Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
১৯৩৯ সালে নেওয়া বই ৮৪ বছর পর ফেরত দেয়া হল লাইব্রেরিকে

আন্তর্জাতিক

সিএনএন
01 June, 2024, 11:40 am
Last modified: 01 June, 2024, 11:43 am

Related News

  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘সেলফ-হেল্প’ বইগুলো আমাদের সম্পর্কে আসলে কী বলে

১৯৩৯ সালে নেওয়া বই ৮৪ বছর পর ফেরত দেয়া হল লাইব্রেরিকে

ফিনল্যান্ডের হেলসিঙ্কির সেন্ট্রাল লাইব্রেরি থেকে নেওয়া আর্থার কোনান ডয়েলের ‘দ্য রিফিউজি’ বইটি নির্ধারিত তারিখের আট দশকেরও বেশি সময় পরে ফেরত দেয়া হয়েছে।
সিএনএন
01 June, 2024, 11:40 am
Last modified: 01 June, 2024, 11:43 am
বইটি লাইব্রেরিতে ফেরত দেয়ার জন্য নির্ধারিত তারিখ ছিল ১৯৩৯ সালের ২৬ ডিসেম্বর। ছবি: সিনা তিউরানিমি

ফিনল্যান্ডের একটি লাইব্রেরি থেকে ধার নেওয়া একটি বই ৮৪ বছর পর ফেরত দেয়া হয়েছে। দেশটির রাজধানী হেলসিঙ্কির সেন্ট্রাল লাইব্রেরি থেকে আর্থার কোনান ডয়েলের 'দ্য রিফিউজি' বইটি নির্ধারিত তারিখের আট দশকেরও বেশি সময় পরে ফেরত দেয়া হল।

ইংরেজি থেকে ফিনিশ ভাষায় অনুবাদ করা বইটি লাইব্রেরিতে ফেরত দেয়ার জন্য নির্ধারিত তারিখ ছিল ১৯৩৯ সালের ২৬ ডিসেম্বর।

যিনি বইটি নিয়েছিলেন তার লাইব্রেরি কার্ড বইটির ভেতর পাওয়া গেছে। কার্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ফিনল্যান্ডের হেলসিঙ্কির পুরসিমিহেনকাতু এলাকার একজন ব্যবসায়ী ছিলেন।

গ্রন্থাগারিক হেইনি স্ট্র্যান্ড বইটি ফেরত পাওয়ার পর সিএনএনকে জানিয়েছেন, যিনি বইটি ফেরত দিয়েছেন এবং যিনি বইটি নিয়েছিলেন তাদের মধ্যকার সম্পর্কের কথা তারা জিজ্ঞাসা করেননি।

তিনি উল্লেখ করেছেন, সধারণত অনেক সময় দেরিতে লাইব্রেরিতে বই ফেরত দেয়া হয়। প্রায়ই মৃত আত্মীয়দের জিনিসপত্রের মধ্যে খুঁজে পাওয়া বই লাইব্রেরিতে ফেরত পাঠানো হয়। এই বইয়ের ক্ষেত্রে এরকম কিছু ঘটেছে কিনা সে ব্যাপারে তারা সঠিক জানেন না।

ইংরেজি থেকে ফিনিশ ভাষায় অনুবাদ করা বইটি ছিল আর্থার কোনান ডয়েলের উপন্যাস ‘দ্য রিফিউজি’। ছবি: সিনা তিউরানিমি

সোভিয়েত ইউনিয়ন ১৯৩৯ সালের ৩০ নভেম্বর ফিনল্যান্ড আক্রমণ করেছিল। তাই বইটি ফেরত দেয়ার নির্ধারিত তারিখের সাথে যুদ্ধ শুরুর সময় মিলে যাওয়ায় বইটি ফেরত দিতে দেরি হওয়ার কারণ সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। গ্রন্থাগারিক হেইনি স্ট্র্যান্ড বলেছেন, এ ধরনের উল্লেখযোগ্য ঘটনা ঘটলে সবার আগে লাইব্রেরিতে বই ফেরত দেওয়ার কথা কারো মাথায় আসবে না।

বইটি পুরোনো হয়ে যাওয়া সত্ত্বেও ভালো অবস্থায় রয়েছে এবং এটিকে আবারো নতুন করে ধার নেওয়া সম্ভব। এটি হেলসিঙ্কি শহরের পাসিলায় অবস্থিত লাইব্রেরির প্রধান সংগ্রহশালায় পাঠানো হয়েছে। সেখানকার কর্মীরা সিদ্ধান্ত নেবেন, বইটি আবারো সংগ্রহে যোগ করা হবে কিনা। যদি যোগ করা হয় তাহলে বইটি অনলাইনে সংরক্ষণ করা যাবে এবং এটি ধার নেওয়া যাবে।

হেলসিঙ্কির সেন্ট্রাল লাইব্রেরিতে নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত না দিলে ৬ ইউরো (৬.৫০ ডলার) জরিমানা করা হয়। কিন্তু লাইব্রেরির সিস্টেমে বইটির তথ্য আর না থাকায় কোনো জরিমানা করা হয়নি।

সেন্ট্রাল লাইব্রেরির অন্য আরেকজন গ্রন্থাগারিক সিনা তিউরানিমি বলেছেন, লাইব্রেরির লক্ষ্য হল পাঠের প্রচার করা এবং জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়া। ফিনল্যান্ডের লোকেরা প্রায়ই লাইব্রেরি ব্যবহার করে এবং লাইব্রেরি কীভাবে কাজ করে সেটি তারা বোঝে। দেরিতে বইটি ফেরত দেয়া বড় কোন সমস্যা নয় কারণ লাইব্রেরির বই প্রত্যেকের জন্য।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

লাইব্রেরি / বই / ফিনল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো
  • ‘সেলফ-হেল্প’ বইগুলো আমাদের সম্পর্কে আসলে কী বলে

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net