Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, যারা পেলেন মনোনয়ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 11:30 am
Last modified: 10 December, 2025, 01:37 pm

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, যারা পেলেন মনোনয়ন

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 11:30 am
Last modified: 10 December, 2025, 01:37 pm
এনসিপির সংবাদ সম্মেলন। ফাইল ছবি: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

তালিকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—মো. সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), মো. নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), ডা. তাসনিম জারা (ঢাকা-৯) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮)।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'প্রথম তালিকায় আমরা ১২৫ জনকে মনোনয়ন দিচ্ছি। দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে, তাদের আমরা মনোনয়ন দেব। একইভাবে জামায়াতের যারা বিদ্রোহী, তাদেরও মনোনয়ন দেওয়া হবে।'

অর্থবিত্ত না থাকলেও জনসম্পৃক্ততা আছে—এমন নেতাদের দলে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'যারা টাকার কাছে হেরে গেছেন কিন্তু জনগণের সাথে নিবিড় যোগাযোগ (কানেকশন) আছে এবং সংসদে প্রতিনিধিত্ব করতে চান, তাদের জন্য এনসিপির দরজা খোলা রয়েছে'। 

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেবল ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে তারা নির্বাচন করছেন না। বরং সংখ্যালঘু সম্প্রদায় এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুপাত অনুযায়ী প্রার্থী দেওয়া হবে।

তিনি বলেন, 'আমরা সংখ্যালঘু এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুপাত অনুযায়ী প্রার্থী দেব। কোনো বিশেষ ব্যক্তির জন্য কোনো আসন ফাঁকা রাখা হয়নি। প্রার্থীদের তালিকা জনগণের সামনে উন্মুক্ত করা হলো। যদি কারও বিরুদ্ধে চাঁদাবাজি বা ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে, তবে তাৎক্ষণিকভাবে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।'

৩০০ আসনের প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত এই যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, 'আমরা কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করছি না। আমরা ৩০০ আসনেই এমন প্রার্থী দেব, যারা গণভোটে "হ্যাঁ"-এর পক্ষে শক্তি হিসেবে কাজ করবেন। সরাসরি শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার কথা বলবেন না, বরং গণভোটের পক্ষে জনমত গড়ে তুলবেন।'

জাতীয় নাগরিক পার্টির ঘোষিত ১২৫ প্রার্থীর তালিকা:
১. পঞ্চগড়-১: মো. সারজিস আলম
২. ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম
৩. ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম
৪. দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির
৫. দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ
৬. নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন
৭. নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন
৮. লালমনিরহাট-২: রাসেল আহমেদ
৯. লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান
১০. রংপুর-১: মো. আল মামুন
১১. রংপুর-৪: আখতার হোসেন
১২. কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
১৩. কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ
১৪. কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
১৫. গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ
১৬. গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান
১৭. জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া
১৮. জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
১৯. বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি
২০. চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
২১. নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস
২২. নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী
২৩. নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও)
২৪. নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ
২৫. নওগাঁ-৫: মনিরা শারমিন
২৬. নাটোর-২: আব্দুল মান্নাফ
২৭. নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির
২৮. সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল
২৯. সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
৩০. সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের
৩১. সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
৩২. পাবনা-৪: অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ
৩৩. মেহেরপুর-১: মো. সোহেল রানা
৩৪. মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ
৩৫. চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
৩৬. ঝিনাইদহ-১: এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)
৩৭. যশোর-৪: মো. শাহজাহান কবীর
৩৮. মাগুড়া-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম
৩৯. বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ
৪০. খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান
৪১. খুলনা-২: ফরিদুল হক
৪২. পটুয়াখালী-১: এডভোকেট জহিরুল ইসলাম মুসা
৪৩. পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন
৪৪. ভোলা-১: এডভোকেট মো. জিয়াউর রহমান
৪৫. বরিশাল-৪: আবু সাঈদ মুসা
৪৬. বরিশাল-৫: মো. নুরুল হুদা চৌধুরী
৪৭. ঝালকাঠি-১: ডা. মাহমুদা আলম মিতু
৪৮. পিরোজপুর-৩: ড. মো. শামীম হামিদী
৪৯. টাংগাইল-১: সাইদুল ইসলাম (শহীদ সাজিদ-এর পরিবার)
৫০. টাংগাইল-৩: সাইফুল্লাহ হায়দার
৫১. টাংগাইল-৫: মাসুদুর রহমান রাসেল
৫২. টাংগাইল-৭: খন্দকার মাসুদ পারভেজ
৫৩. জামালপুর-৪: ডা. মো. মোশাররফ হোসেন
৫৪. শেরপুর-১: ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া
৫৫. শেরপুর-২: খোকন চন্দ্র বর্মণ (আহত)
৫৬. ময়মনসিংহ-১: মো. আবু রেহান
৫৭. ময়মনসিংহ-৩: কবি সেলিম বালা
৫৮. ময়মনসিংহ-৫: মিয়াজ মেহরাব তালুকদার
৫৯. ময়মনসিংহ-৬: জাবেদ রাসিন
৬০. ময়মনসিংহ-৭: এডভোকেট এ.টি. এম. মাহবুব-উল আলম
৬১. ময়মনসিংহ-৯: আশিকিন আলম (রাজন)
৬২. ময়মনসিংহ-১১: তানহা শান্তা
৬৩. নেত্রকোণা-২: ফাহিম রহমান খান পাঠান
৬৪. নেত্রকোণা-৩: প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)
৬৫. কিশোরগঞ্জ-২: আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)
৬৬. কিশোরগঞ্জ-৩: শেখ খায়রুল কবির আহমেদ
৬৭. মুন্সিগঞ্জ-১: আলী নেওয়াজ
৬৮. মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম
৬৯. ঢাকা-১: মো. রাসেল আহমেদ
৭০. ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম
৭১. ঢাকা-৫: এস এম শাহরিয়ার
৭২. ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল
৭৩. ঢাকা-৯: ডা. তাসনিম জারা
৭৪. ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম
৭৫. ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা
৭৬. ঢাকা-১৩: আকরাম হুসাইন
৭৭. ঢাকা-১৫: মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস
৭৮. ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব
৭৯. ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন
৮০. ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
৮১. ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত
৮২. ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
৮৩. গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
৮৪. নরসিংদী-১: মো. আবদুল্লাহ আল ফয়সাল
৮৫. নরসিংদী-২: সারোয়ার তুষার
৮৬. নরসিংদী-৪: ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
৮৭. নরসিংদী-৫: মো. নাজমুল হক সিকদার
৮৮. নারায়ণগঞ্জ-৪: এডভোকেট আব্দুল্লাহ আল আমিন
৮৯. নারায়ণগঞ্জ-৫: আহমেদুর রহমান তনু
৯০. রাজবাড়ী-২: সাইয়েদ জামিল (জামিল হিজাযী)
৯১. ফরিদপুর-৩: সৈয়দা নীলিমা দোলা
৯২. গোপালগঞ্জ-১: প্রলয় কুমার পাল
৯৩. গোপালগঞ্জ-৩: মো. আরিফুল দাড়িয়া
৯৪. শরীয়তপুর-১: মো. আব্দুর রহমান
৯৫. সিলেট-১: এহতেশাম হক
৯৬. সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
৯৭. সিলেট-৪: মো. রাশেল উল আলম
৯৮. মৌলভীবাজার-৪: প্রীতম দাশ
৯৯. হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক
১০০. ব্রাক্ষণবাড়িয়া-২: মাওলানা আশরাফ উদ্দিন মাহদি
১০১. ব্রাক্ষণবাড়িয়া-৩: মো. আতাউল্লাহ
১০২. কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ
১০৩. কুমিল্লা-৬: নাভিদ নওরোজ শাহ
১০৪. চাঁদপুর-১: আরিফুল ইসলাম
১০৫. চাঁদপুর-২: ইসরাত জাহান বিন্দু
১০৬. চাঁদপুর-৫: মো. মাহাবুব আলম
১০৭. ফেনী-৩: মোহাম্মাদ আবুল কাশেম
১০৮. নোয়াখালী-১: ব্যারিস্টার মো. ওমর ফারুক
১০৯. নোয়াখালী-৫: এডভোকেট হুমায়রা নূর
১১০. নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ
১১১. চট্টগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী
১১২. চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ
১১৩. চট্টগ্রাম-৯: মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু
১১৪. চট্টগ্রাম-১০: সাগুফতা বুশরা মিশমা
১১৫. চট্টগ্রাম-১১: মোহাম্মদ আজাদ দোভাষ
১১৬. চট্টগ্রাম-১৩: জুবাইরুল আলম মানিক
১১৭. চট্টগ্রাম-১৪: মুহাম্মদ হাসান আলী
১১৮. চট্টগ্রাম-১৫: আবদুল মাবুদ সৈয়দ
১১৯. চট্টগ্রাম-১৬: মীর আরশাদুল হক
১২০. কক্সবাজার-১: মো. মাইমুল আহসাম খান
১২১. কক্সবাজার-২: আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন
১২২. কক্সবাজার-৪: মুহাম্মদ হোসাইন
১২৩. খাগড়াছড়ি: এডভোকেট মনজিলা সুলতানা
১২৪. রাঙ্গামাটি: প্রিয় চাকমা
১২৫. বান্দরবান: মংসা প্রু চৌধুরী

Related Topics

টপ নিউজ

এনসিপি / মনোনয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net