Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ভারত-কানাডা দ্বৈরথের পর আবারও খবরে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বোমা হামলা, কী হয়েছিল সেদিন

আন্তর্জাতিক

শরণ্য ঋষিকেশ; বিবিসি
27 September, 2023, 09:15 pm
Last modified: 27 September, 2023, 09:36 pm

Related News

  • ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস

ভারত-কানাডা দ্বৈরথের পর আবারও খবরে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বোমা হামলা, কী হয়েছিল সেদিন

১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়ার বিমানটি কানাডা থেকে লন্ডন হয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে আইরিশ উপকূলে এটি আকাশে বিস্ফোরিত হয়। ওই ঘটনায় বিমানে থাকা ৩২৯ জনের সবাই নিহত হন। বিমানের ভেতর স্যুটকেসে রাখা বোমা দিয়ে বিমানটি উড়িয়ে দেওয়া হয়েছিল।
শরণ্য ঋষিকেশ; বিবিসি
27 September, 2023, 09:15 pm
Last modified: 27 September, 2023, 09:36 pm
বিধ্বস্ত বিমানটি ধ্বংসাবশেষ উদ্ধার করছে আইরিশ নৌ কর্তৃপক্ষ। ২৮ জুন, ১৯৮৫। ছবি: আন্ড্রে ডুরান্ড/এএফপি/গেটি ইমেজেস

ভারত ও কানাডার মধ্যে মনোমালিন্য শুরু হওয়ার পর ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলা আবারও বৈশ্বিক গণমাধ্যমের খবরে এসেছে।

গত সপ্তাহে কানডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছেন, ব্রিটিশ কলম্বিয়ায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকার জড়িত থাকার 'বিশ্বাসযোগ্য অভিযোগ' খতিয়ে দেখছে কানাডা।

ভারত কানাডার এ অভিযোগকে 'আজগুবি' বলে প্রত্যাখ্যান করেছে।

এরপর থেকে ভারতে অনেকেই ১৯৮৫ সালের ভারতীয় যাত্রীবাহী বিমানটিতে বোমা হামলার বিষয়টি সামনে এনেছেন। ওই হামলাটি 'কনিষ্ক বম্বিং' নামেও পরিচিত, কারণ হামলার শিকার বোয়িং ৭৪৭ বিমানটির নাম ছিল শক সম্রাট কনিষ্কের নামে।

যা হয়েছিল ১৯৮৫ সালে

১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়ার বিমানটি কানাডা থেকে লন্ডন হয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে আইরিশ উপকূলে এটি আকাশে বিস্ফোরিত হয়।

ওই ঘটনায় বিমানে থাকা ৩২৯ জনের সবাই নিহত হন। স্যুটকেসে করে বিমানটিতে একটি বোমা ওঠানো হয়েছিল, যদিও ওই স্যুটকেসের ব্যক্তিটির টিকিট থাকলেও তিনি বিমানটিতে চড়েননি।

নিহতদের মধ্যে ২৬৮ জন ছিলেন কানাডার নাগরিক, বেশিরভাগ ভারতীয় বংশোদ্ভূত। অন্যদিকে ভারতীয় নাগিরক ছিলেন ২৪ জন। সমুদ্র থেকে কেবল ১৩১টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল।

বিমানটি যখন আকাশে ছিল, ওই সময় জাপানের টোকিওর নারিতা বিমানবন্দরে আরেকটি বিস্ফোরণে দুজন জাপানি ব্যাগেজ-কর্মী নিহত হন। পরে তদন্তে জানা যায়, এ বোমাটির সঙ্গে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২'র সংযোগ ছিল। এটি ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। কিন্তু বোমাটি আগেভাগে ফেটে যায়।

হামলার পেছনে যারা

কানাডিয়ান তদন্তকারীরা অভিযোগ করেন, ১৯৮৪ সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভিযানের প্রতিশোধ নিতেই শিখ বিচ্ছিন্নতাবাদীরা এ বোমা হামলার পরিকল্পনা করেছিল।

হামলার কয়েক মাস পরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাব্বার খালসা নামক একটি উগ্রপন্থী দলের নেতা তলবিন্দর সিং পর্মর এবং ইন্দরজিৎ সিং রেয়াতকে একাধিক অস্ত্র, বিস্ফোরণ ও ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে।

কিন্তু মামলা শক্ত না হওয়ায় তলবিন্দরকে পরে ছেড়ে দেওয়া হয়। তদন্তকারীরা এখন মনে করেন, তলবিন্দরই ওই হামলার মাস্টারমাইন্ড ছিলেন। ১৯৯২ সালে ভারতীয় পুলিশ তাকে হত্যা করে।

২০০০ সালে ভ্যাংকুভারের ধনী ব্যবসায়ী রিপুদমন সিং মালিক এবং ব্রিটিশ কলম্বিয়ার কারখানা শ্রমিক আজাইব সিং বাগরিকে একাধিক অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

তবে প্রায় দুই বছরের ব্যয়বহুল বিচারের পর ২০০৫ সালে উভয়কে সকল অভিযোগ থেকে মুক্তি দেন কানাডার আদালত। এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন নিহতদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা।

বিচারক জানিয়েছিলেন, এ দুই ব্যক্তির বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে তথ্যগত ভুল ও বিশ্বাসযোগ্যতার অভাব ছিল।

কেবল রেয়াত নৃশংস এ হামলার জন্য শাস্তি পান। জাপানের বিমানবন্দরে বোমা হামলার জন্য তাকে ১৯৯১ সালে যুক্তরাজ্যে ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। পরে তার শাস্তি আরও বাড়ে।

এ হামলার তদন্ত নিয়ে সমালোচনার শিকার হয় কানাডিয়ান কর্তৃপক্ষ। এছাড়া হামলা প্রতিরোধে কর্তৃপক্ষ পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ ওঠে। ২০১০ সালে একটি পাবলিক তদন্তের রায়ে বিচারক বলেন, 'ধারাবাহিক কিছু ভুলই' পরিস্থিতিকে 'কানাডার ইতিহাসে অন্যতম বড় এ গণহত্যার' দিকে ঠেলে দিয়েছে।

Related Topics

টপ নিউজ

এয়ার ইন্ডিয়া / ফ্লাইট ১৮২ / বিমান বিধ্বস্ত / বোমা হামলা / খালিস্তান আন্দোলন / ভারত-কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net