Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
এবার পাঠ্যসূচী থেকে কবি আল্লামা ইকবালের অধ্যায় বাদ দিচ্ছে দিল্লী বিশ্ববিদ্যালয়!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 May, 2023, 02:50 pm
Last modified: 27 May, 2023, 02:52 pm

Related News

  • নতুন পাঠ্যবইয়ে যে পরিবর্তন এল
  • আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা 
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ
  • ফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা 
  • ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থী: প্রেস উইং

এবার পাঠ্যসূচী থেকে কবি আল্লামা ইকবালের অধ্যায় বাদ দিচ্ছে দিল্লী বিশ্ববিদ্যালয়!

আল্লামা ইকবাল একাধারে একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ ও মনীষী। ভারতে ব্যাপক জনপ্রিয় দেশাত্মবোধক কবিতা ‘সারে জাহাঁ সে আচ্ছা’ তারই লেখা।
টিবিএস ডেস্ক
27 May, 2023, 02:50 pm
Last modified: 27 May, 2023, 02:52 pm
ছবি- সংগৃহীত

দিল্লী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঠ্যসূচী থেকে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল (মুহাম্মদ ইকবাল) এর অধ্যায় বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

পাঠ্যসূচী থেকে অধ্যায় বাতিলের এ সিদ্ধান্তটি চূড়ান্তভাবে গ্রহণের জন্য খুব শীঘ্রই এটি এক্সিকিউটিভ কাউন্সিলে তোলা হবে।

দেশটির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সংশ্লিষ্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এতদিন বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান অন্তর্ভুক্ত ব্যাচেলর অফ আর্টস প্রোগ্রামের সপ্তম সেমিস্টারে 'মডার্ন ইন্ডিয়ান পলিটিকাল থট' নামের কোর্সে আল্লামা ইকবাল সম্পর্কে পড়ানো হতো। বর্তমানে কোর্সটিতে মোট ১২টি ইউনিট রয়েছে। যার মধ্যে বাতিলের জন্য প্রস্তাবিত ইউনিটটির নাম 'ইকবাল: কমিউনিটি'।

মূলত বিখ্যাত ভারতীয় চিন্তাবিদদের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ রাজনৈতিক দর্শন সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করানোই এ কোর্সটির উদ্দেশ্য। এ কোর্সটিতে আল্লামা ইকবাল ছাড়াও রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ভীমরাও আম্বেদকর ও পণ্ডিত রামাবাইকে নিয়ে অধ্যায় রয়েছে।  

এ বিষয়ে দিল্লী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সদস্য বলেন, "রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস পরিবর্তনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই উদ্যোগের অংশ হিসেবেই আল্লামা ইকবালের একটি অধ্যায় সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।"

অন্যদিকে কবি আল্লামা ইকবালকে 'ধর্মান্ধ ধর্মতাত্ত্বিক পণ্ডিত' হিসেবে আখ্যা দিয়ে ভারত ভাগের পেছনে তাকে দায়ী করেন এবিভিপি। সংগঠনটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, "মুহাম্মদ ইকবালকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি জিন্নাহকে মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে সহযোগিতা করেছেন। ভারত ভাগের ক্ষেত্রে মুহাম্মদ ইকবাল জিন্নাহর মতোই দায়ী।"

আল্লামা ইকবাল একাধারে একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ ও মনীষী। ১৮৭৭ সালে তিনি অবিভক্ত ভারতবর্ষের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন।

সমাজ, রাষ্ট্র, বিজ্ঞান, ধর্ম, শিল্পবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে আল্লামা ইকবালের অবদান রয়েছে। ভারতে ব্যাপক জনপ্রিয় দেশাত্মবোধক কবিতা 'সারে জাহাঁ সে আচ্ছা' তারই লেখা।

 

Related Topics

টপ নিউজ

পাঠ্যবই / মোগল শাসন / ভারতের পাঠ্যসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • নতুন পাঠ্যবইয়ে যে পরিবর্তন এল
  • আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা 
  • পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ
  • ফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা 
  • ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থী: প্রেস উইং

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net