Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
গাজা হাসপাতালে বিস্ফোরণ: নতুন তদন্তে ইসরায়েলি দাবি নিয়ে আরও সন্দেহ

আন্তর্জাতিক

আল জাজিরা
21 October, 2023, 07:25 pm
Last modified: 21 October, 2023, 07:31 pm

Related News

  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ
  • ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরব আমিরাতে দ্রুত লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

গাজা হাসপাতালে বিস্ফোরণ: নতুন তদন্তে ইসরায়েলি দাবি নিয়ে আরও সন্দেহ

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হাসপাতালটিতে বিস্ফোরণ ঘটে। আল জাজিরা'র সরাসরি সম্প্রচারের ভিডিওতে দেখা গেছে, আকাশে একটি উজ্জ্বল আলো ওপরে উঠছে এবং তীব্রভাবে গতিপথ পরিবর্তন করে দুইবার আলোকচ্ছটার পর বিস্ফোরিত হয়েছে।
আল জাজিরা
21 October, 2023, 07:25 pm
Last modified: 21 October, 2023, 07:31 pm
আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে নিহতদের লাশ। ফাইল ছবি। ছবি: আবেদ খালেদ/এপি

আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণের ছবি ও অডিও প্রমাণের ওপর চ্যানেল ৪-এর নতুন তদন্তে ঘটনার পর ইসরায়েলের দেওয়া বিবৃতি নিয়ে আরও বেশি সন্দেহের উদ্রেক করেছে।

বিশেষায়িত কয়েকটি এনজিও'র একটি সংগঠনের করা অডিও বিশ্লেষণ থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, একটি ভিডিওতে বিস্ফোরণের আগে শোনা শব্দ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করা গাজা থেকে ফিলিস্তিনি গোষ্ঠীর নিক্ষেপ করা রকেটের গতিপথের সঙ্গে মেলে না।

কথিত হামাস নেতাদের কথোপকথনের একটি রেকর্ডও প্রকাশ করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে তাদেরকে ভুলক্রমে হাসপাতালে আঘাত হানা তথাকথিত রকেট নিয়ে কথা বলতে শোনা যায়।

ইয়ারশট নামক অডিও বিশ্লেষণকারী দলটি বলেছে, ফরেনসিক পদ্ধতিতে শব্দ বিশ্লেষ করে দেখা গেছে, অডিওটি দুটি আলাদা চ্যানেলে রেকর্ড করা হয়েছিল। তারপর সেগুলোকে সম্পাদনা করে জুড়ে দেওয়া হয়। ফলে প্রমাণ হিসেবে ওই অডিওর আর বিশ্বাসযোগ্যতা থাকল না।

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হাসপাতালটিতে বিস্ফোরণ ঘটে। আল জাজিরা'র সরাসরি সম্প্রচারের ভিডিওতে দেখা গেছে, আকাশে একটি উজ্জ্বল আলো ওপরে উঠছে এবং তীব্রভাবে গতিপথ পরিবর্তন করে দুইবার আলোকচ্ছটার পর বিস্ফোরিত হয়েছে।

এরপর দূরে মাটিতে একটি বিস্ফোরণ ধরা পড়ে। তারপরই ক্যামেরার আরও কাছে দ্বিতীয় আরেকটি বড় বিস্ফোরণ দেখা যায়।

বিস্ফোরণের পর হাসপাতাল কম্পাউন্ডের অভ্যন্তরের ভিডিও ও ছবি থেকে দেখা যায়, গাড়ি পার্কিং এলাকায় প্রায় দুই ডজনের মতো গাড়ি বিধ্বস্ত হয়েছে। চারপাশে ক্ষতিগ্রস্ত ভবন, সেগুলোর জানালা উড়ে গেছে, দেওয়ালে ও মাটিতে রক্তের ছোপ।

আল জাজিরা'র সানাড ভেরিফিকেশন টিমের তদন্তে দেখা গেছে, বিভিন্ন ভিডিও উৎসে রেকর্ড হওয়া আলোকচ্ছটাটি আদতে একটি রকেট মিসফায়ার — ইসরায়েলের এমন দাবির সঙ্গে বিদ্যমান প্রমাণের অসঙ্গতি রয়েছে।

সব ভিডিওর বিস্তারিত বিশ্লেষণের পর সানাড সিদ্ধান্তে পৌঁছেছে, যে আলোকচ্ছটাকে ইসরায়েল রকেট মিসফায়ার হিসেবে অভিহিত করেছে, তার সঙ্গে দেশটির আয়রন ডোমের গাজা থেকে নিক্ষেপ করা একটি মিসাইল প্রতিহত করা ও মাঝ-আকাশে ধ্বংস করার বেশি মিল রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / গাজা / হাসপাতালে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ
  • ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরব আমিরাতে দ্রুত লেজার সিস্টেম পাঠিয়েছিল ইসরায়েল
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net