Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
৮৮ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত আলবেনিয়ান সাহিত্যিক ইসমাইল কাদারে

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
01 July, 2024, 05:10 pm
Last modified: 01 July, 2024, 05:44 pm

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬০
  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮

৮৮ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত আলবেনিয়ান সাহিত্যিক ইসমাইল কাদারে

দীর্ঘ ৬০ বছরের সাহিত্যিক জীবনে ইসমাইল কাদারে উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ ও বেশ কিছু নাটকও রচনা করেছেন। তার প্রথম উপন্যাস দ্য জেনারেল অব দ্য ডেড আর্মি। এ উপন্যাসই তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
দ্য গার্ডিয়ান
01 July, 2024, 05:10 pm
Last modified: 01 July, 2024, 05:44 pm
ইসমাইল কাদারে। ছবি: দ্য গার্ডিয়ান

প্রখ্যাত আলবেনিয়ান সাহিত্যিক ইসমাইল কাদারে মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

তিরানাভিত্তিক প্রকাশনা সংস্থা অনুফ্রির ইসমাইল কাদারের প্রকাশক বুজার হুদরি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে হাসপাতালে নেওয়ার পর ইসমাইল কাদারে মারা যান। 

রয়টার্স জানিয়েছে, প্রখ্যাত এ লোক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

দীর্ঘ ৬০ বছরের সাহিত্যিক জীবনে ইসমাইল কাদারে উপন্যাসের পাশাপাশি কবিতা, প্রবন্ধ ও বেশ কিছু নাটক রচনা করেছেন। তার প্রথম উপন্যাস দ্য জেনারেল অব দ্য ডেড আর্মি। এ উপন্যাসই তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।  

ইসমাইল কাদারের জন্ম ১৯৩৬ সালের ২৮ জানুয়ারি, আলবেনিয়ার গিজিরোকাস্তার শহরে। তিনি ইতিহাস ও ভাষাতত্ত্ব নিয়ে তিরানা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীকালে মস্কোর গোর্কি ইনস্টিটিউটে বিশ্ব সাহিত্যের ওপর অধ্যয়ন করেন। ১৯৬০ সালে দেশে ফিরে তিনি সংবাদকর্মী হিসেবে কাজ করতে থাকেন এবং পাশাপাশি লেখালেখি চালিয়ে যান। জীবনের বেশিরভাগ সময় এ লেখক অ্যালবেনিয়ার কমিউনিস্ট স্বৈরশাসক এনভার হোজ্জার বিরুদ্ধে প্রতীকি লেখার মাধ্যমে তিনি সমসাময়িক সমাজের চিত্র তুলে ধরেছেন।

৯০ এর দশকের গোড়ায় কমিউনিস্ট শাসিত আলবেনিয়া ছেড়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন ইসমাইল কাদারে। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। ১২ বছর পর ২০০২ সালে তিনি দেশে ফেরেন।  

ইসমাইল কাদারে ২০০৫ সালে প্রথম ম্যান বুকার পুরষ্কার পান। এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। একাধিকবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছিলেন। ১৯৯৬ সালে ফরাসী একাডেমি তাকে সদস্যপদ প্রদান করে। 

মাত্র ১৭ বছর বয়সে ইসমাইল কাদারের প্রথম কবিতার বই প্রকাশিত হয়। তার অনেক কবিতার সংকলন বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে।

ইসমাইল কাদারের বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে দ্য সিজ, দ্য প্যালেস অব ড্রিমস, দ্য গ্রেট উইন্টার ইত্যাদি।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

সাহিত্যিক / কবিতা / নাটক / মৃত্যু / আলবেনিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬০
  • ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net