Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত 

আন্তর্জাতিক

সিএনএন
26 December, 2023, 11:00 am
Last modified: 26 December, 2023, 11:07 am

Related News

  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত 

গতকাল (সোমবার) নিহত হওয়া ঐ শীর্ষ কমান্ডারের নাম সাইয়েদ রাজী মুসাভী। তিনি মূলত সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।
সিএনএন
26 December, 2023, 11:00 am
Last modified: 26 December, 2023, 11:07 am
ছবি: সাইয়েদ রাজী মুসাভী; ছবি: রয়টার্স

সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলি এক বিমান হামলায় ইরান রেভুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ার বেশ কয়েকটি রিপোর্টে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। 

গতকাল (সোমবার) নিহত হওয়া ঐ শীর্ষ কমান্ডারের নাম সাইয়েদ রাজী মুসাভী। তিনি মূলত সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন। জোটটি ইরানের মিত্র ও প্রক্সিদের আঞ্চলিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা 'প্রতিরোধের অক্ষ' নামে পরিচিত।

এ সম্পর্কে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ'র রিপোর্টে তাৎক্ষণিক বলা হয়, "মুসাভি কয়েক ঘন্টা আগে দামেস্কের শহরতলির জেইনাবিয়াহ জেলায় ইহুদিবাদী শাসকদের হামলায় নিহত হয়েছেন।"

অন্যদিকে আইআরজিসি'র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "দখলদার ও বর্বর ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে এই অপরাধের মূল্য দিতে হবে।"

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পূর্ব নির্ধারিত সংবাদের সম্প্রচার থামিয়ে মুসাভির নিহতের খবরটি ঘোষণা করে। সেখানে তাকে আইআরজিসি'র অন্যতম অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে অভিহিত করা হয়।  

এমন একটা সময়ে বিমান হামলাটি চালানো হয়েছে যখন গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে এবং এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে তেল আবিবের কাছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর মতো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়েও রয়েছে চিন্তার কারণ।

আল-জাজিরার প্রতিনিধি আলি হাশেম দক্ষিণ লেবানন থেকে রিপোর্টে বলেন, "মুসাভি সিরিয়া ও লেবাননের অন্যতম প্রবীণ আইআরজিসি কমান্ডার। তিনি ৮০'এর দশক থেকে এই অঞ্চলটিতে কাজ করছেন"

হাশেম আরও বলেন, "আমাদের সূত্র অনুসারে মুসাভি ইসরায়েলের বেশ কয়েকটি হত্যা প্রচেষ্টার লক্ষ্যবস্তু ছিল। যাইহোক, এবার (তেল আবিবের) সেই হত্যা চেষ্টা সফল হয়েছে। তাকে ইরান ও ইরাক থেকে সিরিয়া এবং শেষে লেবাননে হিজবুল্লাহর সাথে অস্ত্র চোরাচালানের নেটওয়ার্কের মধ্যে একজন সহায়ক ব্যক্তিত্ব হিসেবে অভিযুক্ত করে ইসরায়েল। আর ইরান যেটিকে 'প্রতিরোধের অক্ষ' বলে অভিহিত করে তার মধ্যেও তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী।"

আইআরএনএ'র রিপোর্টগুলোতে বলা হয়, মুসাভি আইআরজিসি'র এলিট কুর্দ ফোর্সের প্রধান কাশেম সোলাইমানির সহচর ছিলেন। যিনি ২০২০ সালে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন। সোলাইমানি ইরানের আঞ্চলিক কার্যক্রমের সমন্বয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করতেন।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামলাটিকে এ অঞ্চলে ইহুদিবাদী শাসকদের হতাশা ও দুর্বলতার একটি চিহ্ন হিসেবে অভিহিত করেছেন। এটির জন্য অবশ্যই ইসরায়েললে মূল্য দিতে হবে হুশিয়ারি দিয়েছেন তিনি।

এ সম্পর্কে এখনো পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন গণমাধ্যম এক্সিওস এক রিপোর্টার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানান, ইসরায়েল প্রতিশোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে সিরিয়া ও লেবানন থেকে যে রকেট নিক্ষেপ করা হয় সেটি অন্তর্ভুক্ত থাকতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান সাথে সম্পর্কযুক্তের অভিযোগে নানা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ২০১১ সালে দেশটিতে শুরু হওয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে একদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং অন্যদিকে অঞ্চলটিতে তেহরানের প্রভাব আরও বেড়েছে বলে অনুমান করা হয়।

Related Topics

টপ নিউজ

বিমান হামলা / সিরিয়া / ইসরায়েল / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net