Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
প্রতিবেশী দেশগুলোর ‘গণতন্ত্র ব্যত্যয়কারীদের’ অনুকরণ করছেন মোদি: কেজরিওয়াল

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
19 May, 2024, 05:50 pm
Last modified: 19 May, 2024, 05:57 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

প্রতিবেশী দেশগুলোর ‘গণতন্ত্র ব্যত্যয়কারীদের’ অনুকরণ করছেন মোদি: কেজরিওয়াল

কেজরিওয়াল তাঁর বিবৃতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে ‘পাকিস্তানের সর্বোচ্চ (জনপ্রিয়) নেতা’ উল্লেখ করে বলেছেন, জাতীয় নির্বাচনে ইমরানের পরাজয় নিশ্চিত করতেই প্রতিপক্ষ তাঁকে জেলে দিয়েছে।
টিবিএস রিপোর্ট
19 May, 2024, 05:50 pm
Last modified: 19 May, 2024, 05:57 pm
সর্বোচ্চ আদালতের আদেশে জামিনে কারামুক্তির পর এক পথসভায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি: অনুশ্রী ফদনভিস/ রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র ভাষায় সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মোদি 'নির্বাচনে হারছেন' এমন দাবি করে কেজরিওয়াল অভিযোগ করেন– তিনি পাকিস্তান, রাশিয়া ও বাংলাদেশের নেতাদের মতো অপকৌশলের আশ্রয় নিয়ে গণতন্ত্রকে ব্যাহত করছেন।

পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনে প্রকাশিত এক প্রতিবেদনে কেজরিওয়ালের এসব মন্তব্য তুলে ধরা হয়। যেখানে তিনি অভিযোগ করেছেন, রাশিয়া, পাকিস্তান ও বাংলাদেশের সরকারও রাজনৈতিক বিরোধীদের জেলে ভরছে। 

কেজরিওয়াল তাঁর বিবৃতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে 'পাকিস্তানের সর্বোচ্চ (জনপ্রিয়) নেতা' উল্লেখ করে বলেছেন, জাতীয় নির্বাচনে ইমরানের পরাজয় নিশ্চিত করতেই প্রতিপক্ষ তাঁকে জেলে দিয়েছে।

কেজরিওয়াল বলেন, "যদি তিনি জিতে যান, তাহলে মোদি অবশ্যই উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারামং-সহ অন্যান্য (বিরোধী) নেতাদের জেলে পাঠাবেন।"

চলমান লোকসভা নির্বাচনে ভারতের বিরোধী দলগুলো 'ইন্ডিয়া' নামের জোট গঠন করেছে। আজ রোববার (১৯ মে) এই জোটের এক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী এই বিবৃতি প্রদান করেন। উল্লেখিত দুই নেতাও এসময় সেখানে উপস্থিত ছিলেন। 

গত  ২১ মার্চ রাতে নিজ বাসভবন থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক অপরাধ তদন্ত সংস্থা- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  দিল্লি সরকারের আবগারি নীতি প্রণয়ন ও কার্যকর করার ক্ষেত্রে– দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ সম্পর্কিত এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এরপর গত ১০ মে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২১ দিনের জামিনে কারামুক্তি পেয়েছেন কেজরিওয়াল। তবে জামিনের মেয়াদ শেষে ২ জুন তাঁকে আবারো জেলে যেতে হবে। আদালত কেজরিওয়ালকে তাঁর নিজ দল আম আদমি পার্টি (আপ) ও মিত্র জোটের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছেন।   

একইদিন দিল্লিতে আম আদমি পার্টির এক বৈঠকে অংশ নিয়ে এবিষয়ে তিনি বলেন, "ভোট গণনা শুরুর আগেই আমাকে জেলে ফিরতে হবে। আমরা যদি জিতে যাই, তাহলে ৫ জুন মুক্তি পাব, নাহলে আমাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হবে।"

ভারতের অত্যন্ত কঠোর এক অর্থপাচার আইনের আওতায় 'দুর্নীতির' অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণিশ সিসোদিয়াসহ আম আদমি পার্টির শীর্ষ নেতাদের জেলে নেওয়া হয়েছে। 

পাঞ্জাবের এক সভায় এবিষয়ে কেজরিওয়াল বলেন,  "আমাদের দেশে যে স্বৈরাচার চলছে তা মেনে নেওয়া যায় না। গত ৭৫ বছরে এমন যুগ আর পায়নি ভারত, যেখানে বিরোধী নেতাদের জেলে পোরা হয়।" 

তিনি বলেন, মোদি সরকার (প্রধান বিরোধী দল) ভারতীয় জাতীয় কংগ্রেস, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডিএমকে দলের নেতাদের হয়রানি করছে, যারা বিজেপির মূল রাজনৈতিক বিরোধী। 

"সবাইকে জেলে ভরো। তখন মাত্র একটাই দল আর একজন নেতা অবশিষ্ট থাকবে, কিন্তু গণতন্ত্র আর টিকবে না। আমরা এটা হতে দেব না"  যোগ করেন তিনি। 

আপ-এর রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়ালকে মারধর ও হেনস্তা করার অভিযোগে কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার গ্রেপ্তার হওয়ার একদিন পরেই এসব মন্তব্য করলেন তিনি। 

গতকাল (১৮ মে) দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বিভবকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি এজাহারও নিয়েছে পুলিশ। এ ঘটনায় আম আদমি পার্টি নতুন করে বেকায়দায় পড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে।  

এজাহারে স্বাতী অভিযোগ করেছেন, বিভব তার বুক, পেট ও তলপেটে লাথি মেরেছেন। আত্মরক্ষা করার জন্য বিভবকে লাথি মেরে সরিয়ে দিতে গেলে তিনি স্বাতীর শার্ট ধরে ইচ্ছাকৃতভাবে টান মারেন।

স্বাতীর দাবি, ঘটনার সময় নিজ বাসভবনেই ছিলেন কেজরিওয়াল। 

Related Topics

টপ নিউজ

অরবিন্দ কেজরিওয়াল / নরেন্দ্র মোদি / ভারত / গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net