যুদ্ধের বিরোধিতাকারী তার সাবেক সহকর্মী ও অন্যদের 'রাশিয়ান নয়' বলে অভিযুক্ত করেন।

ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় গুপ্তচর কেলেঙ্কারির ঘটনায় মুখ্য ভূমিকা পালন করেন, যেখানে তিনি জার্মান বিমান বাহিনীর কর্মকর্তাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং ইউক্রেনের পক্ষে সেগুলো ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনার একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড প্রকাশ করেন।

তার বর্তমান মতাদর্শ ক্রেমলিনের নীতির সঙ্গে এতটাই মিলে গেছে যে, তিনি প্রায়শই রাশিয়ার শত্রুদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানান। তার মতে, রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে গণভোট হওয়া উচিত এবং 'মানুষ যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গে থাকতে দেওয়া উচিত'। এটাকে তিনি 'ন্যায্য' বলেও আখ্যা দেন।

এছাড়াও, মার্গারিটা রাশিয়ার বিরোধী নেতাদের 'ফাঁসিতে ঝোলানোর' আহ্বান জানিয়েছেন এবং আরও দাবি করেছেন যে রাশিয়ান সেনাবাহিনীকে ইউরোপের আরও গভীরে আক্রমণের জন্য পাঠানো উচিত।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

রাশিয়া / প্রোপাগান্ডা / ভ্লাদিমির পুতিন / সংবাদ মাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন পুতিন: কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য
  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net