Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 09:45 pm
Last modified: 13 February, 2026, 09:51 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল সহ-সভাপতি আউয়াল

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 09:45 pm
Last modified: 13 February, 2026, 09:51 pm
তারেক রহমান। স্কেচ: টিবিএস

জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় মার্কিন দূতাবাস বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানায়।

বার্তায় বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার।

একইসঙ্গে বিএনপির ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, 'বাংলাদেশের নির্বাচনে চমকপ্রদ বিজয়ের জন্য তাকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে।'

পাশাপাশি গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ প্রতিবেশী হিসেবে দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-ও অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় জারদারি বলেন, 'বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শুভেচ্ছা।'

ভবিষ্যৎ যৌথ অগ্রগতিতে গণতান্ত্রিক অংশীদারত্ব জোরদারের কথাও জানান তিনি। 

চীনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, 'নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রয়েছে।'

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিএনপির নিরঙ্কুশ জয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানান। 

বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।

এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি অভিনন্দন জানিয়েছেন। 

ফেসবুকে দেওয়া বার্তায় সুশীলা কারকি অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / নরেন্দ্র মোদি / অভিনন্দন / আসিফ আলি জারদারি / শাহবাজ শরিফ / আনোয়ার ইব্রাহিম / চীন / মোহাম্মদ মুইজ্জু / সুশীলা কারকি / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল সহ-সভাপতি আউয়াল

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net