Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
ফোনকলে সাহায্য চাইতে থাকা গাজার সেই ছোট্ট শিশু হিন্দ রজবের মৃতদেহ উদ্ধার হলো

আন্তর্জাতিক

লুসি উইলিয়ামসন, বিবিসি
11 February, 2024, 01:45 pm
Last modified: 11 February, 2024, 03:48 pm

Related News

  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল

ফোনকলে সাহায্য চাইতে থাকা গাজার সেই ছোট্ট শিশু হিন্দ রজবের মৃতদেহ উদ্ধার হলো

যে কালো কিয়া পিকান্টো গাড়ির ভেতর  সাহায্য চাইছিল, এর উইন্ডস্ক্রিন এবং ড্যাশ বোর্ডটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বুলেটের গর্ত। একজন প্যারামেডিক সাংবাদিকদের বলেন, ‘গাড়ির ভেতর পাওয়া ছয়টি মৃতদেহের মধ্যে হিন্দও রয়েছে, যার সবকটিতেই গুলি ও গোলাগুলির চিহ্ন দেখা গেছে।’
লুসি উইলিয়ামসন, বিবিসি
11 February, 2024, 01:45 pm
Last modified: 11 February, 2024, 03:48 pm
হিন্দ রজব। ছবি: পরিবারের সৌজন্যে ভিয়া বিবিসি

অবশেষে পাওয়া গেল গাজা শহরে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সি হিন্দ রজবের খোঁজ। তবে জীবিত নয়, পাওয়া গেল তার নিথর দেহ।  তার বেশ কয়েকজন আত্মীয় এবং দুজন প্যারামেডিক যারা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারাও ইসরায়েলি ট্যাংকের গুলির মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

গত সোমবার (২৯ জানুয়ারি) সকালে ইসরায়েলি সেনাবাহিনী লোকজনকে শহরের পশ্চিমাঞ্চল খালি করে উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে সরে যেতে বলেছিল। খালি করার আদেশে সেদিন রজব তার চাচা, খালা এবং পাঁচ চাচাতো ভাইকে নিয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে যায়। 

পরিবারের বাকি সদস্যরা ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেলেও গাজা শহরে যুদ্ধক্ষেত্রের মাঝখানে আটকে ছিল হিন্দ রজব। চাচার গাড়ির ভেতর আটকে থাকা হিন্দ অনবরত সাহায্য চাইছিল রেড ক্রিসেন্ট কর্মীদের কাছে। 

ফোন কলে তিন ঘন্টা থাকার পর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) প্যারামেডিকরা শনিবার ওই এলাকায় পৌঁছাতে সক্ষম হন। 

তারা দেখতে পায়, যে কালো কিয়া পিকান্টো গাড়ির ভেতর  সাহায্য চাইছিল, এর উইন্ডস্ক্রিন এবং ড্যাশ বোর্ডটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বুলেটের গর্ত।

একজন প্যারামেডিক সাংবাদিকদের বলেন, 'গাড়ির ভেতর পাওয়া ছয়টি মৃতদেহের মধ্যে হিন্দও রয়েছে, যার সবকটিতেই গুলি ও গোলাগুলির চিহ্ন দেখা গেছে।'

এক বিবৃতিতে, পিআরসিএস ২৯ জানুয়ারি ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্সটিকে হামলা করার জন্য অভিযুক্ত করেছে। অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় এর ক্রু ইউসুফ আল-জেইনো ও আহমেদ আল-মাধুন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

পিআরসিএসের মুখপাত্র নিবাল ফারসাখ বলেন, 'আমরা ইসরায়েলি বাহিনীর কাছ থেকে অ্যাম্বুলেন্স পাঠানোর সবুজ সংকেত পেয়েছিলাম। সেখানে পৌঁছানোর পরে ক্রুরা জানায় তারা হিন্দ রজবের গাড়িটি খুঁজে পেয়েছে। গাড়ির ভেতরে দেখা যাচ্ছিল হিন্দের ক্ষতবিক্ষত দেহ।'  

কল অপারেটরদের সাথে হিন্দের কথোপকথনের রেকর্ডিং রেড ক্রিসেন্ট দ্বারা প্রকাশ করা হয়েছিল, তার সাথে কী ঘটেছে তা খুঁজে বের করার জন্য। 

হিন্দের মা উইসাম, গাজা ও এর জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সহযোগিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিবিসিকে বলেন, 'কোথায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত? প্রেসিডেন্টরা তাদের চেয়ারে বসে আছেন কেন?'

উইসাম আরও বলেন, 'প্রত্যেক ব্যক্তি যারা আমার কণ্ঠস্বর শুনেছেন এবং আমার মেয়ের মিনতি কণ্ঠস্বর শুনেছেন, তবুও তাকে উদ্ধার করতে পারেননি, বিচারের দিন আমি তাদের সৃষ্টিকর্তার সামনে প্রশ্ন করব।' 

যে হাসপাতালে তিনি তার মেয়ের খবরের জন্য অপেক্ষা করছিলেন, সেখানে হিন্দের মা উইসাম এখনও তার জন্য রাখা ছোট্ট গোলাপি ব্যাগটি ধরে রেখেছেন। ব্যাগের ভেতরে একটি নোটবুক ছিল যেখানে হিন্দ তার হাতের লেখা অনুশীলন করত। 

সেদিনের অভিযান এবং রজব সম্পর্কে  ইসরায়েলি  বাহিনীর কাছে  জানতে চাওয়া হয়েছিল। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তারা জানায় তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এর কোনো সদুত্তর দিতে পারেনি। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের করা অভিযোগের বিষয়ে আবারও তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। 

যুদ্ধের নিয়ম অনুযায়ী, চিকিৎসা কর্মীদের অবশ্যই সুরক্ষা প্রদান করতে হবে এবং আহত ব্যক্তিদের অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদেরকে সংঘর্ষের লক্ষ্যবস্তু করা যাবে না। কিন্তু এরপরও ইসরায়েলি বাহিনী ছয় বছর বয়সি হিন্দ রজব এবং তাকে উদ্ধার করতে আসা অ্যাম্বুলেন্সের ওপর হামলা করে।  

এ নিয়ে ইসরায়েল আগে অভিযোগ করেছিল, হামাস তাদের অস্ত্র ও যোদ্ধা পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-গাজা যুদ্ধ / ফিলিস্তিনে শিশুহত্যা / গাজা / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net