Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা বন্ধের প্রতিবাদে পুরুষ শিক্ষার্থীদের ক্লাস বর্জন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 December, 2022, 04:00 pm
Last modified: 26 December, 2022, 04:14 pm

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা বন্ধের প্রতিবাদে পুরুষ শিক্ষার্থীদের ক্লাস বর্জন 

প্রতিবাদরত ছাত্ররা জানিয়েছেন, যে দেশে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নেই, সেই দেশে পুরুষ হিসেবে তারাও উচ্চশিক্ষা নিতে চান না। যতদিন নারীরা ক্লাস করতে না পারবে, ততদিন তারাও যোগ দেবেন না বিশ্ববিদ্যালয়ের ক্লাসে।
টিবিএস ডেস্ক
26 December, 2022, 04:00 pm
Last modified: 26 December, 2022, 04:14 pm
ছবি: সিএনএন

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে ইসলামি শরীয়াহ মোতাবেক দেশ পরিচালনার নামে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি 'মেয়েরা বিয়েবাড়ি যাওয়ার মতো সেজেগুজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে' এমন যুক্তি দেখিয়ে নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। তালেবানের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে পুরুষ শিক্ষার্থীরা লাগাতার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে, খবর এনডিটিভির। 

তালেবান সরকার নারীদের উচ্চশিক্ষা বন্ধের সিদ্ধান্ত নিলে কাবুলের রাস্তায় নেমে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল আফগানিস্তানের নারী শিক্ষার্থীরা। প্রতিবাদ করতে যেয়ে ইতোমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তীব্র নির্যাতনের স্বীকার হয়েছেন আফগান নারীরা। তবে এবার শুধু নারীরাই নন, বরং এ সিদ্ধান্তের প্রতিবাদে যুক্ত হয়েছেন আফগানিস্তানের ছাত্ররাও। রাজপথে সহপাঠী নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তালেবান শাসকগোষ্ঠীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন তারা।

প্রতিবাদরত ছাত্ররা জানিয়েছেন, যে দেশে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নেই, সেই দেশে পুরুষ হিসেবে তারাও উচ্চশিক্ষা নিতে চান না। যতদিন নারীরা ক্লাস করতে না পারবে, ততদিন তারাও যোগ দেবেন না বিশ্ববিদ্যালয়ের ক্লাসে।

আফগানিস্তানের স্থানীয় চ্যানেল টোলো নিউজে মোজাম্মেল নামের এক ছাত্র বলেন, "তালেবান সরকারের নারীদের উচ্চশিক্ষা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের ক্লাস বয়কট চলবে। যতদিন না মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় খুলছে, ততদিন আমরাও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যোগদান বন্ধ রাখব। দরকার হলে বৈষম্যমূলক এমন উচ্চশিক্ষা নেবই না।"

শুধু শিক্ষার্থী নন, শিক্ষকেরাও তালেবান সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেছেন। টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ছাত্রীদের ক্লাসে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন কাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ। তফিকুল্লাহ নামের এক অধ্যাপক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ''আমরা ইসলামিক আমিরাতের কাছে অনুরোধ করেছি অবিলম্বে আমাদের বোনেদের ক্লাসে ফেরানোর জন্য।

২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নানা শর্ত আরোপ করেছিল তালেবান সরকার। এছাড়াও জিমনেশিয়াম ও পার্কের মতো পাবলিক স্থান এবং কর্মক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। আর সর্বশেষ চলতি বছরের ডিসেম্বরের শুরুতে মেয়েদের উচ্চশিক্ষায় তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এ নিষেধাজ্ঞা জারিকে আন্তর্জাতিক মহল মানবধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।
 
Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান / ছাত্র বিক্ষোভ / নিষেধাজ্ঞা / নারী শিক্ষা / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net