Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক

ইউএন নিউজ
18 March, 2024, 01:35 pm
Last modified: 18 March, 2024, 03:52 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জাতিসংঘের

গুতেরেস বলেন, ‘আমাদের অবশ্যই সব ধরনের ধর্মান্ধতা মোকাবিলা ও নির্মূল করতে হবে।’
ইউএন নিউজ
18 March, 2024, 01:35 pm
Last modified: 18 March, 2024, 03:52 pm
ছবি: ইউনিসেফ/আহমেদ এলফেইথ মোহামাদীন

জাতিসংঘ সাধারণ পরিষদে মুসলমানদের ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে ঐকবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়ে করা নতুন একটি রেজল্যুশন (প্রস্তাব) গৃহীত হয়েছে।

পাকিস্তান উত্থাপিত প্রস্তাবটিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসলামোফোবিয়া (ইসলামভীতি) মোকাবিলায় একজন বিশেষ দূত নিয়োগেরও অনুরোধ করা হয়েছে।

এ প্রস্তাবের পক্ষে ১১৩টি ভোট পড়ে। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৪৪টি দেশ। তবে কোনো দেশেই বিপক্ষে ভোট দেয়নি।

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে এক বন্দুকধারীর হামলায় ৫১ জন নিহত ও ৪০ জন আহত হয়। এ ঘটনার পর দিনটিকে 'আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস' হিসেবে পালনের জন্য জাতিসংঘে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়।

অনলাইন ঘৃণামূলক বক্তব্য 'বাস্তব জীবনের সহিংসতাকে উসকে দিচ্ছে'

শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, 'বিভাজনমূলক বক্তব্য ও ভুল উপস্থাপনা সম্প্রদায়কে কলঙ্কিত করছে। অসহিষ্ণুতা, গৎবাঁধা এবং পক্ষপাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।'

তিনি বলেন, 'অনলাইন ঘৃণামূলক বক্তব্য বাস্তব জীবনের সহিংসতাকে বাড়িয়ে তুলছে।'

তিনি জোর দেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই ঘৃণা ছড়ায় এমন বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্যবহারকারীদের হয়রানি থেকে রক্ষা করতে হবে৷

তিনি যোগ করেন, প্রাতিষ্ঠানিক বৈষম্য ও অন্যান্য আরও কিছু বাধা মুসলিমদের মানবাধিকার ও মর্যাদা লঙ্ঘন করছে। আর এগুলোর বেশিরভাগই ধর্মীয় গোষ্ঠী ও ইহুদি জনগণ, সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়সহ অন্যান্য দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণের বিস্তৃত কাঠামোর একটি অংশ।

গুতেরেস বলেন, 'আমাদের অবশ্যই সব ধরনের ধর্মান্ধতা মোকাবিলা ও নির্মূল করতে হবে।'

তিনি আরও বলেন, 'নেতাদের অবশ্যই উসকানিমূলক বক্তব্যের নিন্দা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হবে। একসঙ্গে চলুন আমরা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার প্রচার করি, সামাজিক সংহতি গড়ে তুলতে এবং সবার জন্য শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হই।'

ধর্মীয় সাক্ষরতা অবশ্যই ধর্মীয়বিদ্বেষ ঠেকাতে পারে

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, সব ধরনের ধর্মীয় বিদ্বেষ ও অসহিষ্ণুতা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, 'আজকের বার্তাটি সম্ভবত আগের চেয়ে আরও জরুরি: আমরা সবাই পুনরায় শান্তি, সহনশীলতা ও সম্মান প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করছি। আমরা জানি ভয় অন্যের প্রতি ঘৃণা, অজ্ঞতা এবং অবিশ্বাসের জন্ম দেয়।'

মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের মধ্যে ইসলামোফোবিয়ার ঘটনাগুলো ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কিছু দেশে এসব ঘটনা ৬০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এসব বিষয়ে বিভিন্ন প্রতিবেদনের তথ্য তুলে ধরে ভলকার তুর্ক বলেন, 'ইসলামোফোবিয়া বহু জীবন কেড়ে নিয়েছে, সমগ্র সম্প্রদায়কে অমানবিক করে তুলছে।'

তিনি বলেন, 'ধর্মীয় সাক্ষরতা- অন্য কথায় প্রতিটি ধর্ম ও বিশ্বাসের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়াও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তিনি ধর্মীয় বিদ্বেষ মোকাবিলায় ধর্মীয় সাক্ষরতাকে বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।

মুসলিমবিদ্বেষ বাড়ছে

এদিকে জেনেভায় শুক্রবার এক স্মরণসভায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) স্থায়ী পর্যবেক্ষক নাসিমা বাঘলি বলেন, 'গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ইসলামোফোবিয়া বাড়ছে।'

এ সময় তিনি সাম্প্রতিক মুসলিমবিরোধী ঘটনাগুলোর পাশাপাশি কয়েক মাস আগে কোরআন অবমাননার ঘটনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, 'ধর্ম বা বিশ্বাসকে ভিত্তি করে বিদ্যমান বৈষম্য ও গৎবাধা ধারণা প্রচুর ক্ষতি করছে, কারণ তারা মানুষকে অমানবিক করে তোলে এবং তাদের অধিকার ভোগে বাধা দেয়। আমাদের কাছে যা আছে তা দিয়েই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই অভিশাপের মোকাবিলা করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের অভিন্ন লক্ষ্য হলো পারস্পরিক বোঝাপড়া এবং সকলের জন্য শ্রদ্ধা প্রচার করা।'


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

ইসলাম / জাতিসংঘ / আন্তোনিও গুতেরেস / আতঙ্ক / প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন: ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net