Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বিমান কেন ৩৫ হাজার ফুট উচ্চতায় ওড়ে?

আন্তর্জাতিক

ট্রাভেল অ্যান্ড লেইজার
30 April, 2024, 08:00 pm
Last modified: 02 May, 2024, 02:29 pm

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • ৮ বছর পর সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ফের চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • এয়ারবাস কেনার আগ্রহ দেখাল সরকার, বিমানের মিশ্র বহরের পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের

বিমান কেন ৩৫ হাজার ফুট উচ্চতায় ওড়ে?

সাবেক পাইলট ও যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যান বাব বলেন, বেশিরভাগ বাণিজ্যিক বিমানেরই আকাশে ওড়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমানা রয়েছে। আমরা যাকে ‘সার্ভিস সিলিং’ বলে থাকি।
ট্রাভেল অ্যান্ড লেইজার
30 April, 2024, 08:00 pm
Last modified: 02 May, 2024, 02:29 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

আপনি বিমানে চড়ে কোথাও যাত্রা করেছেন। উড্ডয়নের প্রায় ২০ মিনিট পেরিয়েছে। হঠাৎই আপনার কানে ক্যাপ্টেনের গলার স্বর ভেসে এল। তিনি আরোহীদের উদ্দেশে বলছেন, 'ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমরা এখন ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ছি।' 

কিংবা তিনি বলতে পারেন ৩৬ হাজার ফুট, ৪০ হাজার ফুট অথবা ৩৩ হাজার ফুট। বিমান কত উচ্চতায় উড়ছে বা উড়বে সেটি সুনির্দিষ্ট নয়। তবে বিমান কেন এত উচ্চতায় ওড়ে, তার পেছনের বেশ কিছু কারণ রয়েছে।

বিমান সাধারণত ৩০ হাজার থেকে ৪২ হাজার ফুট উচ্চতায় উড়ে থাকে। কারণ, যত উপরে যাওয়া হয়, বাতাসের ঘনত্ব ততই কমতে থাকে। আর তখন কম জ্বালানি ব্যবহার করে আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে বিমান ওড়ানো এবং নিয়ন্ত্রণ করা যায়। 

এ বিষয়ে সাবেক পাইলট ও যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যান বাব বলেন, 'বেশিরভাগ বাণিজ্যিক বিমানেরই আকাশে ওড়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমানা রয়েছে। আমরা যাকে 'সার্ভিস সিলিং' বলে থাকি। সার্ভিস সিলিং সীমানায় পৌঁছানোর পর সেখান থেকে বিমান আর উঁচুতে যেতে পারে না এবং মাধ্যাকর্ষণ এটিকে নিচের দিকে টানতে শুরু করে।'

এছাড়াও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, এত বেশি উচ্চতায় ওড়ার কারণে আবহাওয়াজনিত সমস্যাগুলোও এড়ানো যায়। আর এত উচ্চতায় অন্যান্য ঝামেলাও কম থাকে।

প্রতিটি বাণিজ্যিক ফ্লাইটের নির্দিষ্ট ক্রুজিং উচ্চতা নির্ধারণের জন্য ফ্লাইট ডিসপ্যাচাররা (এয়ারলাইন ডিসপ্যাচার বা ফ্লাইট অপারেশন অফিসার নামেও পরিচিত) বিমানের উড্ডয়নের আগে এর কর্মক্ষমতা, ওজন, বাতাস ও আবহাওয়াজনিত অবস্থা, এয়ার ট্রাফিক, ফ্লাইটের গতিপথ ইত্যাদি বিবেচনা করে ফ্লাইট পাথ পরিকল্পনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার সময় একটি বিমান সর্বোচ্চ যে উচ্চতায় উড়ে থাকে, সেটিই ক্রুজিং উচ্চতা।

অধ্যাপক ড্যান বলেন, সাধারণভাবে বলতে গেলে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, পশ্চিম ও উত্তর-পশ্চিমে ওড়া বিমানগুলোকে অবশ্যই ৩৬ হাজারের মতো জোড় সংখ্যার উচ্চতায় উড়তে হবে। আর উত্তর, উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ-পূর্বে ওড়া বিমানগুলোকে উড়তে হবে ৩৭ হাজার ফুটের মতো বিজোড় সংখ্যার উচ্চতায়। এটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বিভিন্ন উচ্চতায় উড়তে থাকা বিমানগুলোকে নিরাপদে আকাশে ওড়ানোর ক্ষেত্রে সহায়তা করে।

ফ্লাইটের সময় পরিস্থিতির ওপর ভিত্তি করে ক্রুজিং উচ্চতার পরিবর্তন হতে পারে। যেমন- যদি কোনো বিমানের পাইলটরা একটি নির্দিষ্ট উচ্চতায় ওড়ার ক্ষেত্রে অসুবিধার কথা জানান, তখন ওই বিমানের পেছনে আর যে বিমানগুলো উড়েছে, সংকেত পেয়ে সেগুলোও তাদের ক্রুজিং উচ্চতা সুবিধামতো ঠিক করে নিতে পারে।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

বিমান / উচ্চতা / ট্রাফিক / বাতাস / আবহাওয়া / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • ৮ বছর পর সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ফের চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • এয়ারবাস কেনার আগ্রহ দেখাল সরকার, বিমানের মিশ্র বহরের পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net