Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
গাজা টানেল বন্যা প্রতিরোধী করেই তৈরি করা: হামাস

আন্তর্জাতিক

সিএনএন
15 December, 2023, 11:25 am
Last modified: 15 December, 2023, 11:26 am

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করতে ‘পুতিন–ট্রাম্প টানেল’ নির্মাণের প্রস্তাব দিলেন ক্রেমলিনের দূত
  • দুই বছর না যেতেই ১১ কোটি টাকার টানেল চুইয়ে পড়ছে পানি, ঝুঁকি নিয়ে চলাচল যাত্রীদের
  • গাজায় রয়টার্সের ‘দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগে চাকরি ছাড়লেন সাংবাদিক

গাজা টানেল বন্যা প্রতিরোধী করেই তৈরি করা: হামাস

টানেল ধ্বংসের জন্য ইসরায়েল নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে বলে নানা রিপোর্টে উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী, তেল আবিব বেশ বড়সড় একাধিক পাম্পের সাহায্যে সাগরের পানি দিয়ে টানেলগুলো ভাসিয়ে দিতে চাইছে।
সিএনএন
15 December, 2023, 11:25 am
Last modified: 15 December, 2023, 11:26 am
ছবি: গেটি ইমেজেস

বন্যা প্রতিরোধী করেই গাজার টানেলগুলো তৈরি করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বৈরুতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র ওসামা হামদান এমনটাই দাবি করেছেন।

এর আগে গাজায় টানেল ধ্বংসের জন্য ইসরায়েল নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে বলে নানা রিপোর্টে উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী, তেল আবিব বেশ বড়সড় একাধিক পাম্পের সাহায্যে সাগরের পানি দিয়ে টানেলগুলো ভাসিয়ে দিতে চাইছে। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এই কৌশলের মাধ্যমে একদিকে টানেল ধ্বংস হবে। অন্যদিকে টানেলে লুকিয়ে থাকা হামাস যোদ্ধারা বাইরে বেরিয়ে আসতে বাধ্য হবে। তবে এটি গাজায় পানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত মাসের মাঝামাঝি সময়ে উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবির থেকে প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প জড়ো করেছে। প্রতিটি পাম্পই ভূমধ্যসাগর থেকে পানি উত্তোলন এবং ঘণ্টায় কয়েক হাজার ঘন মিটার পানি প্রবাহিত করতে সক্ষম। যা কি-না মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সবগুলো টানেলকে ভাসিয়ে দিতে পারে।

ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ৮০০টি টানেল চিহ্নিত করেছে। যদিও তারা বলছে যে, হামাসের টানেল নেটওয়ার্ক এর চেয়েও অনেক বড়। 

আইডিএফ কর্মকর্তারা জানান, গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রকে এ পরিকল্পনার কথা জানায় ইসরায়েল। পরে পরিকল্পনাটি বাস্তবায়নের সম্ভাব্যতা ও সামরিক কার্যকারিতার বিপরীতে এর পরিবেশগত প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হয়।

তেল আবিবের এমন পরিকল্পনার জবাবে হামদান বলেন, "টানেলগুলি দক্ষ ও শিক্ষিত ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি করা হয়েছে। এগুলো প্রতিরোধের এক অবিচ্ছেদ্য অংশ। যেগুলো বন্যায় ভাসিয়ে ফেলা থেকে শুরু করে সম্ভাব্য সকল ধরনের আক্রমণের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে।"

অন্যদিকে 'সীমিতভাবে' হামাসের কিছু টানেলকে সমুদ্রের জল দিয়ে প্লাবিত করার জন্য 'সাবধানে পরীক্ষা' শুরু করার কথা ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র জানানো হয়েছে। এতে করে টানেলগুলিতে বৃহত্তর স্কেলে পরিকল্পনামাফিক অপারেশনটি করা যাবে কি-না, সেটি সম্পর্কে ধারনা পাওয়া যাবে।

এছাড়া হামদান গাজায় থাকা ইসরাইয়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে সম্ভাব্য নতুন আলোচনার অগ্রগতির আশা কম বলে মন্তব্য করেছেন। এখনো উপত্যকাটিতে হামাসের কাছে প্রায় ১৩০ জন ইসরায়েলি বন্দী রয়েছে। 

এদিকে গাজায় চলমান যুদ্ধ তৃতীয় মাসে গড়িয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রায় ১২০০ জন নিহত হয়েছিল। এরপরেই তেল আবিবের পক্ষ থেকে শুরু হয় নির্বিচারে বোমা হামলা। 

এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত ১৮ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

একইসাথে গাজা উপত্যকার প্রায় ২৩ লাখ বাসিন্দার প্রায় ৮০ ভাগই বাস্তুচ্যুত হয়েছে। যারা বাধ্য হয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। 

তেল আবিব গাজার বেসামরিক নাগরিকদের ওপর এতটা নির্মমভাবে বিমান হামলা চালাচ্ছে যে, জাতিসংঘের কর্মকর্তারা এটিকে 'পৃথিবীর মধ্যে জাহান্নাম' বলে অভিহিত করেছেন। একইসাথে উপত্যকাটিতে খাদ্য, জ্বালানি, পানি ও বিদ্যুতের প্রবেশাধিকারও কঠোরভাবে সীমিত করেছে দেশটি।
 

Related Topics

টপ নিউজ

টানেল / ইসরায়েল-গাজা যুদ্ধ / হামাস-ইসরায়েল যুদ্ধ / গাজায় হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে
  • রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করতে ‘পুতিন–ট্রাম্প টানেল’ নির্মাণের প্রস্তাব দিলেন ক্রেমলিনের দূত
  • দুই বছর না যেতেই ১১ কোটি টাকার টানেল চুইয়ে পড়ছে পানি, ঝুঁকি নিয়ে চলাচল যাত্রীদের
  • গাজায় রয়টার্সের ‘দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগে চাকরি ছাড়লেন সাংবাদিক

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net