Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2025, 06:50 pm
Last modified: 17 August, 2025, 06:54 pm

Related News

  • ফ্যাসিবাদী সরকার ইসলামের নামে, মসজিদের নামে যা করেছে, তা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ৩০ নভেম্বরের মধ্যে পাঠ্যবই প্রস্তুতের নির্দেশ, ডিসেম্বরেই নতুন বই পাবে শিক্ষার্থীরা
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ঘুরে ঘুরে তিনি মানুষ খোঁজেন, মানুষের মাঝেই বাঁচার স্বাদ পান

পাঠ্যবই থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে আইনি নোটিশ

শিক্ষা মন্ত্রণাণালয়সহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 August, 2025, 06:50 pm
Last modified: 17 August, 2025, 06:54 pm
ছবি: সংগৃহীত

নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন।

রোববার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণাণালয়সহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। নোটিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান তিনি।

ব্যারিস্টার সারওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, 'নবম ও দশম শ্রেণির শিক্ষা কাররিকুলামে ডারউইনের থিওরি মানবজন্মের বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা প্রফেসর জাফর সাহেব (জাফর ইকবাল) করিয়েছেন। গত আওয়াম লীগের আমলে এটা ইনক্লুড করা হয়েছে। যেটা নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক হয়েছে, সংসদে আলোচনা হয়েছে। পৃথিবীর কোথাও, এমনকি ক্যাম্ব্রিজের কার্যক্রমসহ অনেক দেশে মাধ্যমিক পর্যায়ে এই বিবর্তনবাদ পড়ানো হয় না।'

তিনি বলেন, 'বিবর্তনবাদ পড়ানো হলে কোমলমতি শিশুদের মনে এক ধরনের চাপ সৃষ্টি হয়। সেজন্য ক্যামব্রিজের শিক্ষা কারিকুলামে মাধ্যমিক পর্যায়ে তারা এটা ইনক্লুড করেনি। আমরা সেজন্য জনস্বার্থে এডুকেশন সেক্রেটারিসহ সবার কাছে নোটিশ পাঠিয়েছি, যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে এই বিবর্তনবাদ তত্ত্ব অন্তর্ভুক্ত করা না হয়।'

তিনি আরও বলেন, 'তারা যদি আমাদের নোটিশের পরে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হবো এবং তাদের বাধ্য করব দাবি পূরণের জন্য। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে আদম (আ.) ও হাওয়া (আ.) থেকে মানবজাতির জন্ম হয়েছে, যেটা ইসলাম ধর্মে বলা হয়েছে। আর এই বিবর্তনবাদে বলা হয়েছে, মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে। এটা গবেষণার জন্য ইউনিভার্সিটি পর্যায়ে বা উচ্চপর্যায়ে পড়াতে পারে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে যেহেতু পৃথিবীর কোনো দেশে নাই, আমাদের দেশে এটা থাকা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়, যেখানে ৯২ শতাংশ মুসলিম জনগোষ্ঠী। সেজন্যই আমরা জনস্বার্থে এই নোটিশ পাঠয়েছি।'

Related Topics

টপ নিউজ

পাঠ্যবই / চার্লস ডারউইন / বিবর্তনবাদ / বানর / মানুষ / ইসলাম / নোটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ফ্যাসিবাদী সরকার ইসলামের নামে, মসজিদের নামে যা করেছে, তা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ৩০ নভেম্বরের মধ্যে পাঠ্যবই প্রস্তুতের নির্দেশ, ডিসেম্বরেই নতুন বই পাবে শিক্ষার্থীরা
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ঘুরে ঘুরে তিনি মানুষ খোঁজেন, মানুষের মাঝেই বাঁচার স্বাদ পান

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net