Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সন্ত্রাসী হামলা মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করুন, কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 June, 2024, 06:50 pm
Last modified: 13 June, 2024, 06:57 pm

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

সন্ত্রাসী হামলা মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করুন, কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি

গত চারদিনে রিয়াসি, কাঠুয়া ও ডোডা জেলার চারটি জায়গায় সন্ত্রাসী হামলায় নয় তীর্থযাত্রী ও এক সিআরপিএফ জওয়ান নিহত এবং সাত নিরাপত্তারক্ষী ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমস
13 June, 2024, 06:50 pm
Last modified: 13 June, 2024, 06:57 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি: রয়টার্স

কাশ্মীরের বাসে সন্ত্রাসী হামলার পর বৃহস্পতিবার (১৩ জুন) জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি ভারতের সন্ত্রাসবিরোধী সক্ষমতার পূর্ণশক্তিকে মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়েও কথা বলেন তিনি।

গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীর অঞ্চলে একের পর এক সন্ত্রাসী হামলা হয়েছে। গত চারদিনে রিয়াসি, কাঠুয়া ও ডোডা জেলার চারটি জায়গায় সন্ত্রাসী হামলায় নয় তীর্থযাত্রী ও এক সিআরপিএফ জওয়ান নিহত এবং সাত নিরাপত্তারক্ষী ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রীকে কেন্দ্রশাসিত ওই অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সন্ত্রাস মোকাবিলায় যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে, সে সম্পর্কেও তাকে অবহিত করা হয়।

উল্লেখ্য রোববার রিয়াসিতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীরা হামলা চালালে বাসটি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে নয়জন নিহত এবং ৪১ জন আহত হন। দু'দিন পর ডোডায় একটি যৌথ চেকপোস্টে হামলা চালায় সন্ত্রাসীরা।

একই রাতে কাঠুয়া জেলায় হীরানগরের সাইদা সুখাল গ্রামে একটি বাড়িতে উগ্রপন্থীরা হামলা চালালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক জওয়ান এবং এক সন্ত্রাসবাদী নিহত হয়।

বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার কোটা টপ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে নতুন করে বন্দুকযুদ্ধে এক পুলিশকর্মী আহত হন।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, এ হামলার পিছনে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এটি ডোডা জেলায় দুটি হামলায় জড়িত চার সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে।

হামলার তদন্তে ১১টি দল গঠন করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি দলও রিয়াসির পরিস্থিতি খতিয়ে দেখছে।

Related Topics

টপ নিউজ

জম্মু ও কাশ্মীর / কাশ্মীর / জম্মু / জম্মু-কাশ্মীর / নরেন্দ্র মোদি / সন্ত্রাসী হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net