Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ইউক্রেনে এবার ব্রিটিশ চ্যালেঞ্জার ২ ট্যাংক ধ্বংস

আন্তর্জাতিক

বিবিসি
06 September, 2023, 02:40 pm
Last modified: 06 September, 2023, 02:52 pm

Related News

  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • কিয়েভে বছরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা রুশ বাহিনীর, ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে নিহত অন্তত ৩০
  • ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘটে উত্তরবঙ্গের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 

ইউক্রেনে এবার ব্রিটিশ চ্যালেঞ্জার ২ ট্যাংক ধ্বংস

ভিডিওতে দেখা গেছে, ট্যাংকটির কাঠামোর বিভিন্ন অংশে আগুন জ্বলছে ও প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে। ১৯৯০-এর দশকে তৈরি করা ব্রিটিশ এ ট্যাংকটি ইউক্রেনের অস্ত্রভান্ডারে থাকা অন্যতম আধুনিক ও সক্ষম ট্যাংক।
বিবিসি
06 September, 2023, 02:40 pm
Last modified: 06 September, 2023, 02:52 pm
ভিডিও থেকে স্ক্রিনশট। ছবি: টিকটক/ভ্লাদ_ওএস৮৩২ ভিয়া বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিধ্বস্ত ট্যাংকের ভিডিও বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে, ধ্বংসপ্রাপ্ত ওই ট্যাংকটি ব্রিটিশনির্মিত চ্যালেঞ্জার ২ ট্যাংক।

প্রতিরক্ষাবিষয়ক পশ্চিমা একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ইউক্রেনযুদ্ধে ব্রিটিশদের সরবরাহ করা ওই ট্যাংকটি প্রাথমিকভাবে মাইন হামলায় অচল হয়ে পড়ে।

মাইন বিস্ফোরণের ফলে ট্যাংকটির পেছনের জ্বালানিট্যাংকে আগুন ধরে যায়। এরপর ট্যাংকের চারজন ইউক্রেনীয় ক্রু নিরাপদে সরে যান।

ওই সূত্র আরও জানায়, অচল ট্যাংকটিতে তারপর একটি রুশ ল্যান্সেট লয়টারিং ড্রোন হামলা চালালে চ্যালেঞ্জার ২ পুরোপুরি বিধ্বস্ত হয়।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর এ প্রথমবারের মতো সুনিশ্চিতভাবে কোনো চ্যালেঞ্জার ২ ট্যাংককে ফ্রন্টলাইনে দেখা গেল।

ভিডিওতে দেখা গেছে, ট্যাংকটির কাঠামোর বিভিন্ন অংশে আগুন জ্বলছে ও প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে।

তবে 'বিবিসি ভেরিফাই' ট্যাংকটি কোথায় ও কখন বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।

বিবিসি বিভিন্ন বিশেষজ্ঞ ও নির্ভরযোগ্য রেফারেন্স ছবি ব্যবহার করে চ্যালেঞ্জার ২-এর পরিচয় শনাক্ত করেছে।

চ্যালেঞ্জার ২-এর টারেটের আকৃতি অন্য ট্যাংকের মতো হলেও এর গান সাইটটি সম্পূর্ণ ভিন্ন ধরনের।

এছাড়া পশ্চিমা ট্যাংকগুলোর মধ্যে কেবল চ্যালেঞ্জার ২-এর পেছনেই বাহ্যিক জ্বালানিট্যাংক রয়েছে।

গত এপ্রিলে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথি থেকে জানা গেছে, চ্যালেঞ্জার ২ ট্যাংক কেবল ইউক্রেনের এলিট ব্রিগেড ৮২ এয়ার অ্যাসল্ট ব্রিগেডকে সরবরাহ করা হয়েছিল।

জানুয়ারি মাসে যুক্তরাজ্য ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার ২ ট্যাংক সরবরাহ করার কথা জানায়।

১৯৯০-এর দশকে তৈরি করা ব্রিটিশ এ ট্যাংকটি ইউক্রেনের অস্ত্রভান্ডারে থাকা অন্যতম আধুনিক ও সক্ষম ট্যাংক।

Related Topics

টপ নিউজ

চ্যালেঞ্জার-২ ট্যাংক / ট্যাংক যুদ্ধ / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ট্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • কিয়েভে বছরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা রুশ বাহিনীর, ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে নিহত অন্তত ৩০
  • ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘটে উত্তরবঙ্গের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net