Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের মধ্যে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা

আন্তর্জাতিক

রয়টার্স
16 November, 2023, 10:10 pm
Last modified: 17 November, 2023, 09:12 am

Related News

  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে
  • হরমুজ প্রণালি এড়াতে আরব মিত্রদের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের যৌথ তহবিল গঠন করছে যুক্তরাষ্ট্র
  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের মধ্যে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা

প্রস্তাবিত চুক্তিতে তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজা থেকে প্রায় ৫০ জন ইসরায়েলি বেসামরিক জিম্মির মুক্তি নিয়ে আলোচনা চলছে। 
রয়টার্স
16 November, 2023, 10:10 pm
Last modified: 17 November, 2023, 09:12 am
ছবি: রয়টার্স

কাতারের মধ্যস্থতায় গতকাল (বুধবার) হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তির জন্য আলোচনা হয়েছে। প্রস্তাবিত চুক্তিতে তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজা থেকে প্রায় ৫০ জন ইসরায়েলি বেসামরিক জিম্মির মুক্তি নিয়ে আলোচনা চলছে। 

আলোচনায় উপস্থিত থাকা একজন কর্মকর্তা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছেন। চুক্তিটি এখনো উভয় পক্ষের কাছে বিবেচনাধীন রয়েছে। ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রও এতে সমন্বয় করছে। 

সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইসরায়েলও কিছু ফিলিস্তিনি নারী ও শিশুকেও মুক্তি দিতে পারে। তবে সেটি সংখ্যায় ঠিক কত হবে, সে সম্পর্কে জানা সম্ভব হয়নি। একইসাথে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে গাজায় মানবিক সহায়তার পরিমাণও বাড়ানোর আহ্বান জানানো হবে।

ঐ কর্মকর্তার তথ্যমতে, হামাসের পক্ষ থেকে প্রস্তাবিত চুক্তিটির সাধারণ রূপরেখায় সম্মতি প্রকাশ করা হয়েছে। তবে গাজায় ক্রমাগত বোমাবর্ষণ করতে থাকা ইসরায়েলের পক্ষ থেকে এখনো চুক্তিটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।  

কাতারের বহুমুখী পররাষ্ট্রনীতির কারণে হামাস ও ইসরায়েল উভয়ের সাথেই দেশটির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। পরস্পরবিরোধী এই দুই পক্ষের মধ্যে দেশটি এর আগেও মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। তবে এখনই সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মত হয়নি হামাস। 

রয়টার্সের পক্ষ থেকে গতকাল (বুধবার) হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জাত এল রাশকের কাছে প্রস্তাবিত চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি বিষয়টি নিশ্চিত করেননি। অন্যদিকে এই বিষয়ে ইসরায়েলের কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনকি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই ব্যাপারে কোনো মন্তব্য প্রকাশে অস্বীকৃতি জানানো হয়েছে। 

গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক অফিস কাতার থেকে পরিচালিত। এই গোষ্ঠীটিই গত ৮ অক্টোবর ইসরায়েলে হামলা করে। এতে প্রায় ১৪০০ ইসরায়েলি নিহত হয় ও ২৪০ জনকে জিম্মি করা হয়।

অন্যদিকে এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের ক্রমাগত বোমা হামলায় গাজায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে শতকরা ৪০ ভাগই শিশু।

অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগ্রেড গত সোমবার জানায়, তারা পাঁচ দিনের যুদ্ধবিরতির প্রতিশ্রুতির বিনিময়ে ৭০ জন নারী ও শিশুকে মুক্তির জন্য রাজি হয়েছিল।

আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার বলেন, "জিম্মিদের মুক্তির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যার মধ্যে একটি হচ্ছে, স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / গাজায় স্থল অভিযান / চুক্তি / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • যুক্তরাষ্ট্র-চীন সম্মেলনে বোয়িংয়ের নতুন চুক্তির আশা ম্লান হতে পারে
  • হরমুজ প্রণালি এড়াতে আরব মিত্রদের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের যৌথ তহবিল গঠন করছে যুক্তরাষ্ট্র
  • ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net