Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল

আন্তর্জাতিক

আল জাজিরা 
18 April, 2026, 09:00 pm
Last modified: 18 April, 2026, 09:18 pm

Related News

  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়বে: ট্রাম্প
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা

গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি চললেও কোনো ধরনের হুমকি দেখা দিলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।
আল জাজিরা 
18 April, 2026, 09:00 pm
Last modified: 18 April, 2026, 09:18 pm
লেবানন-ইসরায়েল সীমান্তের ইসরায়েলি অংশে ইসরায়েলি সামরিক যান। ছবি: রয়টার্স

গাজা উপত্যকার পর এবার দক্ষিণ লেবাননেও 'ইয়েলো লাইন' নির্ধারণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় হামাস-নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সীমানা নির্ধারণে যে ধরনের রেখা ব্যবহার করা হয়, এটি ঠিক তেমনই একটি বিভাজন রেখা।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এই সীমারেখা অতিক্রম করে তাদের সেনাদের দিকে এগিয়ে আসায় ইতোমধ্যে সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইয়েলো লাইনের দক্ষিণে অবস্থানরত আমাদের সেনারা কিছু সন্ত্রাসীকে শনাক্ত করেছে। তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে উত্তর দিক থেকে আমাদের বাহিনীর দিকে এমনভাবে এগিয়ে আসছিল যা তাৎক্ষণিক হুমকি তৈরি করে।'

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম ইসরায়েল লেবাননে এ ধরনের কোনো সীমারেখার কথা উল্লেখ করল।

বিবৃতিতে আরও বলা হয়, 'হুমকি নির্মূল করার লক্ষ্যে সেনারা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় তাদের ওপর হামলা চালায়।' ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি চললেও কোনো ধরনের হুমকি দেখা দিলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডটি একটি 'ইয়েলো লাইন' দ্বারা বিভক্ত। এই রেখাটি কার্যত গাজাকে দুটি সামরিক জোনে ভাগ করেছে—যার একটি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে এবং অন্যটি হামাসের নিয়ন্ত্রণে। এখন লেবাননেও একই কৌশল অবলম্বন করছে ইসরায়েল।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / লেবানন / হিজবুল্লাহ / সীমানা নির্ধারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়বে: ট্রাম্প
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net