Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
জেলে বসেই অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন করলেন ইমরান খান

আন্তর্জাতিক

বিবিসি
20 August, 2024, 10:10 am
Last modified: 20 August, 2024, 10:13 am

Related News

  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • ভুল রায়ে ৪০ বছর কারাগারে; জেল থেকে বেরোতেই আবার আইসিইর হাতে আটক ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • গুলি না চালিয়েও খুনের দায়ে ১৯ বছর জেল খেটেছেন; হঠাৎ গানম্যানের চিঠিতে বদলে গেল সব

জেলে বসেই অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন করলেন ইমরান খান

ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেবল কলেজের একজন সম্মানসূচক ফেলো। সেখানে তিনি ১৯৭২ সালে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি (পিপিই) নিয়ে পড়াশোনা করেছিলেন। 
বিবিসি
20 August, 2024, 10:10 am
Last modified: 20 August, 2024, 10:13 am
ইমরান খান। ফাইল ছবি: সংগৃহীত

বর্তমানে জেলে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদে আবেদন করেছেন।

এক বছরেরও বেশি সময় ধরে জেলে থাকা ইমরান খান দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রবিবার রাতে তিনি তার আবেদন জমা দিয়েছেন বলে তার উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেছেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেবল কলেজের একজন সম্মানসূচক ফেলো। সেখানে তিনি ১৯৭২ সালে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি (পিপিই) নিয়ে পড়াশোনা করেছিলেন। 

তার আবেদনের বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোনো মন্তব্য করেনি এবং পদটির জন্য আবেদনকারী প্রার্থীদের নাম অক্টোবরের শুরুতে ঘোষণা করবে। ২৮ অক্টোবর অনলাইনে ভোট গ্রহণ হবে।

পূর্বে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পদে প্রার্থী হতে হলে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের ৫০ জন সদস্যের মনোয়ন লাগত।

বর্তমানে অক্সফোর্ড চ্যান্সেলরের পদটি মূলত একটি সজ্জনপূর্ন ভূমিকা এবং চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ভোটে নির্বাচিত হয় [যারা তাদের ডিগ্রি পেয়েছেন এবং ভোট দেওয়ার জন্য নিবন্ধিত আছেন]। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যদের যেমন একাডেমিক স্টাফরাও ভোট দিতে পারেন।

প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র, কর্মচারী বা রাজনৈতিক পদপ্রার্থী হতে পারবে না।

বর্তমান চ্যান্সেলর ক্রিস্টোফার প্যাটেন (৮০) ২০০৩ সাল থেকে এ পদে আছেন। তিনি এ বছর পদ থেকে বিদায় নিচ্ছেন। লর্ড প্যাটেন ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হংকংয়ের শেষ গভর্নর ছিলেন এবং ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন।

তোষাখানার রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং এ সংক্রান্ত তথ্য গোপন করার অপরাধে গত বছরের ৫ আগস্ট ইমরান খানকে জেলে বন্দী করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হলেও বর্তমানে এসব সাজা বাতিল করা হয়েছে।

জাতিসংঘের একটি প্যানেল ইমরানকে আটকে রাখাকে 'অযাচিত' ঘোষণা করেছে। কিন্তু নতুন মামলায় তিনি এখনও জেলে আছেন।
 
Related Topics

টপ নিউজ

ইমরান খান / অক্সফোর্ড / জেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • ভুল রায়ে ৪০ বছর কারাগারে; জেল থেকে বেরোতেই আবার আইসিইর হাতে আটক ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • গুলি না চালিয়েও খুনের দায়ে ১৯ বছর জেল খেটেছেন; হঠাৎ গানম্যানের চিঠিতে বদলে গেল সব

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net