Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
১০০০ হর্সপাওয়ারের বৈদ্যুতিক গাড়ি আনছে স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে

আন্তর্জাতিক

সিএনএন
13 March, 2024, 02:00 pm
Last modified: 14 March, 2024, 05:25 pm

Related News

  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • দক্ষিণ এশিয়ার যে দেশে বিক্রি হওয়া গাড়ির ৭৬ শতাংশই বৈদ্যুতিক, বদলে দিচ্ছে পরিবহনব্যবস্থা
  • ইভি সংযোজনে বাংলাদেশের ফাস্টপাওয়ার ও চীনের এনইউসিএল-এর ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

১০০০ হর্সপাওয়ারের বৈদ্যুতিক গাড়ি আনছে স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে

গাড়িটির আনুমানিক দাম দুই লাখ ৩০ হাজার ডলার হবে বলে জানিয়েছে পোর্শে।
সিএনএন
13 March, 2024, 02:00 pm
Last modified: 14 March, 2024, 05:25 pm
ছবি: পোর্শে

বাজারে আসছে পোর্শের নতুন ইলেক্ট্রিক গাড়ি টাইকান টার্বো জিটি। এক হাজার হর্সপাওয়ারের গাড়িটি আগামী গ্রীষ্মেই বাজারে ছাড়বে পোর্শে।

গাড়িটির আনুমানিক দাম প্রায় দুই লাখ ৩০ হাজার ডলার হবে বলে জানিয়েছে পোর্শে।

জানা গেছে, টাইকান টার্বো জিটি ইতোমধ্যেই দুটি ট্র‍্যাক স্পিড রেকর্ড গড়েছে এবং টেসলার মডেল এসকে হারিয়েছে ১৮ সেকেন্ডের ব্যবধানে।

ইভি (ইলেকট্রনিক ভেহিক্যাল) গাড়িতে একাধিক মোটর থাকায় তেলচালিত গাড়ি থেকে এর হর্সপাওয়ার ও গতি তুলনামূলক বেশি থাকে। লঞ্চ কন্ট্রোল বোতামের সাহায্যে ১০৯৩ হর্সপাওয়ারের গাড়িটির ০ থেকে ৬০ মাইল প্রতি ঘণ্টা পৌঁছতে লাগে মাত্র ২.১ সেকেন্ড।

সাধারণত টার্বো জিটির সর্বাধিক শক্তি ৭৭৭ হর্সপাওয়ারে সীমাবদ্ধ থাকলেও তা বৃদ্ধির জন্য একটি লঞ্চ কন্ট্রোল বোতাম রয়েছে। বোতামটিতে চাপ দেওয়ার পর এটি ১০৯৩ হর্সপাওয়ারের শক্তি সরবরাহ করবে। এই শক্তি তৈরি করতে গাড়িতে দুইটি মোটর রয়েছে।

একটি তেলচালিত পোর্শে ৯১১ সর্বোচ্চ ৩৭৯ হর্সপাওয়ারের শক্তি উৎপাদন করে, আর টয়োটা প্রিয়াস উৎপন্ন করে ১৯৬ হর্সপাওয়ার। সে হিসেবে টার্বো জিটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। তাই ধারণা করা হচ্ছে গতিতে অনেক গাড়িকে পেছনে ফেলবে এটি।

গাড়িটিতে অ্যাটাক মুডও আছে, যা ১০ সেকেন্ডের জন্য চালু থাকে। এই মোডে গাড়িটির শক্তি ৯৩৭ হর্সপাওয়ারে পৌঁছায়।

পোর্শের এক মুখপাত্র বলেন, 'এ ধরনের পাওয়ার লেভেল বেশিক্ষণ চালু রাখা যায় না, কারণ মোটর এবং ব্যাটারিকে ঠাণ্ডা রাখার জন্য ব্যাটারির বেশি শক্তি ক্ষয় হয়।

নুরবার্গিং নর্ডশ্লেইফের ট্র‍্যাকে গতির দিক দিয়ে আগের সর্বোচ্চ রেকর্ড ছিল টেসলা মডেল এস গাড়ির। তবে মডেল এসকে পেছনে ফেলে পোর্শে টাইকান টার্বো জিটির এখন ট্র্যাকের দ্রুততম চার-দরজা বিশিষ্ট গাড়ি।

টাইকান নামটি এসেছে তুর্কি তাইকান শব্দ থেকে। যার অনুবাদ করলে দাঁড়ায় 'একটি শাবকের আত্মা'। এটি চার আসন বিশিষ্ট, চার দরজার গাড়ি। ২০১৯ সালে এটি প্রথম বাজারে আসে। এটিই পোর্শের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি।

উল্লেখ্য, জার্মান স্পোর্টস কার এ প্রতিষ্ঠানটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে ভক্সওয়াগেন গ্রুপের  মালিকানাধীন।

গাড়ির নামে 'টার্বো' থাকলেও গাড়িগুলোর কোনোটিরই আসলে টার্বোচার্জার নেই। কারণ, বৈদ্যুতিক গাড়িতে টার্বো চার্জার ব্যবহার করা যায় না। টার্বো শব্দটি কেবল তাদের শক্তি এবং গতির ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়।

পোর্শে ঘোষণা করেছে যে তার পরবর্তী প্রজন্মের বক্সস্টার এবং কেম্যান ২-ডোর স্পোর্টস গাড়িগুলোও বৈদ্যুতিক হবে। তবে, পোর্শের নির্বাহীরা স্পষ্ট করে দিয়েছেন যে আইকনিক ৯১১ সিরিজের স্পোর্টস গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হওয়া পোর্শের শেষ তেলচালিত গাড়ি হবে।


 অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

পোর্শে / বৈদ্যুতিক গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • দক্ষিণ এশিয়ার যে দেশে বিক্রি হওয়া গাড়ির ৭৬ শতাংশই বৈদ্যুতিক, বদলে দিচ্ছে পরিবহনব্যবস্থা
  • ইভি সংযোজনে বাংলাদেশের ফাস্টপাওয়ার ও চীনের এনইউসিএল-এর ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net