Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
নির্বাচনে কারচুপির অভিযোগে সহায়তা বন্ধে আইএমএফকে চিঠি দেবেন ইমরান খান: পিটিআই নেতা

আন্তর্জাতিক

দ্য নিউজ
22 February, 2024, 07:25 pm
Last modified: 26 February, 2024, 07:27 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচনে কারচুপির অভিযোগে সহায়তা বন্ধে আইএমএফকে চিঠি দেবেন ইমরান খান: পিটিআই নেতা

জাফর দাবি করেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য সংস্থার সনদে বলা আছে, ‘কোনো দেশে সুশাসন থাকলেই কেবল আইএমএফ সে দেশকে ঋণ দিতে পারবে।’ তাদের সনদের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত’ হলো ঋণগ্রহীতা দেশকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। যদি গণতন্ত্র না থাকে, তাহলে এসব প্রতিষ্ঠানও ওই দেশগুলোতে কাজ করতে পারবে না। করা উচিতও নয়।
দ্য নিউজ
22 February, 2024, 07:25 pm
Last modified: 26 February, 2024, 07:27 pm
পিটিআই নেতা সিনেটর আলী জাফর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সামনে কথা বলছেন। ছবি: ইউটিউব/জিওনিউজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী জাফর বলেছেন, পাকিস্তানকে দেওয়া ঋণ সহায়তা বন্ধের দাবি করে কারাবন্দি ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে একটি চিঠি পাঠাবেন।

তিনি বলেন, ইমরান খান আজ আইএমএফকে চিঠিটি পাঠাবেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে জাফর সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য সংস্থার সনদে বলা আছে, 'কোনো দেশে সুশাসন থাকলেই কেবল আইএমএফ সে দেশকে ঋণ দিতে পারবে।'

জাফর দাবি করেন, তাদের সনদের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত' হলো ঋণগ্রহীতা দেশকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। যদি গণতন্ত্র না থাকে, তাহলে এসব প্রতিষ্ঠানও ওই দেশগুলোতে কাজ করতে পারবে না। করা উচিতও নয়।

তিনি বলেন, গণতন্ত্রের মূল স্তম্ভ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু গোটা বিশ্ব দেখেছে কীভাবে দেশের ম্যান্ডেট চুরি করা হয়েছে। প্রাক-ভোট কারচুপির কথা যদি বাদও দিই, নির্বাচনপরবর্তী কারচুপিতেও পিটিআইয়ের জয়ী প্রার্থীদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

জাফর বলেন, রাতের অন্ধকারে জনগণের ভোট চুরি হয়েছে। নির্বাচনের ফলাফল পর্যালোচনা না করে বেলআউট প্যাকেজের জন্য আইএমএফের কাছে গেলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।

সাব-জেল হিসেবে ঘোষিত বানি গালার বাসভবনে বন্দি ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগেও বিরোধী দলে থাকাকালীন পিটিআই আইএমএফ চুক্তিকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

২০২২ সালে দলটির প্রাক্তন নেতা শওকত তারিন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের তৎকালীন অর্থমন্ত্রীদের বলেছিলেন, তাদের উচিত 'আইএমএফকে বলা যে তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না।' 

তিনি বলেন, এর পিছনে কারণ হিসেবে দেশে সাম্প্রতিক বন্যার ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করা উচিত।

পাকিস্তান গত বছর আইএমএফের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রাথমিক ঋণ চুক্তি করেছে। এই ঋণ দক্ষিণ এশিয়ার এই দেশটির খেলাপি হওয়ার ঝুঁকি কমিয়েছে। আগামী মাসে এই চুক্তির মেয়াদ শেষ হবে।

বর্তমানে আইএমএফের সঙ্গে একটি নতুন চুক্তি করা দেশটির নতুন প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং তাদের মিত্ররা জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি করেছে। 

এর পরেই পিটিআই এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

পিটিআই ফর্ম ৪৭ এর বদলে ফর্ম ৪৫ এর ভিত্তিতে নির্বাচনের ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে।

দলটি বলেছে, ভোটগ্রহণের পর ব্যাপক কারচুপি হয়েছে এবং খানের অনুসারী স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, যা পরে জালিয়াতির মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে।


শিরোনাম পরিবর্তিত

সংক্ষেপিত ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান / পিটিআই / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net