Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
৪০ শতাংশ মার্কিন নাগরিক কখনো মোদির নামই শোনেননি: পিউ রিসার্চের জরিপ  

আন্তর্জাতিক

দ্য প্রিন্ট
23 June, 2023, 01:25 pm
Last modified: 23 June, 2023, 01:41 pm

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

৪০ শতাংশ মার্কিন নাগরিক কখনো মোদির নামই শোনেননি: পিউ রিসার্চের জরিপ  

কমবয়সী আমেরিকানদের (যাদের বয়স ৩০ এর নিচে) ৫৯ শতাংশই কখনো নরেন্দ্র মোদির নাম শোনেননি বলে জানিয়েছেন। আর যারা ভারতের প্রধানমন্ত্রীকে চেনেন, তাদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি মোদির ওপর তাদের যথেষ্ট আস্থা নেই বলে জানিয়েছেন।
দ্য প্রিন্ট
23 June, 2023, 01:25 pm
Last modified: 23 June, 2023, 01:41 pm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ম্যানুয়েল বালচে সিনেটা/এপি

বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিন থেকেই মোদিকে ঘিরে উত্তেজনার শেষ নেই। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি; মোদির সঙ্গে দেখা করেছেন খ্যাতনামা মার্কিন ব্যবসায়ী-ধনকুবের অনেকেই। কিন্তু ওয়াশিংটন ডি.সি-ভিত্তিক থিংক-ট্যাংক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার একটি বড় অংশই নরেন্দ্র মোদিকে চেনেন না।

পিউ রিসার্চ সেন্টারের 'স্প্রিং ২০২৩ গ্লোবাল অ্যাটিচিউডস সার্ভে' শীর্ষক জরিপের ফলাফল গত ২১ জুন প্রকাশিত হয়। সেখানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষ কখনো নরেন্দ্র মোদির নামই শোনেননি; যে হার জরিপের অন্য যেকোনো নেতার তুলনায় বেশি।

নিচের দিক থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চেনেন না দেশটির ৩ শতাংশ মানুষ; চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ১৩ শতাংশ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ১০ শতাংশ মানুষ চেনেন না। অর্থাৎ, এই তিন নেতা মার্কিনিদের কাছে সবচেয়ে বেশি পরিচিত।

গত ২০ থেকে ২৬ মার্চের মধ্যে ৩৫৭৬ জন প্রাপ্তবয়স্ক আমেরিকান নাগরিকের উপর জরিপ চালিয়ে বিশ্লেষণের পর এমন ফলাফল প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার।

কমবয়সী আমেরিকানদের (যাদের বয়স ৩০ এর নিচে) ৫৯ শতাংশই কখনো নরেন্দ্র মোদির নাম শোনেননি বলে জানিয়েছেন। আর যারা ভারতের প্রধানমন্ত্রীকে চেনেন, তাদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি মোদির ওপর তাদের যথেষ্ট আস্থা নেই বলে জানিয়েছেন। জরিপে আরও দেখা গেছে, বৈদেশিক বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে মোদির যোগ্যতার বিষয়ে ৩৭ মার্কিন নাগরিকের আস্থা খুব সামান্য বা নেই বললেই চলে।

তাছাড়া, দুই শতাংশ মার্কিনি এ প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি হননি বা এড়িয়ে গেছেন।

তবে ৬৫ বছর বয়সের উর্ধ্বে যেসব মার্কিন নাগরিক, এদের অধিকাংশই মোদিকে চেনেন। এই বয়সের মাত্র ২৮ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা ভারতীয় প্রধানমন্ত্রীকে চেনেন না।

এদিকে নরেন্দ্র মোদিকে না চিনলেও, প্রাপ্তবয়স্ক আমেরিকানকদের অর্ধেকেরও বেশি নাগরিক ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাবই প্রকাশ করেছেন। শিক্ষিত নাগরিকরা এই দেশটি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচকই রেখেছেন।

অন্যদিকে, রাজনৈতিকভাবে ডেমোক্রেট ও তাদের দিকে ঘেষা স্বতন্ত্রদের ভারতকে ইতিবাচক দৃষ্টিতে দেখার সম্ভাবনা ছিল। জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ ডেমোক্রেট ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং রিপাবলিকানদের মধ্যে ৪৮ শতাংশের এই একই মনোভাব রয়েছে। এর বিপরীতে ২৩ শতাংশ বিশ্বাস করে যে ভারতের প্রভাব বেড়েছে এবং ১১ শতাংশ মনে করে যে দেশটির বৈশ্বিক প্রভাব হ্রাস পেয়েছে।

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / যুক্তরাষ্ট্র / নাম / মার্কিন নাগরিক / জরিপ / পিউ রিসার্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net