Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
ইসরায়েলকে ‘গণহত্যায় সহায়তা’ করায় জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে নিকারাগুয়ার মামলা

আন্তর্জাতিক

আল জাজিরা ও বিবিসি
09 April, 2024, 11:15 am
Last modified: 09 April, 2024, 11:16 am

Related News

  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০

ইসরায়েলকে ‘গণহত্যায় সহায়তা’ করায় জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে নিকারাগুয়ার মামলা

ইসরায়েলকে সামরিক সরঞ্জাম পাঠিয়ে এবং বর্তমানে ইউএনআরডব্লিউএ-এর (ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা) তহবিল স্থগিত করার মাধ্যমে জার্মানি গণহত্যাকে সহজ করে দিয়েছে— এ অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়া।
আল জাজিরা ও বিবিসি
09 April, 2024, 11:15 am
Last modified: 09 April, 2024, 11:16 am
নিকারাগুয়ান রাষ্ট্রদূত কার্লোস জোসে আরগুয়েলো গোমেজ (ডানে) ও নিকারাগুয়ান আইনজীবী অ্যালাইন পেলেট (মাঝে) আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি ইসরায়েলে সামরিক অস্ত্র রপ্তানি বন্ধ করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর তহবিল চালু করতে জার্মানিকে নির্দেশ প্রদান করার আহ্বান জানিয়েছে। ছবি: রয়টার্স

সামরিক ও রাজনৈতিক মিত্র ইসরায়েলকে সহয়তা প্রদান করার মাধ্যমে জার্মানি গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান 'গণহত্যাকে সমর্থন ও সহায়তা করছে'— আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) জার্মানির বিরুদ্ধে এমন অভিযোগে মামলা করেছে উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়া।

সোমবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বিচার আদালতে জার্মানির বিরুদ্ধে মামলা করার পর ইসরায়েলকে অস্ত্র ও অন্যান্য সহায়তা প্রদান করা থেকে বার্লিনকে বিরত রাখতে বিচারকদের প্রতি জরুরি ব্যবস্থা আরোপ করার দাবি জানিয়েছে নিকারাগুয়া।

উদ্বোধনী বিবৃতিতে নেদারল্যান্ডসে নিযুক্ত নিকারাগুয়ান রাষ্ট্রদূত এবং নিকারাগুয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে দেওয়া কার্লোস জোসে ফ্রান্সিসকো আর্গুয়েলো গোমেজ বলেছেন "ফিলিস্তিনে গণহত্যার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভয়াবহ লঙ্ঘন হচ্ছে।"

এমন পরিস্থিতিতে তিনি বলেন, অন্যান্য দেশগুলোকে অবশ্যই 'অপরাধীকে সহায়তা করা' থেকে বিরত থাকতে হবে।

গোমেজ আরো বলেন, "গাজার ক্ষেত্রে জার্মানি 'আত্মরক্ষা এবং গণহত্যার মধ্যে পার্থক্য করতে' পারেনি।"

তিনি সতর্ক করে বলেন, "যদি ইসরায়েলের এমন কর্মকাণ্ড চলতে থাকে যেটি তারা রাষ্ট্র হিসেবে জন্মের পর থেকে করে আসছে এবং তারা জার্মানির মতো দেশের সমর্থন পায়, তাহলে ভবিষ্যতে ফিলিস্তিনিদের একটি নতুন প্রজন্ম আবারো জেগে উঠবে।" 

আন্তর্জাতিক বিচার আদালতের শুনানির পর নেদারল্যান্ডের হেগ শহরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জার্মান আইনী প্রতিনিধি তানিয়া ভন উসলার-গ্লেইচেন নিকারাগুয়ার অভিযোগকে 'পক্ষপাতদুষ্ট' বলে অভিহিত করেছেন এবং বলেছেন, জার্মানি আগামীকাল অভিযোগগুলো খণ্ডন করতে উন্মুখ হয়ে আছে।

আদালতে দাখিল করা ৪৩ পৃষ্ঠার অভিযোগপত্রে নিকারাগুয়া যুক্তি দিয়েছে, জার্মানি গণহত্যার পরিপ্রেক্ষিতে করা ১৯৪৮ সালের 'জাতিসংঘ গণহত্যা কনভেনশন' লঙ্ঘন করছে। এতে বলা হয়েছে, সামরিক সরঞ্জাম পাঠিয়ে এবং বর্তমানে ইউএনআরডব্লিউএ-এর (ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা) তহবিল স্থগিত করার মাধ্যমে জার্মানি গণহত্যাকে সহজ করে দিয়েছে।

জার্মানি ১৫টি পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম যেটি ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সাথে কিছু কর্মীর জড়িত থাকার অভিযোগ এনে জাতিসংঘের ফিলিস্তিন উদ্বাস্তুদের জন্য কাজ করা ইউএনআরডব্লিউএ-এর তহবিল স্থগিত করেছিল৷

আইসিজেতে দায়ের করা মামলার নথি অনুসারে, নিকারাগুয়া জাতিসংঘের শীর্ষ আদালতের প্রতি বার্লিনকে অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং ইউএনআরডব্লিউএ-এর তহবিল পুনরায় চালু করার দাবি জানিয়েছে।

গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চলমান অভিযানে এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় শুরু হয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ দৃঢ়ভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির কারণে দেশের ভেতর শুলজের সমালোচনা চলছে। জার্মান সরকারের প্রতি 'ইসরায়েলি সরকারকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার' আহ্বান জানিয়ে চ্যান্সেলর ওলাফ শুলজ ও অন্যান্য সিনিয়র মন্ত্রীদের চিঠি দিয়েছেন জার্মানির সরকারি চাকরিজীবীদের একাংশ।

২০২৩ সালে ইসরায়েলে ৩৫৪ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানির অনুমোদন দেয় জার্মানি, যা আগের বছরের তুলনায় দশগুণ বেশি। দেশটি ইসরায়েলের ৩০ শতাংশ সামরিক অস্ত্রের সরবরাহকারী হয়ে উঠেছে বলে জানা গেছে ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্য থেকে। 

গবেষকরা দেখেছেন, ইসরায়েলের মোট অস্ত্রের ৯৯ শতাংশই জোগান দেয় যুক্তরাষ্ট্র ও জার্মানি। জার্মানি ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী।

এদিকে নিকারাগুয়ার মামলার সমালোচকরা দেশটির মানবাধিকার সংক্রান্ত রেকর্ডকে তুলে ধরেছেন। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সরকার বিরোধীদের জেলে দিয়েছে এবং দেশটিতে বিক্ষোভ নিষিদ্ধ করেছে। মার্চ মাসে যুক্তরাজ্যের ইউএন মিশন জাতিসংঘের কাছে দেশটির সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

গণহত্যা / আন্তর্জাতিক বিচার আদালত / জার্মানি / নিকারাগুয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • যশোর রোডের অ্যালেন গিন্সবার্গের ১০০

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net