Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বিশ্বের মোট খাদ্য অপচয়ের ৫০ শতাংশই হয় সৌদি আরবে

আন্তর্জাতিক

গালফ নিউজ
15 January, 2024, 03:30 pm
Last modified: 15 January, 2024, 03:47 pm

Related News

  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • শতবর্ষ পর সৌদির মরুভূমিতে ফিরল বন্য গাধা ওনাগার, শাবকের জন্ম
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর মতোই, এক দেশে হামলা মানে সবার ওপর হামলা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের মোট খাদ্য অপচয়ের ৫০ শতাংশই হয় সৌদি আরবে

সৌদি আরবে খাদ্য বর্জ্যের জন্য প্রতি বছর ৪০ বিলিয়ন সৌদি রিয়াল ক্ষতি হয়।
গালফ নিউজ
15 January, 2024, 03:30 pm
Last modified: 15 January, 2024, 03:47 pm
সংগৃহীত প্রতীকী ছবি

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অ্যাডভোকেট শেফ লায়লা ফাথাল্লা জানিয়েছেন, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১.৩ বিলিয়ন টন খাদ্য অপচয় হয়।  

আর জাতিসংঘের খাদ্য বর্জ্য কর্মসূচির (ফুড ওয়েস্ট প্রোগ্রাম) তথ্য অনুসারে, মোট খাদ্য অপচয়ের ৫০ শতাংশ হয় সৌদি আরবে, যা বিশ্বে সর্বোচ্চ।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আবদুল রহমান বিন আবদুল মোহসেন আল ফাদলি নিশ্চিত করেছেন যে, সৌদি আরবে খাদ্য বর্জ্যের জন্য প্রতি বছর ৪০ বিলিয়ন সৌদি রিয়াল ক্ষতি হয়। তিনি উল্লেখ করেন, দেশে খাদ্য অপচয়ের হার ৩৩ শতাংশেরও বেশি। এই গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য জরুরি ও সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। 

গত বছর সৌদি শস্য সংস্থার (সাগো) একটি গবেষণা অনুসারে, খাদ্য অপচয়ের কারণে সৌদি যথেষ্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভোক্তা ব্যয়ের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, এর পরিমাণ বছরে প্রায় ৪০ বিলিয়ন সৌদি রিয়াল। 

এছাড়া সমীক্ষায় দেখা গেছে, প্রতি বছর ৪.০৬ মিলিয়ন টন খাদ্য নষ্ট হয়, যা লক্ষ্যমাত্রার ৩৩.১ শতাংশ পণ্যের সমতুল্য। গড়ে একজন ব্যক্তি বছরে প্রায় ১৮৪ কেজি খাদ্য অপচয় করেন। 

পুরো সৌদিজুড়ে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, দেশটিতে প্রতি বছর কেবল সবজি অপচয় হয় তিন লাখ ৩৫ হাজার টনেরও বেশি। এর মধ্যে রয়েছে ৩৮ হাজার টন জুচিনি, ২ লাখ ১ হাজার টন আলু, ৮২ হাজার টন শসা, ১ লাখ ১০ হাজার টন পেঁয়াজ এবং ২ লাখ ৩৪ হাজার টন টমেটো। 

৩০ হাজার ৮০০ জনের নমুনার ওপর ভিত্তি করে করা এই গবেষণায় প্রধান খাদ্যসামগ্রীর উল্লেখযোগ্য ক্ষতির কথাও উঠে এসেছে। গবেষণামতে, প্রতি বছর ৯ লাখ ১৭ হাজার টন আটা ও রুটি, ৫ লাখ ৫৭ হাজার টন চাল এবং ২২ হাজার টন ভেড়ার মাংস নষ্ট হয়।

এছাড়া উটের মাংস (১৩ হাজার টন), অন্যান্য মাংস (৪১ হাজার টন) ও হাঁস-মুরগিরও (৪ লাখ ৪৪ হাজার টন) ব্যাপক অপচয় হয়। 

আরও জানা গেছে, খেজুর অপচয় হয় ১ লাখ ৩৭ হাজার টন। ফল অপচয় হয় প্রায় ৬ লাখ টন, যার মধ্যে ৬৯ হাজার টন কমলা, ১২ হাজার টন আম এবং দেড় লাখ টন তরমুজ রয়েছে। 

এই পরিসংখ্যান থেকে প্রতি বছর সৌদি আরবে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য অপচয়ের পরিমাণ সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। 

অপচয় কমানোর উপায় 

শেফ ফাথাল্লা অপচয় রোধের সংস্কৃতি প্রচার এবং খাদ্য অপচয় হ্রাস করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। 

তিনি প্রতিটি পরিবারে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে রান্না করা, সীমিত খাবার ক্রয় করা এবং অভাবীদের উদ্বৃত্ত খাবার দান করার মতো পদক্ষেপের পরামর্শ দেন। 

এছাড়া নতুন কেনা খাবারগুলো পুরাতন খাবারের সঙ্গে রেফ্রিজারেটরে রাখার পরামর্শ দেন তিনি, যাতে নতুন কেনা খাবারগুলো নষ্ট হয়ে পড়ে না থাকে। 

উল্লেখ্য, বারিলা ফাউন্ডেশনের সহায়তায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট পরিচালিত ২০২১ সালের ফুড সাসটেইনেবিলিটি ইনডেক্স (এফএসআই) অনুসারে, খাদ্য ক্ষতি এবং বর্জ্য ব্যবস্থাপনায় সেরা দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ইতালি, জার্মানি, জাপান ও নেদারল্যান্ডস। 

Related Topics

টপ নিউজ

খাদ্য অপচয় / খাবার অপচয় / সৌদি আরব / খাবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • শতবর্ষ পর সৌদির মরুভূমিতে ফিরল বন্য গাধা ওনাগার, শাবকের জন্ম
  • সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর মতোই, এক দেশে হামলা মানে সবার ওপর হামলা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net