Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
ভারতের মুম্বাইতে বিমানের আঘাতে কয়েক ডজন ফ্ল্যামিঙ্গোর মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
23 May, 2024, 10:30 am
Last modified: 23 May, 2024, 10:34 am

Related News

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ পার্টির
  • মুম্বাইয়ে পাবলিক স্পেসে কবুতরকে খেতে দিলেই শাস্তি; ভারতজুড়ে তীব্র বিতর্ক
  • ধর্ম, বাণিজ্য আর ঐতিহ্য: মুম্বাইয়ের জাদুঘরে হারিয়ে যেতে বসা পারসি জগতের এক ঝলক
  • ‘ডাব্বাওয়ালা’ নেটওয়ার্ক: শত বছর ধরে মুম্বাইবাসীর মুখে খাবার তুলে দিচ্ছেন যারা
  • প্রথমবারের মতো ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা করলো সরকার

ভারতের মুম্বাইতে বিমানের আঘাতে কয়েক ডজন ফ্ল্যামিঙ্গোর মৃত্যু

পরিবেশবিদরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পাখিগুলো কাছাকাছি একটি অভয়ারণ্যের দিকে উড়ে যাওয়ার সময় সেগুলোর পথ পরিবর্তন করার ফলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বিবিসি
23 May, 2024, 10:30 am
Last modified: 23 May, 2024, 10:34 am
প্রতি বছরের নভেম্বর মাসের দিকে মুম্বাই হাজার হাজার ফ্ল্যামিঙ্গোর অস্থায়ী আবাসে পরিণত হয়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইতে দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানের আঘাতে অন্তত ৩৯টি ফ্ল্যামিঙ্গো মারা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পাখিগুলো স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে ফ্লাইটের পথে চলে এসেছে কিনা তা এখনো পরিষ্কার নয়।

ঘটনাটি নিয়ে বিক্ষুব্ধ পরিবেশবাদীরা এ ধরনের ঘটনার জন্য জন্য অতিরিক্ত স্থাপনা নির্মাণকেই দায়ী করেছেন।

প্রতি বছরের নভেম্বর মাসের দিকে মুম্বাই হাজার হাজার ফ্ল্যামিঙ্গোর অস্থায়ী আবাসে পরিণত হয়। গোলাপি পাখিগুলোকে এক ঝলক দেখার জন্য স্থানীয় ব্যক্তি সহ পর্যটকদের সরব উপস্থিতিতে মুখরিত হয় মুম্বাই।

এমিরেটস এয়ারলাইন্স এর একজন মুখপাত্র বিমানের সাথে ফ্ল্যামিঙ্গোর সংঘর্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে এমিরেটস সহায়তা করছে।

সোমবার ঘাটকোপারের স্থানীয় শিশুরা রাস্তার পাশে বেশ কিছু ফ্লেমিঙ্গোর মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখার পর ঘটনাটি জানাজানি হয়। 

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্থানীয়রা বন্যপ্রাণী কর্মকর্তাদের ৫০০ মিটার এলাকা জুড়ে ফ্ল্যামিঙ্গোর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকার ব্যাপারে অবগত করেছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা মিলে সোমবারে (২০ মে) ২৯টি এবং মঙ্গলবারে (২১ মে) আরো ১০টি ফ্ল্যামিঙ্গোর মৃতদেহ উদ্ধার করে।

পরিবেশবিদরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পাখিগুলো কাছাকাছি একটি অভয়ারণ্যের দিকে উড়ে যাওয়ার সময় সেগুলোর পথ পরিবর্তন করার ফলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

পরিবেশবিদ স্টালিন ডি পাখিদের পথ পরিবর্তনের জন্য এ অঞ্চলে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারকে দায়ী করেছেন। তিনি মনে করেন, ফ্ল্যামিঙ্গোগুলো এ তারগুলো পার করার চেষ্টা করার সময় অপ্রত্যাশিতভাবে বিমানটি সেগুলোকে আঘাত করে।

এই ঘটনাটি মুম্বাইয়ের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি চলমান নির্মাণ কার্যক্রম নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। অনেক পরিবেশবিদ নাভি মুম্বাইয়ের আসন্ন নতুন বিমানবন্দরের সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি ফ্ল্যামিঙ্গো দেখার জন্য বিখ্যাত একটি এলাকা।

তারা আশঙ্কা করছেন, বিমানবন্দর নির্মাণ কাজের সময় ও পরবর্তীতে যানবাহন চলাচলের কারণে ফ্ল্যামিঙ্গোগুলো আরো দুর্ঘটনার শিকার হতে পারে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

মুম্বাই / এমিরেটস এয়ারলাইন্স / অভয়ারণ্য / ফ্ল্যামিঙ্গো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ পার্টির
  • মুম্বাইয়ে পাবলিক স্পেসে কবুতরকে খেতে দিলেই শাস্তি; ভারতজুড়ে তীব্র বিতর্ক
  • ধর্ম, বাণিজ্য আর ঐতিহ্য: মুম্বাইয়ের জাদুঘরে হারিয়ে যেতে বসা পারসি জগতের এক ঝলক
  • ‘ডাব্বাওয়ালা’ নেটওয়ার্ক: শত বছর ধরে মুম্বাইবাসীর মুখে খাবার তুলে দিচ্ছেন যারা
  • প্রথমবারের মতো ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা করলো সরকার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net