Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
কিংমেকার নিতিশ, নাইডু, শারদ পাওয়ার সবাই ছুটছেন এখন দিল্লি অভিমুখে

আন্তর্জাতিক

দ্য হিন্দু
05 June, 2024, 12:45 pm
Last modified: 05 June, 2024, 12:55 pm

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

কিংমেকার নিতিশ, নাইডু, শারদ পাওয়ার সবাই ছুটছেন এখন দিল্লি অভিমুখে

দিল্লিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইনডিয়া ব্লকের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
দ্য হিন্দু
05 June, 2024, 12:45 pm
Last modified: 05 June, 2024, 12:55 pm
বা দিক থেকে চন্দ্রবাবু নাইডু, শরদ পাওয়ার এবং নিতিশ কুমার। ছবি: সংগৃহীত

সরকার গঠনের জন্য প্রয়জনীয় সংখ্যক সমর্থন অর্জনে এনডিএ এবং ইনডিয়া— উভয় ব্লকের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বর্তমানে রাজধানী দিল্লির পথে রয়েছেন।

নিতিশ কুমার এবং তার সাবেক ইনডিয়া মিত্র রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবও একই বিমানে দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে।

দিল্লিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইনডিয়া ব্লকের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ইউনিয়ন ক্যাবিনেটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায়। 

এদিকে, এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার এবং বারামতির দলীয় সাংসদ সুপ্রিয়া সুলেও বৈঠকে যোগ দিতে আজ (৫ জুন) সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

লোকসভা নির্বাচনে এনসিপি-এসসিপি মহারাষ্ট্রে ৮টি আসন পেয়েছে। অন্যদিকে, বারামতি লোকসভায় ভগ্নিপতি সুনেত্রা পাওয়ারকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন সুপ্রিয়া সুলে। 

এদিকে, তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান কিংমেকার চন্দ্রবাবু নাইডুও আজ দিল্লিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। 

এছাড়া, সরকার গঠনের জন্য জোট সমর্থন পেতে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আলোচনা করবে কংগ্রেস। 

ভারতের রীতি অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রমকারী দল বা গোষ্ঠীকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। 

মোদির এনডিএ জোট প্রায় ২৯২ টি আসনে এগিয়ে আছে, সরকার গঠনের জন্য দরকার ২৭২টি আসন। নীতীশ কুমারের জনতা দল-ইউনাইটেড এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, যাদের একসঙ্গে ২৮টি আসন রয়েছে, তারা যদি এনডিএ-তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের সমর্থন এনডিএর অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাবেন মোদি। 

তবে তারা যদি মত পালটে জোট বদল করেন তখন ইনডিয়া ব্লকের আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৩২ থেকে ২৬০-এ। আর এনডিই'র আসন কমে আসবে ২৬৪-এ। তারপর সরকার গঠনের জন্য দুটি জোটেরই বাকি আসন পূরণের জন্য স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রয়োজন হবে। বলা যায়, কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে দুটি জোট।   

তবে নীতিশ এবং চন্দ্রবাবু কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তা বলা মুশকিল। নীতিশ গত এক দশকে পাঁচবার দল পরিবর্তন করেছেন, সম্প্রতি ফেব্রুয়ারিতে ইনডিয়া জোট থেকে বিজেপিতে যোগ দেন। 

চন্দ্রবাবু, এখন এনডিএ-র অংশ হলেও, ২০১৯ সালের নির্বাচনের আগে জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে বর্তমান নির্বাচনের আগে আবার যোগ দেন।

Related Topics

টপ নিউজ

ভারত / ভারতের নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net