Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
ভারী বৃষ্টি নয়াদিল্লির জন্য হুমকি হলেও তাজমহলের জন্য ভালো!

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
21 July, 2023, 12:45 pm
Last modified: 21 July, 2023, 12:55 pm

Related News

  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

ভারী বৃষ্টি নয়াদিল্লির জন্য হুমকি হলেও তাজমহলের জন্য ভালো!

দেবদারু কাঠের যে ভিত্তি তাজমহলকে আংশিক অবলম্বনে সাহায্য করেছে, সেটি পানি শোষণ করলে আরও শক্তিশালী হয়ে ওঠে বলে জানান প্যাটেল।
ব্লুমবার্গ
21 July, 2023, 12:45 pm
Last modified: 21 July, 2023, 12:55 pm
ছবি: জোভিন চ্যাম্ব/ভিনা ওয়ার্ল্ড

চরমভাবাপন্ন আবহাওয়া বিশ্বের সব দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থাপনার জন্যই হুমকিস্বরূপ। কিন্তু উত্তর ভারতে সর্বশেষ ভারী বৃষ্টিপাতে অন্যত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা দেশটির সবচেয়ে বিখ্যাত স্থাপনা তাজমহলের জন্য ইতিবাচক হতে পারে।

গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশসহ ভারতের উত্তরাঞ্চলে অস্বাভাবিক ভারী বৃষ্টির পর যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। এর ফলে গত ১৮ জুলাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত তাজমহল-এর প্রাঙ্গণের দেয়াল পর্যন্ত পানি পৌঁছে যায়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৪৫ বছরের মধ্যে এই প্রথম তাজমহলের দেয়ালের পাশে থই থই করছে যমুনার পানি এবং দর্শনার্থীরা যেখান থেকে তাজমহল দেখেন সেই জায়গাটি প্লাবিত হয়েছে।

ভারতে প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের দায়িত্ব যাদের ওপর, সেই আর্কাইওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া'র সুপারিনটেনডেন্ট প্রত্নতাত্ত্বিক রাজ কুমার প্যাটেল বলেন, ভারি বৃষ্টিপাতের ফলে তাজমহলের মার্বেল পাথরে তৈরি বহির্সজ্জা হয়তো খুব সামান্যই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু পানির স্তর বেড়ে যাওয়ায় তাজমহলের কাঠের তৈরি ভিত্তি কাঠামোর আর্দ্রতা বাড়াতে পারে।

দেবদারু কাঠের যে ভিত্তি তাজমহলকে আংশিক অবলম্বনে সাহায্য করেছে, সেটি পানি শোষণ করলে আরও শক্তিশালী হয়ে ওঠে বলে জানান প্যাটেল। ড্রেনেজ পাইপ নদীর পানিকে সরিয়ে দেয় এবং পাথর, কাঠ ও অন্যান্য সলিড পদার্থে ভর্তি ডিপওয়েল তাজমহলের বিশাল কাঠামোর স্থায়ীত্ব বজায় রাখে।

১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিরক্ষার্থে এই অপূর্ব সুন্দর সৌধটি নির্মাণ করেন। এর আগে যমুনা নদীর পানি শুকিয়ে যাওয়া ছিল তাজমহলের জন্য একটি বড় উদ্বেগের কারণ, যেহেতু আর্দ্রতার অভাবে এর ভিত্তি কাঠামোটি সংকুচিত হয়ে গিয়েছিল। তাছাড়া, বছরের পর বছর ধরে চরম বায়ু দূষণ এবং এসিড বৃষ্টির কারণে তাজমহলের রঙ হলদে-সবুজ হয়ে গিয়েছে।

জলবায়ু পরিবর্তন কিভাবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে, তাজমহল তারই একটি উদাহরণমাত্র। চীনে ভারী বৃষ্টিপাত গানসু প্রদেশের মরুভূমিতে অধিক আর্দ্রতা বয়ে আনছে এবং এর ফলে গুহাগুলোতে ভালোভাবে সংরক্ষিত চতুর্থ শতাব্দীর শিল্পকর্মেরও ক্ষতি হচ্ছে।

সম্প্রতি ভারতের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাত দেশটির অন্যান্য ঐতিহাসিক স্থাপনার জন্য অবশ্য শাপেবর হয়নি। তাজমহলের কাছেই অবস্থিত 'মেহতাব বাগ' বা 'মুনলিট গার্ডেন' এর বেশিরভাগই বৃষ্টির পানিতে ডুবে গেছে এবং প্যাটেলের ভাষ্যমতে, এখানে নতুন করে ঘাস লাগাতে হবে। যমুনার পানি বিপদসীমার উপর অবস্থান করায় এখনও নজরদারির মধ্যে রয়েছে নয়াদিল্লি। ইতোমধ্যেই শহরটি থেকে ২০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।    

Related Topics

টপ নিউজ

তাজমহল / ঐতিহাসিক / স্থাপনা / ভারি বৃষ্টিপাত / নয়াদিল্লি / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ; হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাতে ঐকমত্য
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net