Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
মামলার মুখেই অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর

আন্তর্জাতিক

বিবিসি
09 December, 2025, 08:55 pm
Last modified: 09 December, 2025, 09:09 pm

Related News

  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান

মামলার মুখেই অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর

দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, ‘আমরা কোনো হুমকিতে ভীত হবো না। কোনো আইনি চ্যালেঞ্জ বা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাপে আমরা নতি স্বীকার করব না। অস্ট্রেলিয়ার অভিভাবকদের পক্ষ হয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব।’
বিবিসি
09 December, 2025, 08:55 pm
Last modified: 09 December, 2025, 09:09 pm
ছবি: সংগৃহীত

সিডনিতে ঘড়ির কাঁটা মধ্যরাত পেরোতেই কার্যকর হলো ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিতর্কিত আইন। তবে আইনটি কার্যকর হওয়ার মুহূর্তেই বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার। নিজেদের 'অবাধ যোগাযোগের অধিকার' হরণ করা হয়েছে দাবি করে সরকারের বিরুদ্ধে দেশটির হাইকোর্টে মামলা করেছে ১৫ বছর বয়সী দুই শিক্ষার্থী।

অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, নতুন এই আইনের ফলে দেশটির প্রায় ৫০ লাখ শিশু ও কিশোর-কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অধিকার হারাল।

বিশ্বের প্রথম এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ডিজিটাল ফ্রিডম প্রজেক্টের (ডিএফপি) সহায়তায় নোয়া জোনস এবং ম্যাসি নেল্যান্ড নামে দুই কিশোর-কিশোরী অস্ট্রেলিয়ার হাইকোর্টে মামলা দায়ের করেছে।

মামলাকারীদের যুক্তি, কিশোর-কিশোরীরা তথ্য ও পারস্পরিক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল। ঢালাওভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, আদিবাসী তরুণ, প্রত্যন্ত অঞ্চলের শিশু এবং এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের মতো নাজুক জনগোষ্ঠীর শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করে, এই আইন তাদের বাকস্বাধীনতার পরিপন্থী।

মামলা ও সমালোচনার মুখেও নিজেদের অবস্থানে অনড় অস্ট্রেলিয়ার সরকার। মামলার খবর ছড়িয়ে পড়ার পর দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস পার্লামেন্টে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, 'আমরা কোনো হুমকিতে ভীত হবো না। কোনো আইনি চ্যালেঞ্জ বা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাপে আমরা নতি স্বীকার করব না। অস্ট্রেলিয়ার অভিভাবকদের পক্ষ হয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব।'

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / সামাজিক যোগাযোগমাধ্যম / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net