Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
জি-২০ বৈঠক: কাশ্মীরের 'উন্নয়ন' দেখাতে বাংলাদেশের সড়কের ছবি ব্যবহার 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 May, 2023, 12:50 pm
Last modified: 22 May, 2023, 01:39 pm

Related News

  • অরুন্ধতী রায়ের ‘আজাদি’সহ ২৫ বই নিষিদ্ধ ঘোষণা কাশ্মীরে
  • শ্রীনগরের স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষের ছবি তোলেন এপির ফটোগ্রাফার
  • সন্ত্রাসী হামলা মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করুন, কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি
  • বৈশ্বিক সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জি-২০ বৈঠক: কাশ্মীরের 'উন্নয়ন' দেখাতে বাংলাদেশের সড়কের ছবি ব্যবহার 

ছবিটি গত ৬ ফেব্রুয়ারী ‘ঝাউতলা পটুয়াখালী’ নামক একটি ফেসবুক পেজের প্রফাইল পিকচার হিসেবে সেট করা হয়।
টিবিএস ডেস্ক
22 May, 2023, 12:50 pm
Last modified: 22 May, 2023, 01:39 pm
ছবি-সংগৃহীত

আজ সোমবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বসছে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর তৃতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক। বৈঠকের প্রাক্কালে জম্মু-কাশ্মীরের সরকারি কর্মকর্তারা শ্রীনগরের উন্নয়নের চিত্র ফুটিয়ে তুলতে বাংলাদেশের একটি ছবি ব্যবহার করেছেন বলে জানা গেছে।

'শ্রীনগরের উন্নত বুলেভার্ড রোড' এর বর্ণনা প্রকাশে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে তারই একটি জাল বা নকল বলে প্রমাণিত হয়েছে। ফ্রি প্রেস কাশ্মীরের প্রতিবেদন-এ দাবি করা হয়েছে, ছবিটির লোকেশন বাংলাদেশের ঝাউতলা পটুয়াখালীতে।  

জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর), বডগাম ছবিটির ক্যাপশনে লিখেছে, "শ্রীনগরে জি-২০ বৈঠকে অংশগ্রহণকৃত প্রতিনিধিদের স্বাগত জানাতে বুলেভার্ড রোডকে নতুন রূপে সাজানো হয়েছে।" 

একই শিরোনামে জম্মু-কাশ্মীর ভিত্তিক এনজিও সংস্থা সেভ ইয়ুথ সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজাহাত ফারুক ভাট ছবিটি টুইটারে শেয়ার করেন। যদিও ছবিটি এখন অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে। 

ভারত সরকারের পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি একাধিক ইমোজি দিয়ে তাদের টুইটের 'রিপ্লাই' দেন।   

অল্ট নিউজ দ্বারা ছবিটির 'রিভার্স ইমেজ' খুঁজে দেখা গেছে যে, এটি গত ৬ ফেব্রুয়ারী 'ঝাউতলা পটুয়াখালী' নামক একটি ফেসবুক পেজের প্রফাইল পিকচার হিসেবে সেট করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ঝাউতলা পটুয়াখালী হলো বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত একটি পার্ক; ফেসবুক পেজটি পার্কের উন্নয়নের উদ্দেশ্যেই খোলা। 

এদিকে, রোববার জি-২০ ইভেন্টের প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলা জানান, শ্রীনগরকে এ উপলক্ষে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।   

তিনি জানান, জি-২০ উপলক্ষে ভারতজুড়ে সর্বত্র গণসচেতনতা ক্যাম্পের আয়োজন করা হয়। 

শ্রিংলা আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমার বিশ্বাস এই আয়োজনটি জম্মু-কাশ্মীরের অর্থনীতি এবং এর পর্যটনের বিশাল সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।" 
 
Related Topics

টপ নিউজ

জি-২০ / শ্রীনগর / জম্মু-কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • অরুন্ধতী রায়ের ‘আজাদি’সহ ২৫ বই নিষিদ্ধ ঘোষণা কাশ্মীরে
  • শ্রীনগরের স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষের ছবি তোলেন এপির ফটোগ্রাফার
  • সন্ত্রাসী হামলা মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করুন, কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি
  • বৈশ্বিক সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net