Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
মেনসা: ১৬২ স্কোর নিয়ে শীর্ষ মেধাবীদের তালিকায় লন্ডনের ১১ বছরের স্কুলছাত্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 May, 2024, 07:10 pm
Last modified: 16 May, 2024, 02:35 pm

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

মেনসা: ১৬২ স্কোর নিয়ে শীর্ষ মেধাবীদের তালিকায় লন্ডনের ১১ বছরের স্কুলছাত্র

সাটনের রবিন হুড জুনিয়র স্কুলে পড়া ধ্রুব গত এপ্রিলে ১৬২ নম্বর পেয়ে উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষদের এই সংগঠনের সদস্য হয়।
টিবিএস ডেস্ক
15 May, 2024, 07:10 pm
Last modified: 16 May, 2024, 02:35 pm
ধ্রুব মেনসার বুদ্ধ্যাংকের পরীক্ষায় ১৬২ নম্বর পেয়েছে। ছবি: প্রবীণ কুমার/বিবিসি

এবার দক্ষিণ লন্ডনের ১১ বছর বয়সী এক শিশু মেনসার সদস্যপদ লাভ করেছে। খবর বিবিসির

সাটনের রবিন হুড জুনিয়র স্কুলে পড়া ধ্রুব গত এপ্রিলে ১৬২ নম্বর পেয়ে উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষদের এই সংগঠনের সদস্য হয়।

তার বাবা প্রবীণ কুমার বলেন, 'সন্তানকে নিয়ে আমরা গর্বিত। ওর বাবা হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।'

ধ্রুবের স্কুলের প্রধান শিক্ষিকা এলিজাবেথ ব্রোয়ার্স বলেন, 'তার এই অর্জনে আমরা খুবই আনন্দিত। আর দশটা শিশুর মতোই সেও একজন সর্বাঙ্গীণ ভালো মানুষ।'

মেনসা হলো বুদ্ধিবৃত্তি চর্চার একটি সংগঠন। তারা মানুষের বুদ্ধিমত্তা মূল্যায়ন বা পরিমাপ করার জন্য অনুমোদিত একটি বুদ্ধ্যাংকের পরীক্ষায় নেয়। এই পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা ২% মানুষকে নিজেদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সংস্থাটি। এই সংগঠনটির সদস্যদের বলা হয় মেনসান। 

কেউ মেনসান হতে চাইলে তাকে নির্দিষ্ট বুদ্ধ্যাংকের পরীক্ষায় মানদণ্ডের ১০০ নম্বরের মধ্যে ৯৮ শতাংশ বা তারও বেশি স্কোর অর্জন করতে হবে। অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৯৮ শতাংশের সমান বা তারও বেশি নম্বর পেতে হবে।

ডিসেম্বরে ১১ বছরে পা দেওয়া ধ্রুব চেলসির বড় ভক্ত। খুব ছোটবেলাতেই জানা যায়, সে একজন বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিশু।

জমিন থেকে আসমান পার্থক্য

২১ বছর আগে ভারত থেকে লন্ডনে আসা তার বাবা বলেন, 'স্কুলের প্রথম দুই বছর ক্লাসে তার রেজাল্ট শেষের দিকে ছিল।'

তিনি বলেন, 'আমি ভেতরে ভেতরে গুমরে মরছিলাম।আমি শুধু চাইতাম ও অন্য স্বাভাবিক শিশুদের মতো হোক এবং সাধারণ জীবন-যাপন করতে পারুক। শিক্ষকরা শুধু বারবার বলতেন ও কিছুই শিখতে পারছে না।'

তিনি আরও বলেন, 'এখন অবস্থা পুরোপুরি পাল্টে গেছে। যেন একেবারে জমিন থেকে আসমান সমান পার্থক্য।'

ধ্রুব’র স্কুল। ছবি: রবিন হুড জুনিয়র স্কুল কর্তৃপক্ষ

ধ্রুবের প্রধান শিক্ষক বলেন, রবিন হুড স্কুলে বর্তমানে ৩৬০টি শিশু রয়েছে।

তিনি বলেন, 'ধ্রুব একজন অলরাউন্ডার। সে খুবই চমৎকার ও প্রতিভাবান একটি ছেলে।' বর্তমানে সে অনেক আনন্দে আছে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের কাছে একটি শিশুর বুদ্ধিমত্তার চেয়েও শিশুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।'

মিসেস ব্রোয়ার্স আরও বলেন, 'আমরা তার জন্য খুব আনন্দিত। তবে আমাদের সব শিশুই কোনো না কোনোভাবে অসাধারণ।'

মেনসার এক মুখপাত্র বলেন, 'ধ্রুব যে স্কোর অর্জন করেছে তা খুব ভাল। এতে প্রমাণিত হয় যে তার মধ্যে দুর্দান্ত সম্ভাবনা রয়েছে।'

মেনসার সদস্য হওয়া নিয়ে ধ্রুব'র অনুভূতি কী?-এ প্রশ্নের জবাবে তার বাবা বলেন, 'সে এই ফলাফলে খুশি, কিন্তু এ নিয়ে বেশি কথা বলতে চায় না।'

মেনসা কী?

১৯৪৬ সালে মেনসার ধারণা প্রথম উৎপত্তি হয়। অ্যাটর্নি রোল্যান্ড বেরিল ও বিজ্ঞানী ল্যান্সলট ওয়ার গড়ে তোলেন সংগঠনটি। তারা নিজেদের 'সর্বোচ্চ বুদ্ধ্যঙ্ক-সম্পন্ন প্রতিভাবানদের সংগঠন' হিসেবে দাবি করে।

লাতিন 'মেনসা' শব্দের অর্থ 'টেবিল'। মেনসার আদর্শ হলো জাতি, ধর্ম, বর্ণ, পেশা, বয়স, রাজনীতি, পড়াশোনা, জাতীয় পরিচয়, এমনকি সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই সমান। এই মতাদর্শকে সামনে রেখেই মেনসা তার সদস্যদের জন্য নিয়মিত গোলটেবিল বৈঠকের আয়োজন করে থাকে।

সংস্থাটি জানায়, এটি সদস্যদের সামাজিকীকরণ, বুদ্ধিবৃত্তিক সম্প্রসারণ এবং আকর্ষণীয় বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে। এটি সমমনা সদস্যদের সামাজিকতার কেন্দ্র। যেখানে প্রত্যেক সদস্য তাদের বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখতে নানা আকর্ষণীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন।

মেনসা প্রাথমিক অবস্থায় জাতীয় দল ও পরে বৃহত্তর পরিসরে আন্তর্জাতিক সংস্থা হিসেবে গড়ে ওঠে। তখন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানিতেও এর কার্যক্রম শুরু হয়।

বর্তমানে যুক্তরাজ্য ও আইরিশ প্রজাতন্ত্রের ১৮ হাজারসহ সারা বিশ্বে সংস্থাটির ১ লাখ ৪০ হাজারের মতো সদস্য রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

মেনসা / লন্ডন / ধ্রুব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net