Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
হাঁটা বনাম দৌড়ানো: দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
28 November, 2023, 10:15 am
Last modified: 28 November, 2023, 10:15 am

Related News

  • এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক উপকারিতা
  • ব্যায়াম ‘বোরিং’, চিকিৎসকের পরামর্শের চেয়েও অতিরিক্ত মাত্রায় অ্যাসপিরিন সেবন করেন ট্রাম্প
  • দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু: গবেষণা
  • সিঁড়ি বেয়ে ওঠা-নামা করা কেন শরীর ও মস্তিষ্কের জন্য ভালো
  • কেন সপ্তাহে মাত্র দুই ঘণ্টার ব্যায়াম আপনার জীবন বদলে দেবে

হাঁটা বনাম দৌড়ানো: দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

গবেষণায় দেখা যায়, মাঝারী মানের ব্যায়ামের (দৌড়ানো) ফলে হৃদপিণ্ড শক্তিশালী হয় এবং কোষে নতুন করে মাইট্রোকন্ডিয়া তৈরি হয়। এটি পেশিতে শক্তি যোগায়।
দ্য নিউ ইয়র্ক টাইমস
28 November, 2023, 10:15 am
Last modified: 28 November, 2023, 10:15 am
ছবি: সংগৃহীত

পৃথিবীতে যত ধরনের ব্যায়াম রয়েছে, সেগুলোর মধ্যে হাঁটা অন্যতম। এটি বেশ সহজেই করা যায় এবং খুবই কার্যকরী। প্রতিদিন হাঁটাহাঁটির অভ্যাস উদ্বেগ, বিষণ্নতা, ডায়াবেটিস ও কখনো কখনো ক্যান্সার প্রতিরোধেও কাজ করে থাকে। 

এ সম্পর্কে এক্সারসাইজ ফিজিওলজিস্ট অ্যালিসা ওলেনিক বলেন, "একবার আপনার শরীর হাঁটতে অভ্যস্ত হয়ে গেলে, আপনি হাঁটার প্রবণতা বাড়াতে চাইবেন।"

আপনি যদি হাঁটার ক্ষেত্রে কিছুটা সময় দৌড়াতে পারেন; তবে সেটি আরও ভিন্নধর্মী শারীরিক ও মানসিক সুবিধা প্রদান করে। সেক্ষেত্রে ব্যায়াম হিসেবে দৌড়ানো ঠিক কতটা ইতিবাচক, সেটি জানা প্রয়োজন। একইসাথে কীভাবে হাঁটার মাঝেই দৌড়ে ব্যায়াম করা যায়, সেটি সম্পর্কেও জানা দরকার। 

হাঁটা কেন গুরুত্বপূর্ণ? 
যখনই হাঁটা কিংবা দৌড়ানোর উপকারিতা নিয়ে প্রসঙ্গ উঠবে, তখনই দুটি মূল বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে, এই ব্যায়ামগুলোর ফলে দেহের ফিটনেসে প্রভাব। এরমধ্যে রয়েছে হৃদপিণ্ড ও ফুসফুসের কার্যকারীতা বৃদ্ধির মতো বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে, এর ফলে কি আয়ুস্কাল বৃদ্ধি পায় না-কি সেই সংক্রান্ত আলোচনা। 

নর্থওয়েস্টার্ন মেডিসিন ব্লুহম কার্ডিওভাসকুলার ইনস্টিটিউটের স্পোর্টস কার্ডিলজিস্ট অ্যালিসন জিলিনস্কি জানান, ফিটনেস যাচাইয়ের সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ভিও২ ম্যাক্স পদ্ধতি। এতে ভারী ব্যায়ামের সময় দেহে অক্সিজেনের মাত্রা পরিমাপ করে। একইসাথে আয়ুস্কাল সংক্রান্ত কোনো জোরাল অনুমান করততেও এটি ব্যবহার করা হয়।

২০২১ সালে প্রায় দুই হাজার মধ্যবয়স্কী নারী ও পুরুষকে নিয়েও একটি গবেষণা পরিচালিত হয়। সেখানে দেখা যায়, প্রতিদিন কয়েক কদম হাঁটার মতো ছোট ছোট কাজও ভিও২ এর পরিস্থিতি উন্নতিতে সহায়তা করে। তবে আরও বেশি উপকার হয় যখন তুলনামূলক আরেকটু গতিতে হাঁটা কিংবা দৌড়ানো হয়। এটি হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে। 
 
ওলেনিক বলেন, "হাঁটার সময় যদি পরিস্থিতি এমন হয় যে, আপনি কথা বলতে পারছেন কিন্তু গাইতে পারছেন না, তবে সেটিকে হালকা থেকে মাঝারী মানের ব্যায়াম বলে মনে করা হয়। গবেষণায় দেখা যায় যে, মাঝারী মানের অনুশীলনের (দৌড়ানো) ফলে হৃদপিণ্ড শক্তিশালী হয় এবং কোষে নতুন করে মাইট্রোকন্ডিয়া তৈরি হয়। এটি পেশিতে শক্তি যোগায়।" 

দৌড়ানো কেন অধিক উপকারী? 
দৌড়ানোর উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে লোয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডাক চুল লি বলেন, "হাঁটার সাথে দৌড়ানোর সম্পর্কটা তুলনামূলক বেশি কার্যকরী। কেননা এক্ষেত্রে শুধুমাত্র গতির বিষয়টিই মুখ্য নয়। হাঁটাতে এক মুহূর্তে যেখানে এক কদম ফেলা যায়, কিন্তু দৌড়ানোতে সেক্ষেত্রে বেশ কয়েক কদম পার করে ফেলা যায়। এর ফলে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয়।"

এমনকি খুব অল্প গতিতে দৌড়ানো শুরু করলেও সেটি হৃদপিণ্ড ও ফুসফুসকে কর্মক্ষম করতে বাধ্য করে। এতে করে দেহে ভারী কাজ করার সক্ষমতা বৃদ্ধি পেতে পারে। 

ফেডারেল হেলথ গাইডলাইন প্রতি সপ্তাহে ১৫০ থেকে ৩০০ মিনিট মাঝারী মানে ব্যায়াম করার জন্য পরামর্শ দিয়ে থাকে। এক্ষেত্রে অনুমান করা হয় যে, হাঁটার বিষয়টি দৌড়ানোর তুলনায় দিগুণ কার্যকরী হয়। অন্যদিকে আয়ুস্কালের কথা চিন্তা করলেও কিছু গবেষণায় দেখা যায় যে, হাঁটার থেকে দৌড়ানো উপকারী।

২০১১ সালে গবেষকেরা তাইওয়ানের প্রায় ৪ লাখ প্রাপ্তবয়স্কদের কাছ থেকে জগিং ও দৌড়ানোর মতো ভারী ব্যায়াম এবং দ্রুত হাঁটার মতো মাঝারী ব্যায়াম করার তথ্য সংগ্রহ করে। এতে দেখা যায় যে, দৈনিক পাঁচ মিনিটের হাঁটা ১৫ মিনিটের হাঁটার মতোই আয়ুস্কাল বৃদ্ধিতে সাহায্য করে। আর প্রতিদিন ২৫ মিনিট এবং ১০৫ মিনিটের দৌড়ানো মৃত্যুর ঝুঁকি শতকরা ৩৫ ভাগ পর্যন্ত কমিয়ে ফেলে। 

হাঁটার অভ্যাস তৈরি ও দৌড়ানো
কিছু নিয়ম-নীতি না মেনে দৌড়ানোর অভ্যাসের আবার একটা খারাপ দিকও আছে। এটি ব্যক্তির দেহের সংযোগকারী টিস্যুতে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। এক্ষেত্রে কয়েকটি ধাপে ধীরে ধীরে হাঁটার ও দৌড়ানোর সক্ষমতা বৃদ্ধি করলে ভালো হয়। তাই নতুন করে কেউ একজন এমন অনুশীলন শুরু করলে কিছু ধাপ অবলম্বন করতে হবে। 

স্টেপ ১: কদমের সংখ্যা ঠিক করা 
চিকিৎসক লি মনে করেন, আপনার যদি আগে থেকে ব্যায়ামের অভিজ্ঞতা না থাকে তবে শুরুর দিকে দৈনিক মোট ৩ হাজার কদম হাঁটার চেষ্টা করার কথা বলেছেন। সপ্তাহে অন্তত কয়েকদিন এটি চালু রাখতে হবে।  

স্টেপ ২: হাঁটার গতি বৃদ্ধি করা  
চিকিৎসক ওলেনিক মনে করেন যে, এরপর প্রতি সপ্তাহে তিন থেকে চারবার দ্রুত হাঁটার জন্য ১০ মিনিট আলাদা করে রাখা উচিত। এক্ষেত্রে ধীরে ধীরে সময়কাল বাড়াতে হবে, যতক্ষণ না আপনি এক ঘন্টার জন্য অভ্যাস তৈরি হয়।

স্টেপ ৩: দৌড়ানোতে অভ্যস্ততা আনা
প্রতিনিয়ত নিয়ম মেনে হাঁটাহাঁটির ফলে একটা ফিটনেস তৈরি হয়। তখন খুব অল্প সময়েই মাঝারী মানের দৌড়ানো সম্ভব হবে। এমনটায় অভ্যস্ততায় এসে গেলে সাধারণত প্রায় এক বা দুই মাস পরে বিরতি নিয়ে নিয়ে দৌড়ানোর অভ্যাস করতে হবে। পাঁচ মিনিটের দ্রুত হাঁটার সাথে ওয়ার্ম আপ করুন। তারপর তিন মিনিট হাঁটার সাথে এক মিনিট জগিং করুন। এটি তিন থেকে পাঁচ বার পুনরাবৃত্তি করলে ভালো ফল পাওয়া যাবে।

স্টেপ ৪: ক্রমাগত দৌড়াতে থাকা 
প্রতি এক কিংবা দুই সপ্তাহ অন্তর দৌড়ানোর ব্যবধান বাড়াতে হবে এবং মাঝে সময়ের পরিমাণ কমাতে হবে। একটানা দৌড়াতে না পারা পর্যন্ত এমন কৌশলই আয়ত্ত করতে হবে।  

তবে এক্ষেত্রে আগে থেকেই চিকিৎসকের কাছ থেকে নিশ্চিত হয়ে নিতে হবে যে, নিজের হৃদপিণ্ড সংক্রান্ত কিংবা অন্যান্য সমস্যা রয়েছে কি-না। এক্ষেত্রে অসাবধানতাবশত বুকে ব্যাথার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Related Topics

টপ নিউজ

দৈনিক হাঁটা / দৌড়ানো / ব্যায়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক উপকারিতা
  • ব্যায়াম ‘বোরিং’, চিকিৎসকের পরামর্শের চেয়েও অতিরিক্ত মাত্রায় অ্যাসপিরিন সেবন করেন ট্রাম্প
  • দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু: গবেষণা
  • সিঁড়ি বেয়ে ওঠা-নামা করা কেন শরীর ও মস্তিষ্কের জন্য ভালো
  • কেন সপ্তাহে মাত্র দুই ঘণ্টার ব্যায়াম আপনার জীবন বদলে দেবে

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net