Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
ভারতে ফুসফুস ক্যান্সারের বেশিরভাগ রোগী কখনোই ধূমপান করেননি: গবেষণা

আন্তর্জাতিক

ইন্ডিয়া টুডে
15 July, 2024, 08:00 pm
Last modified: 16 July, 2024, 12:48 pm

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

ভারতে ফুসফুস ক্যান্সারের বেশিরভাগ রোগী কখনোই ধূমপান করেননি: গবেষণা

ভারতের বেশিরভাগ ফুসফুস ক্যান্সার রোগী জীবনে কখনোই ধূমপান করেননি। এছাড়া গবেষণার ফল অনুযায়ী, বায়ু দূষণ এমনকি অধূমপায়ীদের মধ্যেও ফুসফুস ক্যান্সার তৈরি করতে পারে।
ইন্ডিয়া টুডে
15 July, 2024, 08:00 pm
Last modified: 16 July, 2024, 12:48 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

বিজ্ঞানীরা বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষদের মধ্যে হওয়া ফুসফুস ক্যান্সার এশিয়া ও পশ্চিমা বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে স্বতন্ত্র এবং আলাদা।

এক গবেষণায় তারা আরও দেখেছেন যে, ভারতে ফুসফুসের ক্যান্সারের জিনগত বিন্যাস (জেনেটিক মেকআপ) 'দেশটির মানুষের জটিল বৈচিত্র্যের দ্বারা রূপায়িত'।

তারা আরও উল্লেখ করেছেন, ভারতের বেশিরভাগ ফুসফুস ক্যান্সার রোগী জীবনে কখনোই ধূমপান করেননি। এছাড়া গবেষণার ফল অনুযায়ী, বায়ু দূষণ এমনকি অধূমপায়ীদের মধ্যেও ফুসফুস ক্যান্সার তৈরি করতে পারে।

এসব ফলাফলের আলোকে বিজ্ঞানীরা ফুসফুস ক্যান্সারের জন্য অঞ্চলভিত্তিক গবেষণার আহ্বান জানিয়ে বলেছেন, বায়ু দূষণ ও ক্যান্সার সৃষ্টিকারী অন্যান্য পরিবেশগত প্রভাবক মতো কিছু সুনির্দিষ্ট জলবায়ু চলক ফুসফুস ক্যান্সার সৃষ্টিতে সরাসরি ভূমিকা রাখে।

ল্যান্সেট-এর ইক্লিনিক্যাল মেডিসিন জার্নাল-এ প্রকাশিত গবেষণাটিতে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালেরও একটি গবেষকদলও ছিলেন।

গবেষণায় দেখা গেছে, ভারতে ফুসফুস ক্যান্সার পশ্চিমা দেশগুলোর তুলনায় প্রায় এক দশক আগে ধরা পড়ে। সাধারণত ব্যক্তির ৫৪ থেকে ৭০ বছর বয়সের মধ্যে এ ক্যান্সার ধরা পড়ে।

এর একটি কারণ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র (মিডিয়ান বয়স ৩৮ বছর) ও চীনের (৩৯ বছর) তুলনায় ভারতে জনসংখ্যায় কমবয়সি (২৮.২ বছর) মানুষের সংখ্যা বেশি বলে।

বায়ু দূষণ ও জেনেটিক মিউটেশনের মতো স্বতন্ত্র কিছু আঞ্চলিক রিস্ক ফ্যাক্টরও ফুসফুস ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে বলে গবেষকেরা উল্লেখ করেছেন।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার ১৯৯০ সালের প্রতি এক লাখ মানুষের মধ্যে ৬.৬২ মানুষ থেকে বেড়ে ২০১৯ সালে প্রতি এক লাখ মানুষে ৭.৭ জনে দাঁড়িয়েছে।

২০২৫ সাল নাগাদ শহরাঞ্চলে এ ক্যান্সারের হার ব্যাপকভাবে বাড়তে পারেও বলে গবেষণাটিতে আশঙ্কার কথা উল্লেখ করেছেন বিজ্ঞানীরা।

একই গবেষণা সিরিজের আরেকটি গবেষণাপত্রে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এর গবেষকেরা এশিয়ায় ফুসফুস ক্যান্সারের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করেছেন।

২০২২ সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে গবেষকেরা বলেছেন, বিশ্বের ৪০টি দূষিত শহরের মধ্যে ৩৭টির অবস্থান দক্ষিণ এশিয়ায়। আর বিশ্বের ৪টি সবচেয়ে দূষিত দেশের মধ্যে রয়েছে ভারত।

এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে জাতীয় দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চীন, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড। এসব দেশে ২০২০ সালে নয় লাখ ৬৫ হাজারের বেশি মানুষ নতুন করে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন গবেষকেরা।

Related Topics

টপ নিউজ

ফুসফুসের ক্যান্সার / ফুসফুস / ক্যান্সার / ক্যান্সার গবেষণা / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net